ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংক খাতের দীর্ঘদিনের প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংকের আর্থিক পরিস্থিতি ২০২৫ সালে আরও নাজুক হয়ে পড়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকটির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ঋণের বিপরীতে প্রয়োজনীয় সঞ্চিতি সংরক্ষণে বিশাল ঘাটতির পাশাপাশি সুদ আয় কমে যাওয়া এবং সুদ ব্যয় বেড়ে যাওয়ায় লোকসান বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বছর শেষে ব্যাংকটির সঞ্চিতি ঘাটতি দাঁড়িয়েছে ২১ হাজার ২১৮ কোটি ১০ লাখ টাকা। একই সময়ে পরিচালন লোকসান হয়েছে ২ হাজার ৩৬৫ কোটি ৪৬ লাখ টাকা এবং কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ২ হাজার ৫৬১ কোটি ৬৯ লাখ টাকা। ২০২৪ সালেও লোকসানে থাকা ব্যাংকটির আর্থিক অবস্থার আরও অবনতি ঘটেছে এক বছরের ব্যবধানে।
ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সাবেক সভাপতি এ এস এম শায়খুল ইসলাম বলেন, ‘দেশের ব্যাংক খাতের অর্থকে ঋণের নামে লুটপাট করা হয়েছে, এটি সবাই জানে। এ কারণেই বেশ কিছু ব্যাংক এখন খেলাপিতে ভুগছে। যদিও বাংলাদেশ ব্যাংক এ সুযোগ প্রদানের মাধ্যমে ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে চাচ্ছে। দেখা যাক কতটা সফল হয়।’
১৯৭৬ সালে যৌথ উদ্যোগের আর্থিক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে আইএফআইসি। পরে ১৯৮৩ সালে প্রতিষ্ঠানটি বাণিজ্যিক ব্যাংকে রূপান্তরিত হয়। দীর্ঘ পথচলার পরও বর্তমানে ব্যাংকটির আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। ঋণঝুঁকি যথাযথভাবে মোকাবিলা করতে না পারা এবং প্রয়োজনীয় সঞ্চিতি সংরক্ষণে ব্যর্থতা বর্তমান সংকটের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। অতীতে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানের নেতৃত্ব ও প্রভাব নিয়েও অভিযোগ উঠেছিল। ঋণ ও অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন পর্যায়ে তাঁর বিরুদ্ধে অনুসন্ধান ও মামলা হয়েছে।
ব্যাংকটির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনের ব্যবস্থাপনা আলোচনায় সঞ্চিতি সংরক্ষণের ভয়াবহ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বছরটিতে ঋণ ও বিনিয়োগের বিপরীতে ২২ হাজার ১০ কোটি ৯৫ লাখ টাকা সঞ্চিতি সংরক্ষণের প্রয়োজন ছিল। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে মাত্র ৭৯২ কোটি ৮৫ লাখ টাকা। ফলে প্রয়োজনীয় সঞ্চিতি ও সংরক্ষিত অর্থের মধ্যে ঘাটতি দাঁড়িয়েছে ২১ হাজার ২১৮ কোটি ১০ লাখ টাকা। ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য, পরিচালন মুনাফা না থাকায় নতুন করে সঞ্চিতি সংরক্ষণ করা সম্ভব হয়নি। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে সঞ্চিতি ঘাটতি সমন্বয় না করেই বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।
এদিকে ব্যাংকটির সুদ আয় কমে যাওয়ার বিপরীতে সুদ ব্যয় বেড়ে যাওয়ায় আয়-ব্যয়ের ব্যবধান আরও বিস্তৃত হয়েছে। ২০২৫ সালে আইএফআইসির সুদ আয় হয়েছে ২ হাজার ২১০ কোটি ২১ লাখ টাকা, যেখানে ২০২৪ সালে এ আয় ছিল ৪ হাজার ১৪ কোটি ৫৩ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে সুদ আয় কমেছে ১ হাজার ৮০৪ কোটি ৩২ লাখ টাকা। অন্যদিকে আমানত ও ঋণের বিপরীতে সুদ ব্যয় আগের বছরের ৩ হাজার ৭৪১ কোটি ১৭ লাখ টাকা থেকে বেড়ে ৪ হাজার ৪১৯ কোটি ৬৭ লাখ টাকায় পৌঁছেছে। এতে সুদ আয় ও সুদ ব্যয়ের ব্যবধান ঋণাত্মক ২ হাজার ২০৯ কোটি ৪৭ লাখ টাকায় দাঁড়িয়েছে।
বার্ষিক প্রতিবেদনে সুদ আয় ও ব্যয়ের এই নেতিবাচক ব্যবধানকে পরিচালন লোকসানের অন্যতম প্রধান কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। ২০২৫ সালে ব্যাংকটির পরিচালন লোকসান হয়েছে ২ হাজার ৩৬৫ কোটি ৪৬ লাখ টাকা। অথচ ২০২৪ সালে পরিচালন লোকসানের পরিমাণ ছিল মাত্র ৫৪ লাখ ৮৭ হাজার টাকা। ঋণের মানের অবনতি এবং নিট সুদ আয় কমে যাওয়াকে এই পরিস্থিতির মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে ব্যাংকটির চূড়ান্ত আর্থিক ফলাফলে। ২০২৫ সালে কর-পরবর্তী নিট লোকসান দাঁড়িয়েছে ২ হাজার ৫৬১ কোটি ৬৯ লাখ টাকা, যা আগের বছরের ১০২ কোটি ৪৭ লাখ টাকার লোকসানের তুলনায় অনেক বেশি।
লোকসান বৃদ্ধির কারণে শেয়ারপ্রতি আয়েও বড় ধরনের নেতিবাচক পরিবর্তন এসেছে। ২০২৪ সালে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫৩ পয়সা, যা ২০২৫ সালে বেড়ে ১৩ টাকা ৩৩ পয়সায় দাঁড়িয়েছে। একই সঙ্গে ব্যাংকটির সঞ্চিত মুনাফার অবস্থাও পাল্টে গেছে। আগের বছরের শেষে ২১৫ কোটি ৭২ লাখ টাকার সঞ্চিত মুনাফার উদ্বৃত্ত থাকলেও ২০২৫ সাল শেষে তা ঋণাত্মক ২ হাজার ৩৪৫ কোটি ৯৮ লাখ টাকায় নেমে এসেছে। তবে আর্থিক সংকটের মধ্যেও পরিচালকদের ফি ও সম্মানী বাবদ ব্যয় বেড়েছে। সমন্বিত হিসাব অনুযায়ী, ২০২৫ সালে এ খাতে ব্যয় হয়েছে ৬৬ লাখ ১ হাজার ৮৩৩ টাকা। ২০২৪ সালে একই খাতে ব্যয়ের পরিমাণ ছিল ৫০ লাখ ৫৭ হাজার ৯৮৪ টাকা।
ব্যাংকটির আর্থিক প্রতিবেদনে নিরীক্ষকের পর্যবেক্ষণও গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দিয়েছে। নিরীক্ষক ঋণের বিপরীতে সঞ্চিতি নির্ধারণ এবং সুদ আয় স্বীকৃতিকে গুরুত্বপূর্ণ নিরীক্ষা-বিষয় হিসেবে চিহ্নিত করেছেন। বিশেষ করে সুদ আয় স্বীকৃতির ক্ষেত্রে ভুল কিংবা জালিয়াতির ঝুঁকি থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিপুল সঞ্চিতি ঘাটতি, ঋণের মানের অবনতি এবং নিরীক্ষকের এসব পর্যবেক্ষণ ব্যাংকটির আর্থিক প্রতিবেদনের নির্ভরযোগ্যতা ও ঝুঁকি ব্যবস্থাপনার কার্যকারিতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
এসউদ্দিন/
পাঠকের মতামত:
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- ভিসা হারানোর ঝুঁকি যেসব কারণে, জানাল ঢাকার দূতাবাস
- চুমু দেওয়ার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, এবার বিপাকে বাবা রুমি
- বাংলাদেশের সামনে বড় বিপদ
- গ্রাহকের ৫০ হাজার টাকা উধাও, পরে ফেরত দিলেন ব্যাংক ম্যানেজার
- তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বড় ইঙ্গিত সালাহউদ্দিন আহমেদের
- শেয়ারবাজারে বিনিয়োগের ফাঁদে ১১ কোটি টাকা, রিমান্ডে চারজন
- শেয়ারবাজারের যেসব খাতের শেয়ারে বেশি লেনদেন
- কক্সবাজারের হোটেলে অপ্রাপ্তবয়স্কদের থাকতে দিলে আইনি ব্যবস্থা
- ইউএনওর নাম কেন লিখলেন এসিল্যান্ড? সামনে এল ঘটনার বিবরণ
- বিয়ের দাবি, বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন
- বাংলাদেশ ব্যাংকের অনাপত্তির পর জিএসপি ফাইন্যান্সের নিয়োগে সম্মতি
- ছুটি শেষে বাসায় ফিরেই মাথায় হাত, ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার উধাও
- শেয়ার হস্তান্তর নিয়ে পূবালী ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- ছুটি নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের জন্য জরুরি তথ্য
- ‘অনেক বাচ্চাকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- ট্রাম্পের ভরসায় বড় ভুল করলেন সালমান
- তারেক রহমানের উদ্দেশে দানবাক্সে চিঠি
- সোশ্যাল বন্ডের পর এবার গ্রিন বন্ড, ব্র্যাক ব্যাংকের নতুন পদক্ষেপ
- সংবিধান সংস্কার নিয়ে যা বললেন আসিফ নজরুল
- বিকাশ-নগদে জমির খাজনা পরিশোধ, ধাপে ধাপে জেনে নিন নিয়ম
- সিঙ্গাপুরের এক ঘটনা, অস্ট্রেলিয়ার আরেক অভিজ্ঞতা: মাহবুব কবির মিলন
- সাজেকের সংঘর্ষের জেরে দুই জেলায় অবরোধ, জেনে নিন সর্বশেষ খবর
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- অবসরের পর স্মরণীয় হতে চান মেসি, জানালেন নিজের ইচ্ছা
- ২০২৭ সালে প্রাথমিক ও মাধ্যমিকে আসছে নতুন ৪ বই
- আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনা নিয়ে যা বললেন স্ত্রী
- নাগরিকদের ঘরে তিন দিনের খাবার-পানি রাখতে বলল যুক্তরাজ্য
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
- ২৫২ টাকার পাঞ্জাবি অফার নিয়ে মুখ খুললেন ব্যবসায়ী নবীন
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ইপিএস প্রকাশ
- টঙ্গীর ঘটনার দিনের বর্ণনা দিলেন ভুক্তভোগী শিশুর বাবা
- মগবাজারে আসিফ আকবরের গাড়িকে লক্ষ্য করে গুলি
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আগের নিয়মে ফিরল দোকানপাট, কমল কেনাকাটার সময়
- ইউরোপে ফের বদলে যাচ্ছে সময়ের হিসাব
- যুক্তরাষ্ট্রকে এবার ভয়ংকর হুমকি দিল ইরান
- উত্তরা ফাইন্যান্সের পর তছনছ লিজিং খাত: মাঠে নামল কেন্দ্রীয় ব্যাংক
- বীমার পাওনা পরিশোধে অনিয়ম, নতুন পলিসিতে নিষেধাজ্ঞা
- সরকারের ব্যর্থতা, দুই মন্ত্রীর পদত্যাগ চান নাহিদ
- ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা, আওয়ামী লীগের নামে মাইকিং
- ব্রোকারেজ হাউসে আর লুটপাট নয়: বিএসইসির নতুন ‘মাস্টারপ্ল্যান’
- সপ্তাহজুড়ে শেয়ারবাজারে টানাপোড়েন, সূচক ও লেনদেনে কী বার্তা
- বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও, ‘পাতানো মামা’ গ্রেপ্তার
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ, লেনদেনে কতটা প্রভাব পড়বে?
- ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছে নতুন ট্রেন, থামবে যে ১০ স্টেশনে
- রিসোর্টের পর এবার কক্সবাজার হোটেলে আগুন
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)


.jpg&w=50&h=35)

