×
ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

অনলাইন ও এসএমএসে যেভাবে জানবেন এইচএসসির ফল

২০২৬ অক্টোবর ২৫ ১০:৩৫:৪৫
অনলাইন ও এসএমএসে যেভাবে জানবেন এইচএসসির ফল

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ করা হবে। শনিবার (২৪ অক্টোবর) রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফল প্রকাশের বিস্তারিত তথ্য আগামী ২৬ অক্টোবর (সোমবার) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা অনলাইনে, মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানতে পারবেন। অনলাইনে ফল দেখার জন্য শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট ব্যবহার করতে হবে।

অনলাইনে ফল দেখবেন যেভাবে

পরীক্ষার্থীদের প্রথমে educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর পরীক্ষার ধরন হিসেবে HSC/সমমান নির্বাচন করে পরীক্ষার বছর ২০২৬, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। প্রয়োজনীয় তথ্য পূরণ করে ফলাফল দেখা যাবে। ওয়েবসাইটে ফলাফলের মার্কশিট দেখার সুযোগও থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল সংগ্রহ

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব EIIN নম্বর ব্যবহার করে সমন্বিত ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীর ফলাফল একসঙ্গে ডাউনলোড করতে পারবে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফলাফল সংগ্রহ করা সহজ হবে।

এসএমএসে ফল জানার নিয়ম

মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে নির্ধারিত ফরম্যাটে পরীক্ষার নাম, বোর্ডের সংক্ষিপ্ত নাম, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: HSC DHA 123456 2026

এখানে DHA-এর জায়গায় নিজের শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর এবং 123456-এর জায়গায় নিজের রোল নম্বর লিখতে হবে। এরপর নির্ধারিত নিয়মে এসএমএস পাঠালে ফিরতি বার্তায় ফলাফল পাওয়া যাবে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়।

এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন এসব পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে