৭০% জনগণের সমর্থনে নির্দলীয় নির্বাচন
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার পক্ষে মত দিয়েছেন দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ। নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান দেশের ৬৮ শতাংশ মানুষ। আর জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন প্রায় ৮৩ শতাংশ মানুষ। নির্বাচনব্যবস্থার সংস্কার বিষয়ে পরিচালিত এক জাতীয় জনমত জরিপে এসব মতামত উঠে এসেছে।
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন সংস্কার প্রস্তাব তৈরির লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাধ্যমে গত ডিসেম্বর মাসে ওই জরিপ চালানো হয়। গত ২০-২২ ডিসেম্বর জরিপটি পরিচালনা করে বিবিএস। ইতোমধ্যে জরিপের খসড়া প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
জরিপের ফলাফলে দেখা গেছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদের সময়ে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন করার পক্ষে মত দেন ৬৪ দশমিক ৯৭ শতাংশ এবং বিপক্ষে মত দেন প্রায় ২৯ শতাংশ মানুষ। এই সুপারিশগুলোও কমিশন তাদের প্রতিবেদনে রেখেছে।
নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান দেশের ৬৮ শতাংশ মানুষ। বিপরীতে প্রায় ২৯ শতাংশ মানুষ চান দেশের রাষ্ট্রপতি হবেন একজন দলীয় ব্যক্তি। জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন প্রায় ৮৩ শতাংশ মানুষ। আর সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে মত দিয়েছেন ১৩ শতাংশ। জরিপে আরও দেখা গেছে, রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিক ছাত্রসংগঠন থাকার বিষয়টি সমর্থন করেন না ৬৩ শতাংশ মানুষ। আর প্রায় ৩১ শতাংশ এটিকে সমর্থন করেন। প্রায় ৫ শতাংশ বলেছেন, এ বিষয়ে জানেন না।
বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, জরিপে নমুনায়নের মাধ্যমে ৪৬ হাজার ৮০টি সাধারণ খানা (পরিবার বা যারা এক চুলায় রান্না করেন) থেকে উপাত্ত সংগ্রহ করা হয়। প্রতিটি খানা থেকে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের মধ্যে ‘কিশ গ্রিড সিলেকশন’ পদ্ধতিতে একজন নির্বাচিত উত্তরদাতার কাছ থেকে নির্ধারিত প্রশ্নপত্রের মাধ্যমে উপাত্ত সংগ্রহ করা হয়। অর্থাৎ ৪৬ হাজার ৮০ জন মানুষ এই জরিপে অংশ নিয়েছেন।
১৫ জানুয়ারি নিজেদের সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। সুপারিশের সার সংক্ষেপও প্রকাশ করা হয়েছে। সংস্কার কমিশন নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচিত করার সুপারিশ করেছে। তবে জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের সুপারিশ করেনি। এ ক্ষেত্রে তারা সংসদের প্রস্তাবিত দুই কক্ষের সদস্য এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বৃহত্তর নির্বাচকম-লীর ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করার সুপারিশ করেছে।
জরিপে নির্বাচনে মনোনয়ন বাণিজ্য রোধে প্রধান দায়িত্ব কার বলে মনে করেন, তা জানতে চাওয়া হয়। অন্যান্য প্রশ্নের মতো এখানেও চারটি উত্তরের একটি বেছে নেওয়ার সুযোগ ছিল। এর মধ্যে ৪৭ দশমিক ৮২ শতাংশ উত্তরদাতা বলেছেন, এই দায়িত্ব রাজনৈতিক দল বা তাদের প্রার্থীর। ৪৪ দশমিক ৫৭ শতাংশ বলেছেন, এই দায়িত্ব জনগণের। এ প্রশ্নের জবাবে ‘জানি না’ বলেছেন ৬ দশমিক ৭৩ শতাংশ উত্তরদাতা। আর শূন্য দশমিক ৮৭ শতাংশ বলেছেন, তারা উত্তর দিতে ইচ্ছুক নন।
নির্বাচনে ‘না’ ভোট জয়ী হলে পরাজিত প্রার্থীদের বাদ দিয়ে নতুন নির্বাচন আয়োজনের পক্ষে মত দেন ৭৮ শতাংশ মানুষ। এর বিপক্ষে ছিলেন প্রায় ১৭ শতাংশ। সংস্কার কমিশন তাদের সুপারিশে এটি রেখেছে।
নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার পক্ষে মত দেন প্রায় ৪৭ শতাংশ উত্তরদাতা। আর ৪৪ শতাংশ জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা করার পক্ষে মত দেন।
জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে প্রদত্ত ভোট ৫০ শতাংশের কম হলে ওই আসনে পুনর্নিবাচনের পক্ষে মত দেন ৭৮ শতাংশ মানুষ। বিপক্ষে মত দেন ১৭ শতাংশ। সংস্কার কমিশন তাদের সুপারিশে ৪০ শতাংশের কম ভোট পড়লে পুনর্নিবাচন আয়োজনের সুপারিশ করেছে।
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ১০০টিতে উন্নীত করে নির্দিষ্ট নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচনের পক্ষে মত প্রায় ৭৪ শতাংশ। আর প্রায় ২০ শতাংশ ছিলেন বিপক্ষে।
বিদেশে রাজনৈতিক দলের শাখা রাখার বিষয়টিকে সমর্থন করেন না ৫০ শতাংশ উত্তরদাতা। আর ৪২ শতাংশ উত্তরদাতা বিদেশে দলের শাখা থাকার বিষয়টিকে সমর্থন করেন। ৮৭ শতাংশ মানুষ প্রবাসীদের জন্য পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক ভোট আয়োজনের পক্ষে মত দিয়েছেন।
পাঠকের মতামত:
- আজ ফজর নামাজের শেষ সময়, জেনে নিন নামাজের সময়
- আজকের সকল দেশের টাকার রেট: পাউন্ড কমল, বাড়ল রিংগিতের দাম
- ৫ হাজার তরুণের জন্য নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- বাংলাদেশের ঋণমান নিয়ে বড় সুখবর দিল মুডি’স
- ২০২৭ সালের ঈদ ও রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- দেশে ফিরতে মরিয়া হাসিনা, দিল্লিতে ডাকলেন জরুরি বৈঠক
- ৩৩০০ কোটি টাকার মালিক, হঠাৎ ভিখারির বেশে রাস্তায়
- আজ থেকে সঞ্চয়পত্রে চালু নতুন পদ্ধতি, যেভাবে নিরাপদ হবে টাকা
- হুথি-সৌদি উত্তেজনার মধ্যেই মক্কায় বিরল সতর্কতা
- ৬ মাস পর উৎপাদনে ফিরল কোম্পানি, কাটছে উৎপাদনের অনিশ্চয়তা
- মুফতি আমীর হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- গ্যাস নিয়ে বড় সুখবর, জাতীয় গ্রিডে পেট্রোবাংলার নতুন রেকর্ড
- ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি পেলেন ২৯ কর্মকর্তা
- আগেই জানা ছিল আওয়ামী লীগের মিছিল, গুলশানের ঘটনায় নতুন তথ্য
- ২০ বছর ধরে স্ত্রীকে মাদক খাইয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ
- জ্বর কমে যাওয়ার পরই বড় বিপদ! ডেঙ্গু নিয়ে জরুরি সতর্কতা
- হাসিনা ইস্যুতেই আটকে বাংলাদেশ-ভারত সম্পর্ক, যা বলছেন কূটনীতিকরা
- দুই প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং প্রকাশ
- ডিএসইতে তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- আল-আকসা মসজিদ দখলের কোনো ষড়যন্ত্রই কাজ হচ্ছে না
- বাংলাদেশের চাইতেও ছোট হয়ে যাবে ব্রিটিশ সাম্রাজ্য!
- ৫৫ জন আহতের পর ইসলামী ব্যাংকের সামনে আবারও উত্তেজনা
- আওয়ামী লীগের ৭ নেতার ফাঁসির রায়, জানুন আদালতের পূর্ণ নির্দেশ
- ১৫ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- পতনের বৃত্ত ভেঙে বড় উত্থানে শেয়ারবাজার
- ১৫ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আর্জেন্টিনার ৩ ম্যাচের সম্ভাব্য সূচি প্রকাশ
- ডিএসই কর্মকর্তার বিরুদ্ধে সাবেক নারী কর্মীর গুরুতর অভিযোগ
- ওয়ালটন-ডাচ-বাংলা ব্যাংকসহ ৫ প্রতিষ্ঠানের শেয়ারে নতুন সিদ্ধান্ত
- মালাই চায়ের নামে বাথরুমের টিস্যু! ভিডিও ভাইরাল হতেই তোলপাড়
- দুই কোম্পানির প্রতিবেদনে নিরীক্ষকের বিশেষ মন্তব্য, নজরে বিনিয়োগকারীরা
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- অক্টোবরে টানা ১৬ দিনের ছুটি! কারা পাবেন এই সুযোগ
- অস্থিতিশীলতা ঠেকাতে ঐক্যবদ্ধ প্রতিরোধের ঘোষণা গ্রাহক ফোরামের
- ১৬৭ স্কোর নিয়ে বিশ্বের চতুর্থ ঢাকা
- মশার কাছে ‘প্রিয়’ মানুষ যারা, গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
- পিআইবির মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
- আর্থিক সূচকে অবনতির কারণ জানিয়েছে আমরা টেকনোলোজিস
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ
- ক্যানসার ভেবে ১১ বছর চিকিৎসা, পরে যা জানলেন ওই নারী
- বাই-ইন মার্কেট থেকে শেয়ার কেনার ঘোষণা
- আমরা টেকনোলজিসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডলারের দাম ঠেকাতে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- কারাগারে আ.লীগ নেতাদের হাসাহাসি, ‘ভি’ চিহ্ন, জন্মদিন পালন
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা













