বিএনপির বড় ঘোষণা দিলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ৩০০ আসনের মনোনয়ন তালিকা প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দলের ভেতরে মতবিরোধ থাকলেও নেতৃত্বের সিদ্ধান্তই সর্বোচ্চ প্রাধান্য পাবে, এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে হবে।
রবিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত বিশেষ রাজনৈতিক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।
মনোনয়ন চূড়ান্তের শেষ ধাপ
তারেক রহমান জানান, “৩০০ আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রায় প্রস্তুত। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। যাকে মনোনয়ন দেওয়া হবে, তাকে সবাই মেনে নিতে হবে।”
তিনি আরও বলেন, “মাঠপর্যায়ে যারা গণসংযোগ করছেন, তারা সবাই একই লক্ষ্য নিয়ে কাজ করছেন—গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য।”
অভ্যন্তরীণ দ্বন্দ্বে সতর্কবার্তা
দলীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “দলের ভেতরে বিভক্তি বা রেষারেষি তৈরি হলে প্রতিপক্ষ সেই সুযোগ নেবে। তাই ব্যক্তিগত উচ্চাশাকে দলীয় স্বার্থের নিচে রাখতে হবে।”
তারেক রহমান সতর্ক করে বলেন, “গোপনে স্বৈরাচারী শক্তি সক্রিয় রয়েছে। আপনি যদি ভেতরে বিভক্ত হন, তারা সেটির সুযোগ নেবে।”
নেতৃত্ব ও ঐতিহ্যের প্রতি সম্মান
দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি সম্মান বজায় রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন,“স্বাধীনতার ঘোষক ও মাদার অব ডেমোক্রেসির প্রতি অসম্মানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন কিছু করবেন না, যাতে সাধারণ সমর্থক বিব্রত হয়।”
জনগণের পাশে থাকার নির্দেশ
তিনি নেতাকর্মীদের জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর নির্দেশ দেন। বলেন,“ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলে মিশে — এই বার্তাটি ঘরে ঘরে ছড়িয়ে দিন।”তারেক রহমানের বক্তব্যে পরিষ্কার ছিল, নির্বাচনী বিজয়ের জন্য মাঠপর্যায়ের জনসংযোগ ও সংগঠনের শক্তিই প্রধান কৌশল।
নির্বাচনী পরিস্থিতি নিয়ে শঙ্কা
নির্বাচনের সময়সূচি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, নির্বাচন সময়মতো হবে কি না। বিভিন্ন অপশক্তি যেন সুযোগ নিতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে।”
তিনি অভিযোগ করেন, “দেশে বিভ্রান্তিকর তথ্য, সংঘাত ও অপপ্রচার ছড়ানো হচ্ছে ভোটে অংশগ্রহণ বাধাগ্রস্ত করার জন্য।”
কৌশলগত সতর্কবার্তা
“কৌশল আর অপকৌশলের পার্থক্য বুঝতে না পারলে ভুল সিদ্ধান্ত দেশের জন্য বিপজ্জনক হতে পারে,” মন্তব্য করেন তারেক রহমান।“আমাদের বিবেচনা করে, বুদ্ধিমত্তার সঙ্গে এগোতে হবে।”
রাজনৈতিক বিশ্লেষণ
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি এবার প্রার্থী বাছাইয়ে বয়স, জনপ্রিয়তা, মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতা, সামাজিক ইমেজ এবং কৌশলগত ভারসাম্যকে অগ্রাধিকার দিচ্ছে।দলটি কর্পোরেট সংশ্লিষ্টতা ও নেতিবাচক ইমেজযুক্ত প্রার্থীদের বাদ দিয়ে নিজেদের “পরিষ্কার ইমেজের রাজনৈতিক দল” হিসেবে তুলে ধরতে চায়।
তবে বিশ্লেষকদের আশঙ্কা, মনোনয়ন বণ্টনে স্বচ্ছতা বজায় রাখতে না পারলে দলীয় ভাঙন বাড়তে পারে। তাই বিএনপি এবার শুরু থেকেই ঐক্য ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
মুসআব/
পাঠকের মতামত:
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত













