×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

যুক্তরাজ্যে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর মতবিনিময়

২০২৪ মে ১৬ ১১:২২:৫৪
যুক্তরাজ্যে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর মতবিনিময়

ডেস্ক রিপোর্ট : স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এরপর তিনি নেতৃবৃন্দের সঙ্গে এক নৈশভোজে অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (১৪ মে) রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপির পারিবারিক প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী দিলশাদ রেস্টুরেন্টে নৈশভোজ করেন।

যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনার সাদিয়া এম তাসনিম, শফিকুর রহমান চৌধুরীর ছোট ভাই ও ব্রিকলেন জামে মসজিদের চেয়ারম্যান হামিদুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ বিষয়ক সম্পাদক রবিন পাল, হাইকমিশনে কর্মরত মিনিস্ট্রার অব প্রেস আশেকুন নবী চৌধুরী, স্বাস্থ্য মন্ত্রীর একান্ত সচিব কমল ঘোষ, লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসর খাঁন সাদেক, যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি মন্তর আলী রাজু, যুক্তরাজ্যস্থ কেন্ট ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মিয়াদ আহমদ অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

এছাড়াও অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারনিউজ, ১৬ মে ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর

উ
প
রে