×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

কানাডায় জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী পালিত

২০২৪ জুন ০৭ ০৬:৪২:৪০
কানাডায় জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী পালিত

প্রবাস ডেস্ক : কানাডার মন্ট্রিয়ালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় সোমবার (০৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুইবেক, কানাডা এই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।

কুইবেক বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন।

বক্তারা বলেন, জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমেই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। তিনি সারা বিশ্বের কাছে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সাহসী বাণী পাঠিয়েছিলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কানাডা বিএনপির সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী।

শেয়ারনিউজ, ০৭ জুন ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর

উ
প
রে