গুলশানে ৯ হাজার বর্গফুটের ফ্ল্যাট বেনজীর কিনলেন ২ কোটিতে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানের মতো বিলাসবহুল এলাকায় মাত্র ২ কোটি টাকায় ৯ হাজার ১৯২ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনে চমকে দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
২ কোটি ১৯ লাখ টাকায় কেনা ফ্ল্যাটের প্রতি বর্গফুটের দাম ২ হাজার ৩৮২ টাকা। তবে রাজধানীতে ফ্ল্যাট ও জমি ব্যবসার সঙ্গে জড়িতরা বলছেন, রাজধানীর আশপাশের এলাকায় এই দামে ফ্ল্যাট পাওয়াতো স্বপ্নের মতো। গুলশান-১-এর ফ্ল্যাটটি তার স্ত্রী ও সন্তানদের নামে কেনা হয়েছে।
ফ্ল্যাট ব্যবসার সঙ্গে যুক্ত রিহ্যাবের একাধিক সদস্য বলেন, জমির মূল্যের পর নির্মাণ ব্যয়ের সমন্বয় করে ফ্ল্যাটের দাম নির্ধারণ করা হয়। বর্তমানে গুলশান-বনানীতে নির্মীয়মাণ ফ্ল্যাটগুলোর প্রতি স্কয়ার ফিট ২৫ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে স্বনামধন্য রিয়েল এস্টেট কোম্পানিগুলোর ফ্ল্যাটের দাম আরও বেশি।
তারা জানান, রেজিস্ট্রি করার ক্ষেত্রে সঠিক মূল্য উপস্থাপন করলে সরকারকে বেশি কর দিতে হয়। এক্ষেত্রে অনেক গ্রাহক কর ফাঁকি দিতে কম মূল্য দেখান।
পাশাপাশি কিছু কিছু গ্রাহক অবৈধ অর্থ (আয়কর রিটার্নে অপ্রদর্শিত) দিয়ে ফ্ল্যাট কেনেন। তাই তাঁরা কম মূল্যে ফ্ল্যাট রেজিস্ট্রি করেন।
দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৫ মার্চ গুলশান সাবরেজিস্ট্রি অফিসে চারটি দলিলে ৯ হাজার ১৯২.৭৮ স্কয়ার ফিট (বর্গফুট) ফ্ল্যাট ক্রয় করে বেনজীর আহমেদের পরিবার। এর মধ্যে দলিল মূল্যে দেখানো হয়েছে দুই কোটি ১৯ লাখ টাকা।
অর্থাৎ দলিলে প্রতি বর্গফুট ফ্ল্যাটের দাম দেখানো হয়েছে দুই হাজার ৩৮২.৩০ টাকা। কিন্তু বর্তমান বাজারমূল্য হিসাবে (২৫ হাজার টাকা) চারটি ফ্ল্যাটের দাম দাঁড়ায় ২২ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ৫০০ টাকা।
প্রাপ্ত তথ্য বলছে, গুলশান আবাসিক এলাকার সিইসি (জি) ব্লকের ১৩৪ নম্বর (পুরাতন ১৩০ নম্বর) প্লটের ১২ কাঠা ১২ ছটাক জমির ওপর দুটি বেইসমেন্টসহ নির্মিত রেনকন আইকন টাওয়ারের চারটি ফ্ল্যাট কিনেছে বেনজীর ও তাঁর পরিবার।
এর মধ্যে ১২/এ, ১২/বি ও ১৩/এ—এই তিনটি ফ্ল্যাটের দলিল করা হয়েছে সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের নামে। এই কম্পানির পক্ষে চেয়ারম্যান জীশান মীর্জা তিনটি ফ্ল্যাটের দলিলে স্বাক্ষর করেন। যার দলিল নম্বর যথাক্রমে ২২৪০, ২২৩৬ ও ২২৩৪।
এদিকে রেনকন আইকন টাওয়ারের ১৩/বি ফ্ল্যাটটি কেনা হয়েছে বেনজীর আহমেদের নাবালিকা মেয়ে জাহরা জেরিন বিনতে বেনজীরের নামে। জাহরা জেরিন বিনতে বেনজীরের পক্ষে দলিলে স্বাক্ষর করেছেন বেনজীর আহমেদ। যার দলিল নম্বর ২২৩৮।
দলিলের তথ্য পর্যালোচনায় দেখা যায়, সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের পক্ষে জীশান মীর্জার কেনা ১২/এ ফ্ল্যাটটির দাম দেখানো হয়েছে ৫৬ লাখ টাকা।
আর ১২/বি ফ্ল্যাটের দাম দেখানো হয়েছে ৫৬ লাখ টাকা এবং ১৩/এ ফ্ল্যাটের দাম দেখানো হয়েছে ৫৩ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া ১৩/বি ফ্ল্যাটটির দামও দেখানো হয়েছে ৫৩ লাখ ৫০ হাজার টাকা।
দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার বেনজীর আহমেদের পরিবারের গুলশানের চারটি ফ্ল্যাট জব্দ (ক্রোক) করার আদেশ দিয়েছেন আদালত।
শেয়ারনিউজ, ২৭ মে ২০২৪
পাঠকের মতামত:
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
জাতীয় এর সর্বশেষ খবর
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য













