ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বাংলাদেশিসহ ৫২ অবৈধ অভিবাসী আটক

২০২৪ মে ১০ ২২:১৬:৪০
বাংলাদেশিসহ ৫২ অবৈধ অভিবাসী আটক

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ায় ৫২ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে রাজ্যের অভিবাসন বিভাগ। যার মধ্যে বাংলাদেশি রয়েছেন ৯ জন।

বুধবার (০৮ মে) জোহরের ইস্কান্দার পুটেরি এলাকায় একটি অ্যালুমিনিয়াম কারখানা ও বেকারিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, এসব শ্রমিককে আশ্রয় দেওয়ার জন্য ওই কারখানা এবং বেকারির ব্যবস্থাপকদেরও আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত স্টেট ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ ফয়জল শামসুদিন। তিনি বলেছেন, রাজ্যে কর্মরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জনসাধারণের তথ্যের ভিত্তিতে পরিচালনা করা হয়।

অভিযানে প্রায় ৭৬ ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়। এরমধ্যে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর অধীনে প্রবিধান লঙ্ঘনের দায়ে ৫২ জনকে আটক করা হয়।

জানা গেছে, বেলা ১১টার দিকে অ্যালুমিনিয়াম তৈরির কারখানায় অভিযান চালিয়ে এর ম্যানেজারসহ ২৬ জনকে আটক করা হয়।

ওই কারখানায় আটকদের মধ্যে রয়েছেন বাংলাদেশের ৯ জন, পাকিস্তানের ১০, চীনের ৪ এবং মিয়ানমারের ৩ জন। যাদের বয়স ২০-৪৬ বছরের মধ্যে। কারখানার ম্যানেজার ৪৩ বছর বয়সী এক স্থানীয় নারীকেও আটক করা হয়েছে।

অন্যদিকে বেকারি থেকে আটকদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৯ জন নারী মিয়ানমারের, দুজন পাকিস্তানের এবং নেপালের একজন পুরুষ। যাদের প্রত্যেকের বয়স ২১-৪২ বছর।

এছাড়া আটক করা হয়েছে ৩৬ বছর বয়সী স্থানীয় এক ব্যক্তিকে যিনি ওই বেকারির পরিচালক।

ভারপ্রাপ্ত স্টেট ইমিগ্রেশন ডিরেক্টর বলেন, বিদেশিরা তাদের সামাজিক ভিজিট ভিসা লঙ্ঘন করেছেন এবং অতিরিক্ত অবস্থান করেছেন। আবার কেউ কেউ অবৈধভাবে দেশে প্রবেশ করেছেন বলে ধারণা করা হচ্ছে। নির্বাসনের আগে আটকদের রাজ্যের সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোটে রাখা হয়েছে।

ফয়জল জানান, অবৈধ অভিবাসী রোধে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ চেষ্টা চালিয়ে যাবে। এদের নিয়োগকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

শেয়ারনিউজ, ১০ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে