বিদেশফেরত প্রবাসীদের জাতীয় পুনর্বাসন নীতি অনুমোদনের দাবি
নিজস্ব প্রতিবেদক : বিদেশফেরত পুরুষ ও নারী প্রবাসী শ্রমিকদের জন্য সরকার ২০২২ সালে জাতীয় পুনর্বাসন নীতির খসড়া প্রণয়ন করে। কিন্তু এখন পর্যন্ত সেই নীতির চুড়ান্ত অনুমোদন হয়নি।
খসড়া ওই নীতি অনতিবিলম্বে অনুমোদনের দাবি জানিয়েছে বিদেশফেরত পুরুষ ও নারী শ্রমিকদের একটি সংগঠন।
বুধবার (২৯ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজ আয়োজিত বিদেশফেরত নারী প্রবাসী শ্রমিকের পুনর্বাসন পলিসি বিষয়ক এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আওতায় অপ্রত্যাশিত গর্ভাবস্থার ভিকটিম এবং অনাকাঙ্ক্ষিত শিশুসহ বিদেশফেরত নারী প্রবাসী শ্রমিকের জন্য শেল্টার হোমের ব্যবস্থা করতে হবে।
তারা বলেন, এর পাশাপাশি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক ওই সকল অনাকাঙ্ক্ষিত শিশুদের প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ভরণ-পোষণের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে তাদের রেখে যাওয়া পরিবারের সদস্য ও সন্তানদের জন্য কাউন্সিলিং সেবা প্রদান করতে হবে।
বক্তারা আরো বলেন, বিদেশফেরত নারী প্রবাসী শ্রমিকের জন্য আলাদা জাতীয় ডাটাবেইস থাকতে হবে। যাতে তাদের ঠিকানা, বয়স, ধর্ম, শিক্ষা, বৈবাহিক অবস্থা, বিদেশে কাজের ধরন, কাজের সময়কাল, রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া, দক্ষতার ধরন এবং ভবিষ্যৎ পরিকল্পনার উল্লেখ থাকবে।
বক্তারা দাবি করেন, ফেরত আসা নারী শ্রমিকদের বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টারের মাধ্যমে বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে স্বাস্ব্যসেবা ও মনো-সামাজিক কাউন্সেলিং সেবা প্রদান করতে হবে। এ ছাড়া সরকার, এনজিও, রিক্রুটিং এজেন্সি, পুলিশ বাহিনী ও স্থানীয় প্রতিনিধিদের নিয়ে জাতীয় পর্যায়ে একটি প্ল্যাটফরম গড়ে তুলতে হবে। এর মাধ্যমে তদারকি ও মনিটরিং কার্যক্রম চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজের সভাপতি অধ্যাপক ইসরাত শামীম বলেন, ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে অসহায় ও পিছিয়ে পড়া বিদেশফেরত নারী প্রবাসী শ্রমিকদের পুনর্বাসনের জন্য আলাদা প্রকল্প গ্রহণ করতে হবে। ’
তিনি বলেন, এর পাশাপাশি বিদেশফেরত সকল প্রবাসীর জন্য ২০২২ সালের প্রণীত খসড়া জাতীয় পুনবার্সন পলিসির অনতিবিলম্বে অনুমোদন করতে হবে। ঘরের দ্বারপ্রান্তে অভিবাসী পরিষেবা কেন্দ্র থাকতে হবে। এর মাধ্যমে অভিবাসন, পুনর্বাসন ও ঠিকানাসহ সকল ধরনের তথ্য পাওয়া যাবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট ফরিদা ইয়াসমীন, অ্যালায়েন্স ফর উইমেন মাইগ্রেন্ট ভয়েসেসের উপদেষ্টা মোহাম্মাদ ইকরাম হোসেন, ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক জেসিয়া খাতুন, ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী ও ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সাংবাদিক আরাফাত আরা প্রমুখ।
শেয়ারনিউজ, ৩১ মে ২০২৪
পাঠকের মতামত:
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা












