সৌদি আরবকে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ বললেন রোনালদোর বোন
ডেস্ক রিপোর্ট : আল-নাসরের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো গত বুধবার আল-খালিজকে হারিয়ে যখন কিংস কাপের ফাইনালে দলকে নেতৃত্ব দিয়েছিলেন, তার বোন কাতিয়া আভেইরো সৌদি আরবকে বিশ্বের সবচেয়ে নিরাপদ স্থান বলে প্রশংসা করেছেন।
সৌদি আরবে একা হাঁটা নিরাপদ কিনা—এমন প্রশ্নের জবাবে কাতিয়া অ্যাভিয়েরো পর্তুগিজ ভাষায় সামাজিক প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে এক পোস্টে বলেন, ‘একা একা হাঁটার জন্য যদি কোনো নিরাপদ জায়গা থাকে তবে এটি এখানেই।’
কাতিয়া অ্যাভিয়েরো বলেন, ‘সৌদি আরব নিরাপত্তার দিক থেকে বিশ্বের অন্যতম সেরা। আপনি আপনার ফোন টেবিলে রেখে যেতে পারেন এবং কিছুই ঘটবে না।’
তিনি আরও বলেন, ‘এখানে কেউ আপনাকে অসম্মান করবে না এবং চুরির কোনো ঘটনাও নেই।’ তাই তিনি সৌদি আরবে সব সময় নিরাপদ বোধ করেন।
সৌদি স্পোর্টস ওয়েবসাইট অ্যাভিয়েরোকে উদ্ধৃত করে বলেছে, ‘আপনি গাড়িতে চাবি এবং মানিব্যাগ রেখে যেতে পারেন।’
সৌদি গণমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, রোনালদোর সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে আল-আউয়াল পার্ক স্টেডিয়ামের ভিআইপি লাউঞ্জে বসে গত বুধবার খেলা দেখেছেন অ্যাভিয়েরো।
প্রতিবেদনে বলা হয়, সে সময়ের একটি ছবি সামাজিক প্ল্যাটফর্মে পোস্ট করে ক্যাপশনে অ্যাভিয়েরো বলেছেন, ‘আমরা আমাদের রাজার (ক্রিস্টিয়ানো) জন্য শুভকামনা জানাতে এসেছি।’
ইনস্টাগ্রামে কাতিয়া অ্যাভিয়েরোর ফলোয়ার সংখ্যা ১৪ লাখেরও বেশি। গত বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে গাড়ির ভেতর থেকে চিত্রায়িত রিয়াদের রাস্তার ভিডিও রয়েছে।
বুধবার রাতে আল-নাসরের হয়ে রোনালদো দলের প্রথম এবং তৃতীয় গোল করেন। পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন সাদিও মানে।
ম্যাচের পরে, পর্তুগিজ তারকা সোশ্যাল প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্ট দিয়ে সেমিফাইনাল জয় উদযাপন করেছেন।
৩১ মে কিংস কাপের ফাইনালে আল-নাসর চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালের মুখোমুখি হবে।
শেয়ারনিউজ, ০৫ মে ২০২৪
পাঠকের মতামত:
- আইসিবির কাছ থেকে ২২৫ কোটি টাকা ফেরত চায় বিএসইসি
- অরেঞ্জ বন্ড: শেয়ারবাজারে খুলছে অর্থায়নের নতুন পথ
- গ্রামীণ ব্যাংকের ঋণ নিয়ে বড় প্রশ্ন তুলল আদালত
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের বড় ঘোষণা
- আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ
- আফরোজা আব্বাস ৫-৬ হাজার লোক এনেছিল: নাসীরুদ্দীন
- প্রবাসীর স্ত্রীর সঙ্গে গোপন ভিডিও, মাওলানা মাসুদ গ্রেপ্তার
- ঈদে যানজটের মাঝে এলো জ্বালানি নিয়ে বড় ঘোষণা
- র্যাবের ভবিষ্যৎ কাঠামো নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ১৮ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৮ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ঈদের প্রভাবে বাজারে শ্লথ গতি
- ১৮ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আইসিবি ইসলামিক ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করলো বাংলাদেশ ব্যাংক
- লিকুইডেশন সংক্রান্ত খবরে ডিএসইকে ব্যাখ্যা দিলো পিপলস লিজিং
- ২৫ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- ইরানকে চাপ দিতে যুক্তরাষ্ট্রের ৫ শর্ত
- আইফোনের প্রলোভনে ধর্ষ/ণের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে
- রূপালী ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- পে-কমিশনের কাটছাঁট সিদ্ধান্তে নতুন রূপরেখা
- হজে গিয়ে ১৭ বাংলাদেশির মৃত্যু
- দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম
- ৫.২ মাত্রার ভূমিকম্পে চীনে ধসে পড়ল ১৩ ভবন
- কারিনার রাজনীতি নিয়ে বিতর্কের মাঝে বাবার স্পষ্ট বক্তব্য
- রূপালী ব্যাংকের নতুন পরিচালক সাইফুল ইসলাম
- আত্মীয়ের বাসায় মিলল স্বামী-স্ত্রী ও শিশু সন্তানের লা/শ
- সব ধরনের বাস চলাচল বন্ধ!
- তনু হ/ত্যা মামলায় মিলল চাঞ্চল্যকর তথ্য
- কারিনার জানাজায় ক্ষোভ ঝাড়লেন নাহিদ
- আদালতের ‘নো অর্ডার’, কারামুক্তির পথে আইভী
- বিশ্বকে অচল করে দেয়ার নতুন ‘অস্ত্র’ পেল ইরান
- নিরীক্ষা কার্যক্রমে স্বচ্ছতা ফেরাতে কঠোর শর্ত আরোপ করছে বিএসইসি
- এনসিপি ছাড়লেন প্রভাবশালী এক নেতা
- লাশের সিঁথিতেই সিঁদুর পরালেন ‘হ/ত্যাকারী’ বাগদত্তা
- যে শহরে টানা ৮৪ দিন সূর্য অস্ত যায় না!
- বিএসইসির সিদ্ধান্ত ঠেকাতে আদালতের দ্বারস্থ রেইস ম্যানেজমেন্ট
- শেয়ারবাজারে এসএমই অংশগ্রহণ বাড়াতে ডিএসই’র নতুন উদ্যোগ
- অন্তর্বর্তী সরকারকে ঘিরে নতুন আইনি পদক্ষেপ
- বাংলাদেশিদের জন্য সুখবর, দুবাইতে বিশাল নিয়োগ
- জুলাই সনদ ও হুমকির অভিযোগ তুলে যা বললেন ওসমান হাদির বোন
- বছর ধরে চলে গণধ/র্ষণ ও ব্ল্যাকমেইল, বিচার না পেয়ে দুই বোনের আত্মহত্যা
- কারিনা কায়সারের মৃত্যুতে শোক জানাতে অস্বীকৃতি
- দেখা মিলল জিলহজ মাসের চাঁদ, জানা গেল ঈদের তারিখ
- আদালতে গেলেন না আমির হামজা, নতুন নির্দেশ জারি
- ঈদ-উৎসবের আগে শেয়ারবাজারে বিক্রির চাপ
- তৃতীয় সন্তান নিলেই টাকা দেবে সরকার
- ‘সন্তান নেওয়ার চেয়ে কুকুর পোষা ভালো’
- ১৭ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৭ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারাবাজারে জেড কোম্পানির ঘুরে দাঁড়ানোর নতুন সুযোগ
- শেয়ারবাজার নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
- ২৩ মে ছুটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি
- ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন বাংলাদেশ ব্যাংকের
- সঞ্চয়কারীদের জন্য বড় ঘোষণা আসছে বাজেটে
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ২ কোম্পানির শেয়ার লেনদেন
- মূলধন বৃদ্ধি ও ডিভিডেন্ড ব্যবস্থাপনায় নতুন সিদ্ধান্ত বিএসইসির
- তিন ইস্যুতে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- পরিবারের বর্তমান অবস্থা নিয়ে যা বললেন মাশরাফির বাবা
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা!
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে সর্বস্ব হারিয়েও যে কারণে মানুষ ফিরে আসে বারবার
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে তিন মেয়াদি পরিকল্পনা নিয়েছে বিএসইসি
- বিএটির প্রথম প্রান্তিক প্রকাশ
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ৩ কোম্পানির শেয়ার লেনদেন













