সৌদি আরবে সাতক্ষীরার নারীকে 'পতিতা'র মতো ব্যবহার
প্রবাস ডেস্ক : উচ্চ বেতনে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে সাতক্ষীরার শ্যামনগরের এক নারীকে সৌদি আরবে পাচার করা হয়েছে। সেখানে তাকে গোপন আস্তানায় রাখা হয় এবং যৌনদাসী হিসেবে ব্যবহার করা হয়। তাকে ভারী গৃহস্থালির কাজ করানো হলেও মজুরি রেখে দেয় পাচারকারী চক্রের সদস্যরা। এমনকি তাকে ঠিকমতো খেতেও দেওয়া হয় না।
গত মাসে এক হোয়াটসঅ্যাপ ‘ভয়েস কলে’ নির্মম নির্যাতনের বর্ণনা দিয়েছেন ওই নারী। ভুক্তভোগী ওই নারির নারীর নাম রোজিনা খাতুন (৩৪)।
রোজিনা খাতুন (৩৪) নামে এই নারী ঢাকাস্থ মতিঝিলের সেভেন স্টার ম্যানপাওয়ার সার্ভিসেসের মাধ্যমে গত ১৯ মার্চ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরবে যান। সেখানে স্থানীয় পাচারচক্রের কাছে বিক্রি করা হয় তাকে।
গত ১৬ এপ্রিল হোয়াটসঅ্যাপে যোগাযোগে পর ভুক্তোভোগী নারীর ভাই সালাউদ্দীন জাহাঙ্গীর শ্যামনগর থানায় মানব পাচারের একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় উপজেলার শংকরকাটি গ্রামের মোমিন খাঁর ছেলে মোস্তাফিজুর রহমান চঞ্চল (২৮), তাঁর মা তাসলিমা বেগম (৪৭) ও সেভেন স্ট্যার ম্যানপাওয়ার সার্ভিসেসের ম্যানেজার মো. রাসেল আকন শিমুলের (৩৩) নাম উল্লেখসহ অজ্ঞাতনামা দুই/তিনজনকে মামলায় আসামী করা হয়েছে। এরই মধ্যে চঞ্চলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘মানবপাচারের অভিযোগে ভুক্তোভোগী নারীর ভাই মামলা করেছেন। আসামিদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’
পাচারের শিকার রোজিনার ভাই সালাউদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ছয় মাস আগে তার বোনের বিবাহবিচ্ছেদ হলে বাবার বাড়িতে চলে আসেন। তখন এলাকা পূর্বপরিচিত তাসলিমা ও তার ছেলে মোস্তাফিজুর তার বোনকে সৌদি আরবে চাকরির প্রস্তাব দেয়। রোজিনা পাসপোর্ট তৈরির পর ১৭ মার্চ তাদের সাথে ঢাকায় চলে যায়।
তিনি আরো বলেন, সৌদি আরব যাওয়ার পর রোজিনার সঙ্গে তাদের যোগাযোগ করতে না হয়নি। তবে সে ভাল জায়গায় কাজ করছে বলে তাদের আশ্বস্ত করা হয়। তবে হঠাৎ করে গত ১৬ এপ্রিল দুপুর ২টা ৪৬ মিনিটে তার হোয়াটসঅ্যাপে ‘ভয়েস কল’ পাঠিয়ে রোজিনা নিজেকে বাঁচানোর আকুতি জানায়।
‘কান্নাজাড়িত কন্ঠে সে বলে, সৌদিতে পৌঁছানোর পরই তার ফোন ছিনিয়ে নিয়ে তাকে একটি কোম্পানির কাছে বিক্রি করে দেয়া হয়। অসুস্থতার জন্য প্রয়োজনীয় ঔষধ নিয়ে গেলেও সেগুলোও ছিনিয়ে নেয় তাঁরা।
রোজিনা আরো বলে, চিকিৎসা করাতে না পেরে ক্রমেই শরীরের অবস্থার অবনতি হচ্ছে। তাকে একটি কক্ষে আটকে রেখে যৌনদাসী হিসেবে বিভিন্ন স্থানে পাঠানোর পাশাপাশি মাঝেমধ্যে দৈনিক ভিত্তিতে ভিন্ন ভিন্ন স্থানে গৃহস্থালির ভারী কাজ করানো হয়। কিন্তু পারিশ্রমিকের অর্থ পাচার চক্রের সদস্যরা রেখে দেয়।’
ভুক্তোভোগী বোনের বরাত দিয়ে সালাউদ্দীন আরো বলেন, কাজে যেতে রাজি না হলে কিংবা দেশে ফিরতে চাইলে তাকে মারপিট করা হচ্ছে। পাশাপাশি বাথরুমের পানি খেতে দেয়া হচ্ছে। তাকে ঠিকমত খাইতে দেয়া হয় না। পেটে ক্ষুধা নিয়ে সে কাজ করতে না পারলে তার উপর চরম অত্যাচার করা হয়। দ্রুত উদ্ধার করা না হলে মারা যাওয়ার শংকার কথা জানিয়েছে রোজিনা।
তিনি আরও বলেন, রাসেল আকন, তাসলিমা ও মোস্তাফিজুরসহ আর অপরিচিত দুই/তিন জন এই মানব পাচার চক্রের সাথে জড়িত। তারা মতিঝিলের সেভেন স্ট্যার ম্যানপাওয়ার সার্ভিসেস গ্রামের সহজ সরল, অভাবী এবং ডিভোর্সি নারীদের টার্গেট করে বলেও রোজিনা জানিয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে বলেন, রোজিনার দুরাবস্থার কথা জানতে পেরে তিনি লাইসেন্স মালিক শিমুলের সাথে কথা বলেছেন।
তবে রোজিনাকে ফিরিয়ে আনার বিনিময়ে তিনি দুই লাখ টাকা দাবি করেছেন। বাধ্য হয়ে অন্য লাইসেন্স মালিককে দিয়ে তিনি বিষয়টি নিরসনের চেষ্টা করছেন।
রোজিনার পরিবারের কাছে দুই লাখ টাকা দাবির অভিযোগ অস্বীকার করেছেন সেভেন স্টার ম্যানপাওয়ার সার্ভিসের ম্যানেজার শিমুল।
তিনি বলেন, ‘সৌদি আরবের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।’
শেয়ারনিউজ, ০৩ মে ২০২৪
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা













