গ্রিসে বাড়ছে বাংলাদেশি নারী উদ্যোক্তার সংখ্যা
প্রবাস ডেস্ক : ইউরোপের দেশ গ্রিসে বাড়ছে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সংখ্যা। দেশটিতে বসবাস করছেন প্রায় ৩০ হাজারের মতো বাংলাদেশি। এর মধ্যে নারীর সংখ্যা হবে প্রায় ৫ শতাধিক।
বাঙালি নারীরা যে কর্ম উদ্যোগী, তার চিত্র দেখা যায় গ্রিসের রাজধানী এথেন্সে। বাংলাদেশি অনেক নারী এখানে কেউ স্বামী সহায়তায় আবার কেউ কেউ নিজ উদ্যোগেই গড়ে তুলেছেন ব্যবসাপ্রতিষ্ঠান।
তাদের একজন হাসিনা সুলতানা নীলা, যিনি ২০১২ সালে গ্রিসে এসে ঈদের কেনাকাটার জন্য বাংলাদেশি পোশাক না পেয়ে মাত্র ২০০ ইউরো দিয়ে ব্যবসা শুরু করেছিলেন। ধাপে ধাপে তিনি এখন একজন সফল নারী উদ্যোক্তা।
বাংলা বুটিক হাউসের প্রতিষ্ঠাতা এবং গ্রিসে বাংলাদেশ কমিউনিটির সদস্য, একজন সফল নারী উদ্যোক্তা হাসিনা সুলতানা নীলা জানান, তিনি ২০১২ সালে পারিবারিক ভিসায় গ্রিসে আসেন। গ্রিসে আসার দুই মাস পর আসে ঈদ। আমি যখন বাংলাদেশে ছিলাম, আমি প্রতি ঈদে নিজের এবং আমার পরিবারের জন্য স্থানীয় পোশাক কিনি এবং পরতাম, কিন্তু গ্রিসে এসে বাংলাদেশী পণ্য না পেয়ে হতাশ হলাম।
গ্রিসে বিভিন্ন ব্র্যান্ডের পোশাক থাকলেও তখন মেলেনি দেশীয় শাড়ি, ত্রি-পিস, পাঞ্জাবি। এই বিষয়টি আমার মনে অনেক দুঃখ দেয়। আমার মতো অনেক বাংলাদেশিকে দেখতাম দেশীয় পোশাক কিনতে চাইতেন, কিন্ত পাওয়া যেত না।
নারী উদ্যোক্তা হাসিনা সুলতানা নীলা বলেন, 'সেই দুঃখ এক সময় স্বপ্নে পরিণত হয়। আমার স্বামীর সহায়তায় আমি বাংলাদেশ থেকে বিভিন্ন বাংলাদেশী পণ্য বিক্রি শুরু করি, শুরু থেকেই ভালো সাড়া পেয়েছি। প্রথমে বাসা থেকে পণ্য বিক্রি করতাম। পরে বাংলাদেশ দূতাবাসের বৈশাখী মেলাসহ গ্রিসের বিভিন্ন মেলায় বাংলাদেশি পণ্য নিয়ে স্টল দিতাম।
এইভাবে, নীলা ধীরে ধীরে ২০১৭ সালে এথেন্সে বাংলা বুটিক হাউস নামে একটি ব্যবসা গড়ে তোলেন। হাসিনা সুলতানা নীলা মাত্র ২০০ ইউরো দিয়ে ব্যবসা শুরু করে নিজেকে একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
নীলা বলেন, ‘আমি তখনই সফল বোধ করি যখন গ্রীক, রাশিয়ান, শ্রীলঙ্কান, নেপালিসহ দেশীয় ক্রেতারা আমার কোম্পানিতে এসে বাংলাদেশি পণ্য কিনে আমার প্রশংসা করেন। আমি তাদের বাংলাদেশী পণ্য সম্পর্কে ভালো ধারণা দেওয়ার চেষ্টা করি।’
নীলা বলেন, ‘যারা উদ্যোক্তা হতে চান, তাদের আত্মবিশ্বাসী হতে হবে, ধৈর্য ধরতে হবে, কারণ ধৈর্য ছাড়া ব্যবসা করা যায় না। সৎ থাকতে হবে এবং পণ্যের মান ভালো রাখতে হবে, তাহলেই একদিন না একদিন সফলতা আসবে।’
নীলার মতো অনেক বাংলাদেশি নারী গ্রিসে রেস্টুরেন্ট, মিনি মার্কেট, গার্মেন্টস, মানি ট্রান্সফার এজেন্সি, জুয়েলারি শপ, কাপড়ের ব্যবসাসহ নানা ধরনের ব্যবসা পরিচালনা করছেন।
শেয়ারনিউজ, ১৯ মে ২০২৪
পাঠকের মতামত:
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা












