১৫ লাখ প্রবাসীর তথ্য যাচ্ছে বেসরকারি হাতে
প্রবাস ডেস্ক : বাংলাদেশ হাইকমিশন বিদেশে ৪৪তম মিশন হিসেবে মালয়েশিয়ায় ই-পাসপোর্ট সেবা চালু করেছে। এক্সপাট সার্ভিসেস কুয়ালালামপুর (ইএসকেএল) নামের একটি আইটি কোম্পানিকে ই-পাসপোর্ট সেবার পুরো প্রক্রিয়াটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। এতে মালয়েশিয়ার প্রায় ১৫ লাখ প্রবাসীর তথ্য চলে যাচ্ছে বেসরকারি এই প্রতিষ্ঠানটির হাতে।
দূতাবাস সূ্ত্রে জানা গেছে, মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন এবং পাসপোর্ট অধিদপ্তরের সাথে একটি চুক্তির মাধ্যমে প্রবাসী পরিষেবা ই-পাসপোর্ট পরিষেবা কার্যক্রমে অংশ নিয়েছে এক্সপাট সার্ভিস।
বহুমুখী পাসপোর্ট সেবা প্রদানের জন্য কোম্পানিটি ইতোমধ্যে মালয়েশিয়ার ১৩টি প্রদেশে কার্যক্রম শুরু করেছে। তারা তাদের সার্ভারে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, সেবা ব্যবহারকারী বাংলাদেশি নাগরিকদের ছবিসহ সব ধরনের তথ্য সংরক্ষণ করছে। এমনকি তারা আঙ্গুলের ছাপের মতো বায়োমেট্রিক তথ্যও রাখছে।
একটি বেসরকারি সার্ভারে ১৫ লাখ মানুষের তথ্য সংগ্রহের ক্ষেত্রে যথাযথ সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, তথ্য যেন পাচার না হয়, সে দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। সরকার যদি ডেটা সুরক্ষা নিশ্চিত না করে, তাহলে পরবর্তী সময়ে অনেক জটিলতা তৈরি হতে পারে।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষক ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা একটি বেসরকারি প্রতিষ্ঠানের হাতে এভাবে তথ্য তুলে দেওয়াটা বড় ধরনের নিরাপত্তা-ঝুঁকি বলে মনে করেন। তিনি বলেন, এটা বড় ধরনের নিরাপত্তাঝুঁকি। পরবর্তী সময়ে এসব তথ্যের যেকোনো ধরনের অপব্যবহার হতে পারে।
তানভীর হাসান আরও বলেন, যে কোনো ধরনের তথ্য বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন উপায়ে ব্যবহার করা যেতে পারে। সবচেয়ে বড় কথা এই তথ্য নেওয়া হচ্ছে, তবে তা ব্যক্তিগত সুরক্ষা আইনের পরিপন্থী।
জানতে চাইলে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (ভিসা ও পাসপোর্ট) মিয়া মো. কেয়াম উদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন, ‘মালয়েশিয়ায় মোট ১৩টি প্রদেশে আমাদের বিপুলসংখ্যক শ্রমিক রয়েছে; সেসব স্থানে আমাদের হাইকমিশনের পক্ষ থেকে সার্ভিস অফিস খুলে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।’
তিনি বলেন, ‘তাই শুধু আবেদনপত্র পূরণের জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা আবেদন প্রসেস করবে এবং হাইকমিশনের সাক্ষাতের সময় নির্ধারণ করে দেবে, কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট বা অন্যান্য কাজ করতে পারবে না। এতে নাগরিকের সব তথ্য অন্যদের কাছে চলে যাবে, তা কিন্তু নয়।’
প্রসঙ্গত, ১৮ এপ্রিল ই-পাসপোর্ট সেবা চালু করে মালয়েশিয়া হাইকমিশন। রাজধানী কুয়ালালামপুরের সাউথ গেট কমার্শিয়াল সেন্টারে ‘এক্সপাট সার্ভিসেস’-এর অফিসে এ সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনার মো. শামীম আহসানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।
অনুষ্ঠানে আবদুল্লাহ আল মাসুদ বলেন, বিদেশে ৪৩টি মিশনে ই-পাসপোর্টের কার্যক্রম চালু হওয়ার পর ৪৪তম মিশন হিসেবে মালয়েশিয়ায় ই-পাসপোর্ট চালু হলো। আরও ৩৬টি মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু প্রক্রিয়াধীন রয়েছে।
মালয়েশিয়ায় হাইকমিশনার মো. শামীম আহসান বলেন, মালয়েশিয়ায় প্রায় ১৫ লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করেন; সংখ্যার বিচারে যা সৌদি আরবের পর বিশ্বে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কমিউনিটি। তাঁদের দাবি অনুধাবন করে ‘ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ প্রকল্পের’ মাধ্যমে এই কর্মসূচি চালু করা হয়েছে।।
শেয়ারবাজার, ৩০ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা













