দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঘিরে ছয় প্রশ্নে সৌদিকে চিঠি ঢাকার
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিস্তারিত তথ্য জানতে দেশটির সরকারের কাছে ছয়টি প্রশ্ন পাঠিয়েছে বাংলাদেশ। তাঁদের বিরুদ্ধে কী অপরাধের অভিযোগ ছিল, বিচারপ্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়েছে, তাঁরা আইনজীবী পেয়েছিলেন কি না এবং মৃত্যুদণ্ড কার্যকরের পর তাঁদের মরদেহ কোথায় রাখা হয়েছে—এসব বিষয়ে জানতে চেয়েছে ঢাকা।
গত ১৯ অক্টোবর জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখায় একটি কূটনৈতিক পত্র পাঠায়। তবে ২৫ অক্টোবর পর্যন্ত সৌদি কর্তৃপক্ষ ওই চিঠির জবাব দেয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, গত ১৯ অক্টোবর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফরিদ বিন সাদ আল সেহেরির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন। বৈঠকে তিনি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো কূটনৈতিক পত্রটি হস্তান্তর করেন।
গত ১৪ অক্টোবর মক্কা অঞ্চলে বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। প্রাপ্ত তথ্যে বলা হয়েছে, বিচারকের স্বেচ্ছাধীন শাস্তির আওতায় তাঁদের এ দণ্ড দেওয়া হয়েছিল। তবে ঠিক কী অপরাধে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কীভাবে দণ্ড কার্যকর করা হয়েছে এবং বিচার চলাকালে তাঁরা আইনজীবীর সহায়তা পেয়েছিলেন কি না—এসব বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট মিশনের কাছে পর্যাপ্ত তথ্য ছিল না।
এ কারণে দুই নাগরিকের বিচার ও দণ্ড কার্যকরের প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের কূটনৈতিক পত্রে ছয়টি বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। প্রথমত, দুই বাংলাদেশি কী ধরনের অপরাধ করেছিলেন, ঘটনাগুলো কবে ও কোথায় ঘটেছিল এবং তাঁদের কবে গ্রেপ্তার করা হয়েছিল, তা জানতে চাওয়া হয়েছে।
দ্বিতীয়ত, তাঁদের বিরুদ্ধে দেওয়া আদালতের রায়ের সত্যায়িত অনুলিপি চেয়েছে বাংলাদেশ। তৃতীয়ত, মৃত্যুদণ্ড কী পদ্ধতিতে কার্যকর করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।
চতুর্থ প্রশ্নে মৃত্যুদণ্ড কার্যকরের পর দুই নাগরিকের মরদেহ কোথায় রাখা হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে। পঞ্চমত, তাঁদের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে, নাকি সৌদি আরবেই দাফন করা হয়েছে—সে বিষয়ে তথ্য চাওয়া হয়েছে।
ষষ্ঠত, তদন্ত ও বিচার চলাকালে তাঁদের পক্ষে আইনজীবী নিয়োগ করা হয়েছিল কি না এবং তাঁরা নিজেরা আইনি সহায়তা চেয়েছিলেন কি না, তা জানতে চেয়েছে বাংলাদেশ। এসব তথ্য দ্রুত সরবরাহ করার অনুরোধও জানানো হয়েছে কূটনৈতিক পত্রে।
কূটনৈতিক সূত্রের ভাষ্য অনুযায়ী, সৌদি কর্তৃপক্ষ নিয়মিতভাবে দেশটিতে আটক ও দণ্ডিত বাংলাদেশি নাগরিকদের তালিকা পাঠায়। গত সেপ্টেম্বরের একটি তালিকায় নজরুল ইসলাম আবদুল বাসির ও সুইটি আক্তারের নাম ছিল। সেখানে একজনের বিরুদ্ধে ‘ব্যভিচার’ এবং অন্যজনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সংক্রান্ত অপরাধের অভিযোগ উল্লেখ করা হয়েছিল। তবে তাঁদের বিরুদ্ধে কী শাস্তি নির্ধারণ করা হয়েছিল, তা তালিকায় স্পষ্ট ছিল না।
অন্যদিকে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে মক্কার একটি মসজিদ কমপ্লেক্সে অনৈতিক কাজে লিপ্ত হয়ে পবিত্রতা লঙ্ঘনের অভিযোগে দণ্ড দেওয়ার কথা বলা হয়েছে। বিভিন্ন সূত্রে পাওয়া অপরাধের বিবরণের মধ্যে কী সম্পর্ক রয়েছে, তা এখনো পরিষ্কার নয়। এ কারণেই বাংলাদেশ অপরাধের প্রকৃতি, আদালতের রায় ও দণ্ড কার্যকরের বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে।
১৯ অক্টোবরের বৈঠকে বাংলাদেশের কনসাল জেনারেল সৌদি কর্তৃপক্ষের কাছে জানতে চান, মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশকে বিস্তারিত তথ্য জানানো হয়নি কেন।
কূটনৈতিক সূত্রগুলোর মতে, মৃত্যুদণ্ডের বিষয়ে আগাম তথ্য পাওয়া গেলে বাংলাদেশ মিশন দুই নাগরিকের পক্ষে আইনি সহায়তার সুযোগ যাচাই, আপিলের সম্ভাবনা পর্যালোচনা এবং প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নেওয়ার চেষ্টা করতে পারত।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির গত সপ্তাহে ঢাকায় সাংবাদিকদের বলেন, দুই বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগের পর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বাংলাদেশ হতাশ। সৌদি আরব থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নিম্ন আদালত ও আপিল আদালতে বিচারপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চলতি মাসে তাঁদের দণ্ড কার্যকর করা হয়েছে।
তবে আদালতের রায়ের অনুলিপি এবং আইনি প্রতিনিধিত্বের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য না পাওয়া পর্যন্ত বিচারপ্রক্রিয়ার বিস্তারিত স্বাধীনভাবে নিশ্চিত করা যাচ্ছে না।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, সৌদি আরব গত ৩০ সেপ্টেম্বর প্রায় আড়াই হাজার বন্দির একটি তালিকা পাঠিয়েছিল। ওই তালিকায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশিসহ মোট ২২ জন বাংলাদেশির দণ্ডিত হওয়ার তথ্য ছিল। তবে তাঁদের সুনির্দিষ্ট শাস্তির বিবরণ উল্লেখ করা হয়নি।
এ কারণে তালিকায় থাকা বাকি ২০ জন বাংলাদেশির শাস্তির ধরন ও সংশ্লিষ্ট তথ্য জানতে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে পাঠানো কূটনৈতিক পত্রের জবাব এখনো পাওয়া যায়নি। সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক জবাব পাওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ সরকার।
মুয়াজ/
পাঠকের মতামত:
- দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঘিরে ছয় প্রশ্নে সৌদিকে চিঠি ঢাকার
- সাদা প্লেট, কালো অক্ষর—নতুন নম্বরপ্লেট নিয়ে বিআরটিএর নির্দেশনা
- ২৫ অক্টোবর থেকে সোনার দামে পরিবর্তন
- রুমিকে গ্রেপ্তারের খবর নিয়ে নতুন তথ্য দিলেন রাশেদ খাঁন
- চার দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
- ৮ হাজার কোটি টাকা সহায়তা চায় পদ্মা ব্যাংক, নিরীক্ষায় উঠে এলো ভয়াবহ চিত্র
- এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের বিশেষ সাধারণ সভা পেছাল
- ফেসবুকের রেস্ট্রিকশন নিয়ে মুখ খুললেন পিনাকী ভট্টাচার্য
- অনলাইন ও এসএমএসে যেভাবে জানবেন এইচএসসির ফল
- ব্যবস্থাপনায় অস্থিরতা, ইসলামী ব্যাংকের আমানতে বড় পতন
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- ভিসা হারানোর ঝুঁকি যেসব কারণে, জানাল ঢাকার দূতাবাস
- চুমু দেওয়ার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, এবার বিপাকে বাবা রুমি
- বাংলাদেশের সামনে বড় বিপদ
- গ্রাহকের ৫০ হাজার টাকা উধাও, পরে ফেরত দিলেন ব্যাংক ম্যানেজার
- তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বড় ইঙ্গিত সালাহউদ্দিন আহমেদের
- শেয়ারবাজারে বিনিয়োগের ফাঁদে ১১ কোটি টাকা, রিমান্ডে চারজন
- শেয়ারবাজারের যেসব খাতের শেয়ারে বেশি লেনদেন
- কক্সবাজারের হোটেলে অপ্রাপ্তবয়স্কদের থাকতে দিলে আইনি ব্যবস্থা
- ইউএনওর নাম কেন লিখলেন এসিল্যান্ড? সামনে এল ঘটনার বিবরণ
- বিয়ের দাবি, বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন
- বাংলাদেশ ব্যাংকের অনাপত্তির পর জিএসপি ফাইন্যান্সের নিয়োগে সম্মতি
- ছুটি শেষে বাসায় ফিরেই মাথায় হাত, ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার উধাও
- শেয়ার হস্তান্তর নিয়ে পূবালী ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- ছুটি নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের জন্য জরুরি তথ্য
- ‘অনেক বাচ্চাকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- ট্রাম্পের ভরসায় বড় ভুল করলেন সালমান
- তারেক রহমানের উদ্দেশে দানবাক্সে চিঠি
- সোশ্যাল বন্ডের পর এবার গ্রিন বন্ড, ব্র্যাক ব্যাংকের নতুন পদক্ষেপ
- সংবিধান সংস্কার নিয়ে যা বললেন আসিফ নজরুল
- বিকাশ-নগদে জমির খাজনা পরিশোধ, ধাপে ধাপে জেনে নিন নিয়ম
- সিঙ্গাপুরের এক ঘটনা, অস্ট্রেলিয়ার আরেক অভিজ্ঞতা: মাহবুব কবির মিলন
- সাজেকের সংঘর্ষের জেরে দুই জেলায় অবরোধ, জেনে নিন সর্বশেষ খবর
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- অবসরের পর স্মরণীয় হতে চান মেসি, জানালেন নিজের ইচ্ছা
- ২০২৭ সালে প্রাথমিক ও মাধ্যমিকে আসছে নতুন ৪ বই
- আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনা নিয়ে যা বললেন স্ত্রী
- নাগরিকদের ঘরে তিন দিনের খাবার-পানি রাখতে বলল যুক্তরাজ্য
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
- ২৫২ টাকার পাঞ্জাবি অফার নিয়ে মুখ খুললেন ব্যবসায়ী নবীন
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ইপিএস প্রকাশ
- টঙ্গীর ঘটনার দিনের বর্ণনা দিলেন ভুক্তভোগী শিশুর বাবা
- মগবাজারে আসিফ আকবরের গাড়িকে লক্ষ্য করে গুলি
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আগের নিয়মে ফিরল দোকানপাট, কমল কেনাকাটার সময়
- ইউরোপে ফের বদলে যাচ্ছে সময়ের হিসাব
- যুক্তরাষ্ট্রকে এবার ভয়ংকর হুমকি দিল ইরান
- উত্তরা ফাইন্যান্সের পর তছনছ লিজিং খাত: মাঠে নামল কেন্দ্রীয় ব্যাংক
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঘিরে ছয় প্রশ্নে সৌদিকে চিঠি ঢাকার
- সাদা প্লেট, কালো অক্ষর—নতুন নম্বরপ্লেট নিয়ে বিআরটিএর নির্দেশনা
- রুমিকে গ্রেপ্তারের খবর নিয়ে নতুন তথ্য দিলেন রাশেদ খাঁন
- ফেসবুকের রেস্ট্রিকশন নিয়ে মুখ খুললেন পিনাকী ভট্টাচার্য
- অনলাইন ও এসএমএসে যেভাবে জানবেন এইচএসসির ফল













