×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ঈদুল আজহা উপলক্ষে সৌদিতে ৪ দিনের ছুটি ঘোষণা

২০২৪ জুন ০৮ ১৬:৫৩:০৪
ঈদুল আজহা উপলক্ষে সৌদিতে ৪ দিনের ছুটি ঘোষণা

প্রবাস ডেস্ক : পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। আগামী ১৬ জুন (রোবার) দেশটিতে ঈদুল আজহা পালন করা হবে।

সৌদি আরবের সুপ্রিম কোর্টের বরাতে গালফ নিউজের খবরে বলা হয়েছে, জিলহজ মাসের প্রথম দিন হবে শুক্রবার (৭ জুন)। এর ফলে আরাফাহ দিবস পালিত হবে ১৫ জুন এবং ঈদুল আজহার প্রথম দিন হবে ১৬ জুন।

ইসলামি ক্যালেন্ডার অনুসারে, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা পালিত হয়। আরাফাহর দিনে মক্কায় আরাফাত ময়দানে পবিত্র হজ পালনের জন্য সমবেত হবেন হাজিরা। এর পরদিনই দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বের মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করবে।

মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করে থাকেন।

শেয়ারনিউজ, ০৮ জুন ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর

উ
প
রে