×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

স্বামীদের চেয়ে বয়সে বড় আম্বানির পুত্রবধূরা

২০২৪ মে ৩০ ১১:০৭:১১
স্বামীদের চেয়ে বয়সে বড় আম্বানির পুত্রবধূরা

বিনোদন ডেস্ক : মাত্র কয়েক মাসের মধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন বণিকের মেয়ে রাধিকা বনিক। আম্বানি পরিবার ইতিমধ্যেই অনেক ধুমধাম করে প্রাক-বিবাহ অনুষ্ঠানের প্রথম রাউন্ড উদযাপন করেছে।

দ্বিতীয় দফার প্রাকবিবাহের আয়োজন করা হয়েছে সুদূর ইতালিতে। মঙ্গলবার (২৮ মে) শুরু হয়ে এ অনুষ্ঠান যা চলবে ৩০ মে পর্যন্ত চলবে। এসবের মাঝে আম্বানি পরিবারের একটি তথ্য আড়াল হয়ে ছিল অনেকের কাছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, অনন্ত আম্বানির হবু স্ত্রী রাধিকা ও মুকেশ আম্বানির বড় ছেলে আকাশ আম্বানির ছেলের বউ শ্লোকা-এরা তাদের স্বামীর চেয়েও বয়সে বড়। তবে তাদের বয়সের ফারাকটা খুব বেশি নয়।

জানা যায়, অনন্ত আম্বানীর জন্ম ১৯৯৫ সালের ১০ এপ্রিল এবং রাধিকার জন্ম ১৯৯৪ সালের ১৮ ডিসেম্বর। অর্থাৎ, রাধিকার চেয়ে মাস কয়েকের ছোট অনন্ত। যদিও কয় মাসের বয়সের ফারাক তাদের ভালোবাসায় কোনও বাধা সৃষ্টি করতে পারে নি।

অন্যদিকে মুকেশ অম্বানির বড় ছেলে আকাশের স্ত্রী শ্লোকাও তার স্বামীর থেকে বয়সে বড়। আকাশ আম্বানির জন্ম ১৯৯১ সালের ২৩ অক্টোবর এবং শ্লোকার জন্ম ১৯৯০ সালের ১১ জুলাই। অর্থাৎ আকাশের চেয়ে শ্লোকা বয়সে এক বছরেরও বেশি বড়।

উল্লেখ্য, অনন্ত-রাধিকা অথবা শ্লোকা-আকাশ এ দুই জুটির পরিচয় বাল্যকাল থেকে। স্কুল জীবন থেকেই প্রেম তাদের। তবে বয়সের তফাতকে গোনায় না ধরে দেশের অন্যতম প্রভাবশালী পরিবার মর্যাদা দিয়েছে ভালোবাসাকে।

শেয়ারনিউজ, ৩০ মে ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে