×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

কুয়েতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের নতুন কমিটি

২০২৪ মে ০৯ ১২:৫৪:৫০
কুয়েতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের নতুন কমিটি

প্রবাস ডেস্ক : বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির চতুর্থ কাউন্সিলে এই কমিটি গঠিত হয়।

মঙ্গলবার (০৭ মে) কুয়েত সিটির একটি হোটেলে স্থানীয় সময় বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত সংগঠনের সদস্যদের ভোটে নির্বাচিত হন কমিটির সদস্যরা।

ভোট শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রবিউল হক। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন আসাদুল ইসলাম, আনোয়ার হোসেন ও হায়দার মিয়া।

প্রবাসী অধিকার পরিষদ নির্বাচনে তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাত জন প্রার্থী। ভোটগ্রহণ শেষে ৫১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মো. বিল্লাল পাটোয়ারী, ৩০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন শফিকুল ইসলাম এবং ৪৬ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন শহিদুল ইসলাম।

নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ভার্চুয়ালি বক্তব্য দেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা নুরুল হক নুর, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি মো. কবির হোসেন। পরে নির্বাচিত সভাপতি প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে ১০ দফা দাবির কথা জানান।

এরপর ফুল দিয়ে নতুন কমিটির নেতাদের বরণ করে নেওয়া হয়।

শেয়ারনিউজ, ০৯ মে ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর

উ
প
রে