ঋণ খেলাপিতে জর্জরিত রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন সময়ে বিশেষ ছাড় দিলেও অর্থনীতির 'ঘাড়ে কাঁটা', খেলাপি ঋণ কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে মনে হচ্ছে। এমন পরিস্থিতিতে খেলাপি ঋণের ভারে ভারাক্রান্ত হয়ে পড়েছে ৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক।
চলতি বছরের মার্চ শেষে সরকারি এসব ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৮৫ হাজার ৮৬৯ কোটি টাকা। আর গত দুই বছরে এ ছয় ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৩৭ হাজার ২৯৩ কোটি টাকা। অর্থাৎ মোট খেলাপির প্রায় অর্ধেকই বেড়েছে শেষ দুই বছরে (মার্চ’২১-মার্চ’২৪)।
বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।
ব্যাংকগুলোর মধ্যে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের অবস্থা খুবই নাজুক। ইতোমধ্যে বিতরণ করা ঋণের ৬৩ শতাংশ খেলাপি হয়ে গেছে। দীর্ঘদিন ব্যাংকটির কোনো উন্নতি হচ্ছে না।
এর মধ্যে সাম্প্রতিক সময়ে মার্জার আতঙ্কে ব্যাংকটির আর্থিক অবস্থা আরো খারাপ হয়েছে। এছাড়া গত দুই বছরে এ ব্যাংকটির খেলাপি ঋণ বেড়েছে ৫৭০ কোটি টাকা।
এদিকে মার্চ শেষে বিডিবি পিএলসি ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৮৭৩ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩৩.৯৭ শতাংশ। মার্চ’২১-মার্চ’২৪ পর্যন্ত সময়ের মধ্যে এ ব্যাংকটির খেলাপি ঋণ বেড়েছে ১৪০ কোটি টাকা।
গত দুই বছরে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে দ্বিগুণেরও বেশি। এর ফলে ব্যাংক খাতের খেলাপি ঋণের অনন্য উচ্চতায় পৌঁছেছে ব্যাংকটি। গত মার্চ শেষে জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ৪৯৫ কোটি টাকায়।
২০২১ সালের মার্চ শেষে যার পরিমাণ ছিলো ১৩ হাজার ২১২ কোটি টাকা। তাতে ব্যাংকটির বিতরণ করা ঋণের ৩১ শতাংশই এখন খেলাপি। খেলাপি ঋণের বড় অংশ অনিয়মের মাধ্যমে দেওয়া।
আরেক রাষ্ট্রায়ত্ত ব্যাংক অগ্রণীর বিতরণ করা ঋণের ২৮ শতাংশই খেলাপি হয়েছে পড়েছে। চলতি বছরের মার্চ শেষে এ ব্যাংকটির খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২০ হাজার ৮৬৪ কোটি টাকা।
এর দুই বছর আগেও যার পরিমাণ ছিলো ৯ হাজার ৪৪৬ কোটি টাকা। আর্থাৎ আলোচ্য এ সময়ের মধ্যে অগ্রণীর খেলাপি ঋণ বেড়েছে ১২ হাজার ৪১৮ কোটি টাকা।
এরপরই খেলাপি ঋণ বৃদ্ধির তালিকা দখল করেছে রাষ্ট্রায়ত্ত রুপালী ব্যাংক। গত মার্চ শেষে এ ব্যাংকটির খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৫৭ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ২১ শতাংশ।
দুই বছর আগে অর্থাৎ ২০২১ সালের মার্চ শেষে ব্যাংকটির খেলাপি ঋণ ছিলো ৬ হাজার ৫৩৩ কোটি টাকা। অর্থাৎ এই সময়ের মধ্যে খেলাপি ঋণ বেড়েছে ৩ হাজার ৮২৪ কোটি টাকা।
রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকের মধ্যে সবচেয়ে কম খেলাপি ঋণ সোনালী ব্যাংকের। এ ব্যাংকটির বিতরণ করা ঋণের ১৪.৮৪ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে।
গত মার্চ শেষে এ ব্যাংকটির খেলাপি দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৮৮ কোটি টাকা। আর ২০২১ সালের মার্চ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সময়ে ব্যাংকটিতে খেলাপি ঋণ বেড়েছে ৩ হাজার ৫৮ কোটি টাকা।
অর্থনীতিবিদরা বলছেন, দেশের পুরো ব্যাংক খাত প্রভাবশালী গ্রাহকদের কাছে জিম্মি। নিয়ম মেনে ঋণ না দেওয়ায় রাষ্ট্রায়ত্ত এ ব্যাংকগুলোর খেলাপি ঋণ বাড়ছে।
তারা মনে করছেন, ব্যাংক খাতে শৃঙ্খলা না থাকা ও খেলাপিদের জন্য বাংলাদেশ ব্যাংকের উদার নীতির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এ জন্য অনেকেই ইচ্ছা করে ঋণ শোধ করছে না। এর ফলে মানুষের আমানত আরও ঝুঁকিতে পড়ছে।
২০২৩ সালের ডিসেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত এ ছয় ব্যাংকের খেলাপি ঋণ ছিলো ৭৯ হাজার ৬৫ কোটি টাকা। মার্চ প্রান্তিক শেষে যার পরিমাণ দাঁড়ায় ৮৫ হাজার ৮৬৯ কোটি টাকা। অর্থাৎ তিন মাসের ব্যবধানে ব্যাংকগুলোর খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার ৮০৪ কোটি টাকা।
এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে ৪৭০ কোটি ডলারের যে ঋণ দিয়েছে, তার বিপরীতে শর্ত দেওয়া হয় ব্যাংক খাতের খেলাপি ঋণ ১০ শতাংশে নামিয়ে আনতে হবে। আইএমএফের ওই শর্তের পর বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ ১০ শতাংশে নামিয়ে আনার নির্দেশ দেয় ব্যাংকগুলোকে।
তবে গত মার্চ পর্যন্ত সময়ে খেলাপি ঋণ কমানোর লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি রাষ্ট্রায়ত্ত কোনো ব্যাংক।
শেয়ারনিউজ, ০৫ জুন ২০২৪
পাঠকের মতামত:
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- বরিশাল থেকে কলকাতা, এখনো নানকের কাছে যেভাবে যায় কোটি টাকা
- পত্রিকার জন্য এত টাকা কোথায় পেলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম
- অতঃপর বাংলাদেশের জন্য দুশ্চিন্তার দরজা খুলেছে
- একে অপরের শক্তি থেকে শিক্ষা নিতে পারে ভারত-চীন
- বিশ্বনেতাদের খাবার তালিকায়ও ভারতের চমক
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
অর্থনীতি এর সর্বশেষ খবর
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ













