শেয়ারবাজারের ৮ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানকে ৯১ কোটি টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক: সিকিউরিটিজ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ৮ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানকে ৯০ কোটি ৭৮ লাখ টাকা জরিমানা করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
জরিমানার এই সিদ্ধান্ত গত ডিসেম্বরে কার্যকর করা হয়েছে এবং জরিমানার অর্থ ৩০ দিনের মধ্যে জমা না দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিএসইসির তথ্য অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গত বছরের ৩ ডিসেম্বর আনোয়ার সিকিউরিটিজ লিমিটেডের ওপর একটি পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে। পরিদর্শনের প্রতিবেদনে প্রতিষ্ঠানের শেয়ার ক্রয়-বিক্রয় সংক্রান্ত কিছু সমস্যা এবং অসংগতি চিহ্নিত করা হয়। এই কারণে কোম্পানিটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একইভাবে সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডকেও একই কারণে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের উদ্যোক্তা পরিচালক অধ্যাপক সুরাইয়া বেগমকে ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিএলআই সিকিউরিটিজের গ্রাহক তুষার এলকে মিয়া এবং আলমগীর কবিরকে যথাক্রমে ২ কোটি ৫০ লাখ এবং ১২ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
ডিএসই ২০২৩ সালের ২৫ এপ্রিল মডার্ন সিকিউরিটিজ লিমিটেডের ক্ষেত্রেও একটি পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে। প্রতিবেদন অনুসারে কোম্পানিটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযোগে এএনডব্লিউ সিকিউরিটিজ লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া এনবিএল সিকিউরিটিজ লিমিটেডের সামীর সিকান্দারকে ৯ কোটি টাকা, বিডি ফাইন্যান্স সিকিউরিটিজের মাহির সিকান্দার ও আবু সাদাত মো. সায়েমকে যথাক্রমে ১০ লাখ ও ৪ কোটি ৯০ লাখ টাকা জরিমানা করা হয়। ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের আব্দুল মুবিন মোল্লাকেও ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
২০২০ সালের ৩ আগস্ট থেকে ২০২১ সালের ২০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনসংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে কমিশনে প্রতিবেদন দাখিল করে ডিএসই। এক্ষেত্রে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে ৮৫ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
এছাড়া আরেক ঘটনায় সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে বিডি ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেডের সমীর সিকান্দারকে ২৩ কোটি ২৫ লাখ, মাহির সিকান্দারকে ৪২ লাখ, আফরা চৌধুরীকে ৩৫ লাখ, আনিকা ফারহীনকে ৭ কোটি ৫০ লাখ ও আবু সাদাত মো. সায়েমকে ১৭ কোটি টাকা অর্থদণ্ড দেয়া হয়।
একইভাবে ডিসেম্বরে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডকে ৭ কোটি ১০ লাখ, স্মার্ট শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ক্লায়েন্ট মাহফুজা আক্তারকে ১০ লাখ ও দেওয়ান সালেহীন মাহমুদকে ৪০ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
মামুন/
পাঠকের মতামত:
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম
- পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
- ৯৩৯ কোটি টাকার লেনদেন, বাজারে ফিরছে কি বিনিয়োগকারীদের আগ্রহ?
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- ১৭ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ
- আমরানেটওয়ার্কসের আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত মতামত নিরীক্ষকের
- অপু-পরীমনির দ্বন্দ্বে নতুন মোড়
- ব্যাংক এশিয়ায় স্থায়ী কোম্পানি সেক্রেটারি, রিং শাইনে ভারপ্রাপ্ত নিয়োগ
- ৯৯.৯৯৮ শতাংশ ভোটে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন
- গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিএমআরই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মেট্রো স্পিনিংয়ের
- ইউরোপের বাজারে রেনাটার নতুন যাত্রা
- যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্য, বাংলাদেশের পোশাকের বৃহত্তম বাজার
- আপনার ফোনের তথ্য নিচ্ছে কোন অ্যাপ, ১০ মিনিটেই যেভাবে ধরবেন
- যুক্তরাষ্ট্রের অর্থায়নের সুযোগ পেল বাংলাদেশ, মিলবে যেসব সুবিধা
- ভারতকে মাইনাস করে চীন-বাংলাদেশ-মিয়ানমারের নতুন বাণিজ্য
- হাসিনার প্রত্যর্পণে ভারতের দুই শর্তের খবর নিয়ে যা বলল বাংলাদেশ
- নোয়াখালীর পর এবার কক্সবাজারে জ্বালানি খাতের নতুন আশা
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- হাসিনার পাসপোর্ট ও এনআইডি ইস্যুতে অবস্থান জানাল যুক্তরাষ্ট্র
- ব্যাংক খাতের ভয়াবহ চিত্র: খেলাপি ঋণের সিংহভাগ মাত্র ১৫ ব্যাংকে
- ১৫ ব্যাংকেই খেলাপি ঋণের পাহাড়, ছাড়াল ৬ লাখ কোটি টাকা
- নিস্তেজ শেয়ারবাজারে হঠাৎ প্রাণের স্পন্দন, ঘুরে দাঁড়ানোর কি ইঙ্গিত?
- ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি
- বিএসইসির দুই দিনের 'ইনভেস্টমেন্ট রেডিনেস' কর্মশালা
- শেয়ারবাজারের সক্ষমতা বাড়াতে বিএসইসির সঙ্গে কাজ করবে এডিবি
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- ইনটেকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- আমদানিতে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়ি
- ওমরাহ করতে গিয়ে নিরুদ্দেশ ৬১ বাংলাদেশি
- নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
- গোপালগঞ্জের ঘটনায় বিএনপির প্রশংসা করলেন পিনাকী ভট্টাচার্য
- ৫ হাজার ৬১৯ শ্রমিকের কর্মস্থল বন্ধ ঘোষণা, বিপাকে অ্যাপেক্স স্পিনিং
- সড়ক অবরোধ, ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- সূচক বাড়ানোর চেষ্টা, নাকি স্বাভাবিক উত্থান—বাজারের চিত্রে সংশয়
- ভিডিও ভাইরাল , যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ১৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন ওসি বদলি
- ভারত-পাকিস্তান ফাইনাল মোবাইলে যেভাবে দেখবেন
- বেস্ট হোল্ডিংসের আয় ও নগদ প্রবাহে মিশ্র চিত্র
- এমবি ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- আফতাব অটোমোবাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অফিস
- এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দামে বড় পরিবর্তন
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- খান ব্রাদার্সের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ







.jpg&w=50&h=35)



