×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ওমানে স্ট্রোক করে প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু

২০২৪ জুন ০৬ ১৫:৫৩:৫৯
ওমানে স্ট্রোক করে প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রবাস ডেস্ক : ওমানে স্ট্রোক করে মো. রাসেল উল্যাহ (২৮) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (৫ জুন) দুপুরের দিকে ওমানের সালালা এলাকায় মৃত্যুর এ ঘটনা ঘটে।

বর্তমানে নিহতের মরদেহ সুলতান কাবুজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহত রাসেল নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহাজাদপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার তাঁর মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

শেয়ারনিউজ, ০৬ জুন ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর

উ
প
রে