স্বাস্থ্যখাতে ২ হাজার কোটি টাকার চমকে বিভ্রান্তি
নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে ৪১ হাজার ৪০৮ কোটি টাকার বাজেট বরাদ্দের প্রস্তাব করেছেন। বাজেট বক্তৃতায় তিনি বলেছেন, ‘স্বাস্থ্যঝুঁকি মোকাবিলার জন্য কোভিড অতিমারির সময় থেকে সরকার বিশেষ বরাদ্দ দিয়ে আসছে। এ বছরও এখাতে ২ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করছি।’ এক্ষেত্রে ২০০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।
প্রস্তাবিত বাজেট নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, ‘আমি নতুন মন্ত্রী, এই বাজেটও আমার জন্য নতুন। আমি এটাকে ভালোই বলব। আমি চেষ্টা করব এই বাজেটের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে। অহেতুক কোনো প্রকল্প নেব না।’
তিনি বলেন, ‘যে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে, এটাও স্বাস্থ্য খাতের জন্য বড় ব্যাপার। এটারও প্রয়োজনমতো যৌক্তিক ব্যবহার হবে। তবে এই বিশেষ বরাদ্দ মূল বাজেটের ভেতরে না আলাদা, সেটা আমি বুঝতে পারছি না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতির অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ বলেন, ২ হাজার কোটির টাকার বিশেষ বরাদ্দ খুবই বড় একটি উদ্যোগ। খুবই বড় চমক। তবে এটা নিয়ে বিভ্রান্তিও আছে। গত অর্থবছরে এমন কোনো বিশেষ বরাদ্দ ছিল না। তার আগে কোভিডের সময় ছিল। কিন্তু যদি এই টাকার অঙ্কটি মূল বরাদ্দের মধ্যে থাকে, তবে তো খুব একটা লাভ হবে না। কারণ আগের বছর ২০২৩-২৪ সালে ছিল ৩৮ হাজার কোটি। সেখানে এবার হয়েছে ৪১ হাজার কোটি। বেড়েছে ৩ হাজার কোটি। এখন যদি ৪১ হাজার থেকে ২ হাজার বিশেষ বরাদ্দ রাখা হয়, তবে বাড়বে তো মাত্র ১ হাজার কোটি। তার পর সংশোধিত বাজেটে বরাবর কিছু কমে যায়। এবার তেমন কিছু হলে পরিবর্তন তো কিছুই থাকবে না।
ড. সৈয়দ আব্দুল হামিদ আরও বলেন, এবারই এত বড় অঙ্কের বিশেষ বরাদ্দের প্রস্তাব এল স্বাস্থ্য বাজেটে। ফলে এটা যদি ঠিক থাকে, তবে অনেক বেশি দক্ষতা ও পরিকল্পনার সঙ্গে ব্যয় করতে হবে।
এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতির অধ্যাপক ড. রুমানা হক বলেন, বিশেষ বরাদ্দ থাকা খুবই ভালো। বিশেষ করে স্বাস্থ্য খাতে অনেক জরুরি প্রয়োজন তৈরি হয়, যখন অন্য খাতের টাকা ছাড় করানোটা সময়সাপেক্ষ হয়ে দাঁড়ায়। কিন্তু বিশেষ বরাদ্দের টাকা থেকে যখন তখন জরুরি প্রয়োজন মেটানো যায়।
স্বাস্থ্য অর্থনীতির এই অধ্যাপক বলেন, মোট ২ হাজার ১০০ কোটির মধ্যে ১০০ কোটি নির্দিষ্ট বাজেটের বাইরে প্রস্তাব করা হয়েছে বলে পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু ২০০০ কোটি টাকা ৪১ হাজার ৪০৮ কোটির বাইরে না ভেতরে থাকছে, সেটা অনেকের কাছেই পরিষ্কার না। অর্থাৎ অনেকেই বিষয়টি সহজে বুঝতে পারছেন না। এটা স্পষ্ট থাকলে ভালো হতো।
শেয়ারনিউজ, ০৮ জুন ২০২৪
পাঠকের মতামত:
- জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
- শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ
- আন্দোলনে নতুন মোড়, সচিবালয়ে ৬ দফা নিয়ে ঢুকলেন শিক্ষার্থীরা
- বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু, একসঙ্গে প্রাণ গেল বাবা-ছেলের
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে
- স্টক ডিভিডেন্ড নিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করলো প্রগতি লাইফ
- শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদে নির্দেশনা দিল গ্রামীণফোন
- দেশে-বিদেশে বিশাল সম্পদ জব্দ, বড় তথ্য দিল বিএফআইইউ
- আবারও সতর্কবার্তা আবহাওয়া অফিসের
- বাংলার পর্যটন শিল্পের নতুন মুখ সানি লিওন
- ব্যাংকেই সবচেয়ে বেশি সন্দেহজনক লেনদেন, সামনে এলো নতুন তথ্য
- বিক্রির চাপ বাড়ায় সূচকের গতি শ্লথ, কমেছে লেনদেনের পরিমাণ
- ১৫ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাংলাদেশ ব্যাংকের তিন মাসের আল্টিমেটাম নিয়ে সংবাদে প্রাইম ফাইন্যান্সের ব্যাখ্যা
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামিক ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আপস্ট্রিম সুবিধা উন্নয়নে এনভয় টেক্সটাইলের উৎপাদনে নতুন গতি
- সেরা শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর, সরকার নিল নতুন পদক্ষেপ
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা
- হঠাৎ কমে গেল স্বর্ণের দাম, জেনে নিন নতুন বাজারদর
- সহযোগী প্রতিষ্ঠানে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- এবার ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে মেয়রকে নোটিশ
- লোকসানে ডুবলেও শেয়ারের দাম আকাশছোঁয়া
- বীমা খাতে ইতিবাচক বার্তা—দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- রাস্তার ধারে প্রস্রাব করলেই বড় পর্দায় ভেসে উঠবে ছবি!
- হঠাৎ প্রধানমন্ত্রীর পদত্যাগ; নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত
- মসজিদুল হারাম ও মসজিদে নববী মসজিদের নতুন ইমামতির সূচি প্রকাশ
- বিকট শব্দে কেঁপে উঠল সেলুন—এরপর যা ঘটল, তা ছিল ভয়াবহ
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা













