এসএমই খাতকে অর্থনীতির ‘ইঞ্জিন’ বানাতে সরকারের বড় উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: দেশের এসএমই (ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ) খাতকে জাতীয় অর্থনীতির মূলধারায় অন্তর্ভুক্ত করে প্রধান চালিকাশক্তিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছে বিনিয়োগ সমন্বয় কমিটি। উদ্যোক্তাদের নীতিনির্ধারণ প্রক্রিয়ায় সরাসরি সম্পৃক্ত করতে কমিটি সম্প্রতি পরপর চারটি বৈঠক করেছে।
শনিবার (১ নভেম্বর) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, এসব বৈঠকে কমিটির সভাপতি ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ সরকারি-বেসরকারি প্রতিনিধিরা অংশ নেন।
বৈদেশিক অর্ডার থেকে প্রাপ্ত অর্থের ১০ শতাংশ বাধ্যতামূলকভাবে ব্যাংকে জমা রাখার নিয়ম বাতিলের উদ্যোগ এবং ব্যবসা প্রতিষ্ঠানের নামে বছরে ন্যূনতম তিন হাজার মার্কিন ডলারের পৃথক বৈদেশিক মুদ্রা কোটা বরাদ্দের প্রস্তাব বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে।
৯ অক্টোবর অনুষ্ঠিত বৈঠকের চার সিদ্ধান্ত
১. নতুন ফিনান্সিয়াল প্রোডাক্ট ডিজাইন: এসএমই ফাউন্ডেশন ও বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট যৌথভাবে এসএমই-বান্ধব অর্থায়ন পণ্য তৈরি করবে।
২. নীতিমালার কার্যকারিতা মূল্যায়ন: বিদ্যমান এসএমই মাস্টার সার্কুলারের পারফরম্যান্স যাচাই করা হবে।
৩. ট্রেড লাইসেন্সবিহীন ঋণ: ট্রেড লাইসেন্স ছাড়া সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সম্ভাব্যতা যাচাই করবে বাংলাদেশ ব্যাংক।
৪. সুদের হার পুনর্বিবেচনা: রিফাইন্যান্সিং স্কিমকে আকর্ষণীয় করতে সুদের হার সমন্বয় করা যায় কি না তা মূল্যায়ন করবে এসএমইএসপিডি।
চলতি বছরের ২৮ আগস্ট ও ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত বৈঠকগুলোতে এসএমই উদ্যোক্তাদের সমস্যা ও প্রস্তাব নিয়ে আলোচনা হয়। পরবর্তীতে ৮ অক্টোবর অনলাইনে দেশের বিভিন্ন জেলার উদ্যোক্তাদের অংশগ্রহণে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বাস্তবায়নাধীন সিদ্ধান্তসমূহ
১. স্যাম্পল ক্লিয়ারেন্স প্রক্রিয়া দ্রুত করতে এনবিআরের মনিটরিং জোরদার।
২. ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে অর্থপ্রাপ্তিতে নীতিমালা সংস্কারের উদ্যোগ।
৩. অনলাইন বিক্রির অর্থ দ্রুত ব্যাংক অ্যাকাউন্টে জমা নিশ্চিতের নির্দেশনা।
৪. অনলাইন মার্কেটপ্লেসে রপ্তানির জন্য বি২বি ও বি২সি মডেল অন্তর্ভুক্তি।
৫. এসএমই নীতিমালা প্রচারে সচেতনতামূলক কর্মসূচি।
৬. উদ্যোক্তাদের জন্য বিশেষ ফরেন কারেন্সি কার্ড চালুর প্রস্তাব।
৭. এসএমই খাতের অগ্রগতি নিয়ে আন্তর্জাতিক রিপোর্ট প্রকাশে বাণিজ্য ইনস্টিটিউটের উদ্যোগ।
৮. বিদেশে অবস্থিত দূতাবাসগুলোর মাধ্যমে এসওপি বাস্তবায়নের পদক্ষেপ।
৯. এগ্রো-অর্গানিক সার্টিফিকেট ইস্যুতে সমাধান প্রক্রিয়া।
১০. ব্যাংক গ্যারান্টি ছাড়াই আগাম পেমেন্ট সীমা ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বৃদ্ধি।
১১. স্থানীয় বীমা কোম্পানির কভারেজসহ ওপেন অ্যাকাউন্টে রপ্তানি লেনদেনের অনুমোদন।
১২. ট্রেড পেমেন্ট পদ্ধতির ফ্লোচার্ট প্রকাশের উদ্যোগ।
এছাড়া, কাস্টমস প্রক্রিয়ায় জটিলতা কমাতে এখন থেকে এইচএস কোডের প্রথম চার ডিজিট মিললে শুল্কায়ন সম্পন্ন করার সিদ্ধান্তও কার্যকর হয়েছে।
লুৎফে সিদ্দিকী বলেন,“এসএমই খাত আমাদের অর্থনীতির মেরুদণ্ড। বড় ব্যবসার মতো তাদের কণ্ঠস্বর হয়তো ততটা শোনা যায় না, কিন্তু অর্থনীতিতে তাদের অবদান বিশাল। আমাদের লক্ষ্য হলো এই খাতের গতিশীলতা বাড়ানো ও ব্যবসার প্রতিটি ধাপে—অর্থায়ন থেকে পেমেন্ট ও লজিস্টিকস পর্যন্ত—প্রক্রিয়াকে সহজ করা।”
মুসআব/
পাঠকের মতামত:
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব




.jpg&w=50&h=35)








