দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর পাঁচ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের প্রথম মন্ত্রীসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছিলেন। এবার দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর অবস্থান গ্রহণ করছেন। এই বিষয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী পাঁচটি সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।
প্রথমত, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। কে কোন পদে রয়েছে বা কে কার আত্মীয় কিংবা কার কী পরিচয় এসব দেখা হবে না। সরাসরি তার অপকর্মের ব্যাপারে অনুসন্ধান করা হবে এবং এই অনুসন্ধানের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
দ্বিতীয়ত, দুর্নীতি দমন কমিশনের কোন পর্যায়ে প্রভাব বিস্তার করা যাববে না এবং কোন রকমের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। কোন এমপি বা সরকারের কোন প্রভাবশালী ব্যক্তি যেন কারও জন্য তদবির না করেন তা নিশ্চিত করা হবে৷
তৃতীয়ত, প্রশাসন এবং সরকারের বিভিন্ন উচ্চপদে যারা রয়েছেন তারা কী ধরনের জীবনযাপন করছেন, তাদের আয়ের উৎস কী, তাদের সম্পদের বিস্তারিত বিষয় সম্পর্কে সুস্পষ্টভাবে তথ্য সংগ্রহ করতে হবে।
চতুর্থত, সরকারি কর্মকর্তাদের বাৎসরিক সম্পদের বিবরণী দাখিল করতে হবে। এই বিষয়টি নিয়ে দুই বছর আগেই সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশনা বাস্তবে কার্যকর হয়নি। এখন সরকারের পক্ষ থেকে এই নির্দেশনাটি নতুনভাবে দেওয়ার বিষয় বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে।
পঞ্চমত, প্রত্যেক সরকারি কর্মকর্তার কার্যবিধি এবং কার্যকলাপ গভীর মনিটরিংয়ের আওতায় আনতে হবে। কারণ বেনজীর আহমেদ ঘটনার মাধ্যমে একটা বিষয় উন্মোচিত হয়েছে যে তার বেপরোয়া দুর্নীতি একদিনে সংগঠিত হয়নি। অথচ একজন সরকারি কর্মকর্তা কী করছেন না করছেন সে সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য একাধিক দায়িত্বপ্রাপ্ত সংস্থা রয়েছে। আর এই সমস্ত দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেনি বলে সরকারের নীতি নির্ধারকরা মনে করছেন। আর যার দায়দায়িত্ব এসে পড়ছে সরকারের উপর।
এই কারণে যখন একজন ব্যক্তিকে শীর্ষ পদে বসানো হয়, তখন তাকে ক্রমাগত এবং ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন। বিশেষ করে এই ধরনের দায়িত্ব পালনের সময় তিনি কোনো দুর্নীতি বা অনিয়ম করছেন কিনা তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। যাতে ভবিষ্যতে তার হঠাৎ ফুলে ওঠার গল্প না ছড়ায়। এছাড়া, আগামী অর্থবছরের বাজেটে মানি লন্ডারিং এবং ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শেয়ারনিউজ, ২৮ মে ২০২৪
পাঠকের মতামত:
- দেশের নাগরিকদের জন্য দুবাইয়ের ৫ বছরের ভিসা, জেনে নিন শর্ত
- বিশ্বকাপ ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ হারালেন দুই সাংবাদিক
- বিরক্তিকর নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন যেভাবে
- জয়ের উল্লাসেই নতুন বিতর্ক, তদন্তের মুখে আর্জেন্টিনা
- ২৬ কার্যদিবস শেষে শেষ হলো বাজেট অধিবেশন
- ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ
- সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি, যা জানাল দলটি
- নবম পে-স্কেল নিয়ে সিদ্ধান্তহীনতা, জানা গেল বিলম্বের আসল কারণ
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- মার্কিন অবরোধ রুখতে পারস্য উপসাগরে ইরানের 'ডার্ক ভেসেল'!
- ইংলিশদের হৃদয় ভেঙে স্বপ্নপূরণের মঞ্চে মেসিরা
- জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে আহ্বান প্রধানমন্ত্রীর
- শিক্ষামন্ত্রীর পদত্যাগে নতুন সময়সীমা দিল শিক্ষার্থীরা
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ
- আন্দোলনে নতুন মোড়, সচিবালয়ে ৬ দফা নিয়ে ঢুকলেন শিক্ষার্থীরা
- বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু, একসঙ্গে প্রাণ গেল বাবা-ছেলের
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে
- স্টক ডিভিডেন্ড নিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করলো প্রগতি লাইফ
- শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদে নির্দেশনা দিল গ্রামীণফোন
- দেশে-বিদেশে বিশাল সম্পদ জব্দ, বড় তথ্য দিল বিএফআইইউ
- আবারও সতর্কবার্তা আবহাওয়া অফিসের
- বাংলার পর্যটন শিল্পের নতুন মুখ সানি লিওন
- ব্যাংকেই সবচেয়ে বেশি সন্দেহজনক লেনদেন, সামনে এলো নতুন তথ্য
- বিক্রির চাপ বাড়ায় সূচকের গতি শ্লথ, কমেছে লেনদেনের পরিমাণ
- ১৫ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাংলাদেশ ব্যাংকের তিন মাসের আল্টিমেটাম নিয়ে সংবাদে প্রাইম ফাইন্যান্সের ব্যাখ্যা
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামিক ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আপস্ট্রিম সুবিধা উন্নয়নে এনভয় টেক্সটাইলের উৎপাদনে নতুন গতি
- সেরা শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর, সরকার নিল নতুন পদক্ষেপ
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা
- হঠাৎ কমে গেল স্বর্ণের দাম, জেনে নিন নতুন বাজারদর
- সহযোগী প্রতিষ্ঠানে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- এবার ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে মেয়রকে নোটিশ
- লোকসানে ডুবলেও শেয়ারের দাম আকাশছোঁয়া
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
জাতীয় এর সর্বশেষ খবর
- বিশ্বকাপ ম্যাচ দেখে ফেরার পথে প্রাণ হারালেন দুই সাংবাদিক
- ২৬ কার্যদিবস শেষে শেষ হলো বাজেট অধিবেশন
- ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ
- সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি, যা জানাল দলটি
- নবম পে-স্কেল নিয়ে সিদ্ধান্তহীনতা, জানা গেল বিলম্বের আসল কারণ













