×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

জার্মানিতে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত

২০২৪ জুন ০২ ২৩:১৪:৪১
জার্মানিতে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত

প্রবাস ডেস্ক : জার্মানির নর্থ রাইন ভেস্টফালিয়ায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার (১ জুন) প্রদেশটির কামেন শহরে আয়োজিত এই দোয়া মাহফিলে জার্মানির বিভিন্ন শহরে বসবাসকারী বিএনপির নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

হাফেজ শাহিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, খালেদা জিয়া ও তারেক রহমানের শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করা হয়।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ডর্টমুন্ড বাংলা মসজিদের ইমাম হাফেজ মাওলানা আসলাম হোসেন।

শেয়ারনিউজ, ০২ জুন ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর

উ
প
রে