তুমুল আলোচনায় ৩৮১ কোটি টাকার গাড়ি
নিজস্ব প্রতিবেদক : দেশের জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য ৩৮১ কোটি টাকা ব্যয়ে ২৬১টি বিলাসবহুল স্পোর্টস কার কেনার প্রস্তাব তুমুল আলোচনার জন্ম দিয়েছে।
দেশে এখন সরকারি পর্যায়ে কৃচ্ছতাসাধনের আদেশ বহাল আছে। রিজার্ভের ওপর চাপ আছে। ডলারের দাম বেড়ে যাচ্ছে। আছে মূল্যস্ফীতি। এই অবস্থার প্রতিটি গাড়ি প্রায় দেড় কোটি টাকায় কেনার প্রক্রিয়া বাতিলের দাবি করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচলক ড. ইফতেখারুজ্জামান একে অপ্রয়োজনীয় ‘গাড়িবিলাস’ বলে অভিহিত করেছেন।
আর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হাফিজ উদ্দিন খান বলেছেন, ‘সবার তো গাড়ি আছে। আবার কেন এই দামি গাড়ি? সব গাড়ি কি নষ্ট হয়ে গেছে?’
এই গাড়িগুলো হবে স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি)। প্রতিটির দাম ধরা হয়েছে এক কোটি ৪৬ লাখ টাকা। জনপ্রশাসন সচিব মোহাম্মদ মেসবাহ উদ্দিন চৌধুরী গাড়ি কেনার এই প্রস্তাব পাঠিয়েছেন।
২৬১টি গাড়ির মধ্যে ডিসিদের জন্য ৬১টি এবং ইউএনওদের জন্য ২০০ গাড়ি কেনার কথা।
জানা গেছে, গাড়ি কেনার ব্যাপারে মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি না এলেও প্রধানমন্ত্রীর দফতর প্রস্তাবটি অনুমোদন করেছে। প্রধানমন্ত্রীর দফতর থেকে মাঠ পর্যায়ে কতগুলো সরকারি গাড়ি এবং তার অবস্থা জানতে চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দফতরের অনুমোদনের পর গত ১৫ মে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে গাড়ি কেনার প্রস্তাব ওঠার কথা থাকলেও ওঠেনি বলে জানা গেছে।
গাড়িগুলো দুই হাজার ৪৭৭ সিসির মিতসুবিশি পাজেরো জিপ। মডেল মিতসুবিশি পাজেরো স্পোর্টস কিউ এক্স। ক্রয় কমিটিতে জনপ্রশাসন সচিব যে সারসংক্ষেপ পাঠান, তাতে ডিসি ও ইউএনওদের জন্য পার্ল হোয়াইট বা মেরুন রঙের গাড়ি কেনার কথা বলা হয়।
জানা গিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় গত বছরের জুনে প্রথম জেলা প্রশাসনের জন্য ৯৬টি ও উপজেলা প্রশাসনের জন্য ৩৬৫টিসহ মোট ৪৬১টি এসইউভি কেনার প্রস্তাব করে।
অর্থ মন্ত্রণালয় গাড়ির সংখ্যা কমাতে বললে পরে অক্টোবরে ২৬১টি এসইউভি কেনার বিষয়ে একটি সংশোধিত প্রস্তাব পাঠায় মন্ত্রণালয়।
৭ জানুয়ারির নির্বাচনের আগে নির্বাচনকে সামনে রেখে ওই গাড়ি কেরার তোড়জোড় করা হয়েছিল। তবে দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে গত নভেম্বরে তা স্থগিত করা হয়। এখন আবার তা অনুমোদন করা হয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে ‘প্রশাসনের কাজে গতি আনতে’ এই গাড়িগুলো কেনা হচ্ছে। আর গাড়িগুলো সরাসরি ক্রয়ের প্রস্তাব করা হয়েছে যাতে দ্রুত পাওয়া যায়।
বর্তমানে ডিসিরা মিতসুবিসির পাজোরো স্পোর্টস কার ব্যবহার করেন। আর ইউএনও-রাও পাজোরো গাড়ি ব্যবহার করেন। ডিসিদের পরিবহনপুলে আরো গড়ি আছে। কয়েকটি জেলা ও উপজেলায় কথা বলা জানা গেছে গাড়িগুলো ভালো অবস্থায় আছে এবং ডিসি বা ইউএনওরা তাদের জন্য নতুন গাড়ির কোনো ডিমান্ডও দেননি। আর নতুন গাড়ি কেনার প্রস্তাব দেয়ার আগে এখন যে গাড়িগুলো ব্যবহার করা হচ্ছে তার অবস্থা কেমন সে ব্যাপারে মাঠ পর্যায় থেকে কোনো প্রতিবেদনও নেয়া হয়নি। নতুন গাড়ি কেনা হলে পুরনো গাড়িগুলো কী কাজে লাগানো হবে তারও কোনো প্রস্তাব নেই।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘দুই কারণে এই গাড়ি কেনা বন্ধ করা উচিত। প্রথমত, দেশের মানুষের ট্যাক্সের পয়সায় সরকারি কর্মকর্তাদর জন্য বিলাসবহুল গাড়ি কেনা যায় না। আর এখন অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সরকারই কৃচ্ছতাসাধনের কথা বলছে। সেখানে নতুন গাড়ি কেন?’
ড. ইফতেখারুজ্জামানের কথায়, ‘যার প্রয়োজন তাকে গাড়ি অবশ্যই দিতে হবে। কিন্তু একসাথে সব গাড়ি কি নষ্ট হয়ে গেছে যে এতগুলো গাড়ি কিনতে হবে। যেটা নষ্ট হয়েছে সেটা রিপ্লেস করা যায়। কিন্তু এভাবে তো গাড়ি বিলাস করা যায় না।’
টিআইবি নির্বাহী পরিচালকের প্রশ্ন, ‘এই গাড়িগুলো কিনতে বৈদেশিক মুদ্রা খরচ হবে। এখন এমনিতেই ডলার সঙ্কট। সেই সঙ্কটে এই গড়ি কেনা কেন?’
আর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং সাবেক অডিটর ও কম্পট্রোলার জেনারেল হাফিজ উদ্দিন খান বলেন, ‘দেশের এই খারাপ অর্থনৈতিক অবস্থায় ডিসি ও ইউএনওদের জন্য এত টাকা খরচ করে গাড়ি কেনা বিলাসিতা ছাড়া আর কিছুই মনে হয় না। আমার জানামতে তারা যে গাড়ি এখন ব্যবহার করছেন সেগুলো ভালো আছে, চলছে। তারপর আবার নতুন গাড়ি কেন?’
হাফিজ উদ্দিন খানের কথায়, ‘আমরাও তো প্রশাসনে ছিলাম তখন তো আমরা এত দামি গাড়ি পাইনি। যে দামের স্পোর্টস কারের কথা বলা হচ্ছে তা তাদের কী প্রয়োজনে লাগবে। আমার জানামতে আমাদের পাশের দেশের সরকারি কর্মকর্তারা এত দামি গাড়ি ব্যবহার করেন না।’
এদিকে, সাবেক পরিকল্পনামন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান এমপি বলেন, ‘আমাদের কৃচ্ছতাসাধন করতে হবে। সেটা ব্যক্তিগত এবং জাতীয় পর্যায়ে। সরকারি পর্যায়ে কৃচ্ছতার নীতি এখনো চলছে। তাই গাড়ি কেনা হলে সেটা যেন প্রয়োজন বিবেচনা করে কেনা হয়। যে গাড়িগুলো আছে সেগুলো তো চলছে। তাপরও কোনো গাড়ি ব্যবহার অনুপযোগী হলে নতুন গাড়ি কেনা যায়।’
সূত্র : ডয়চে ভেলে
শেয়ারনিউজ, ২৬ মে ২০২৪
পাঠকের মতামত:
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
জাতীয় এর সর্বশেষ খবর
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য













