ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সৌদি আরবে প্রবল ঝড়ে ভেঙে পড়ল টাওয়ার

২০২৪ এপ্রিল ৩০ ১৭:৫৯:৪২
সৌদি আরবে প্রবল ঝড়ে ভেঙে পড়ল টাওয়ার

প্রবাস ডেস্ক : মরুভূমির দেশ সৌদি আরবে প্রবল ঝড়-বৃষ্টিতে হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ার ভেঙে পড়েছে। রোববার (২৮ এপ্রিল) সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ হাফর আল-বাতিনে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন দেখা দেয়।

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন জানানো হয়েছে, তীব্র বজ্রপাতের সঙ্গে সৃষ্ট ঝড়ের কারণে নিমেষেই স্থানীয় পরিস্থিতি বদলে যায়।

প্রতিবেদনে বলা হয়, বিপুল পরিমাণ ধুলো উড়তে থাকে আশপাশে, ফলে দৃষ্টিসীমাও কমে যায়। অবশ্য খানিক পরেই বৃষ্টিপাত শুরু হয়। এই বৃষ্টি ও ঝড়ের শুরুর দিকেই বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি টাওয়ার ভেঙে পড়ে।

টাওয়ার ধসে পড়ার ভিডিও সোশ্যাল মিডিয়া এক্স এবং অন্যান্য প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রবল ধূলিঝড়ের মাঝখানে টাওয়ারটি ধসে পড়ছে। সৌদি আরবের বিদ্যুৎ বিভাগও বিষয়টি নিশ্চিত করেছে।

টাওয়ার ধসে পড়ার বিষয়টি নিশ্চিত করে সোশ্যাল মিডিয়া এক্স-এ শেয়ার করা এক টুইটে সৌদি ইলেকট্রিক কোম্পানি বলেছে, গত রোববার সন্ধ্যায় হাফার আল-বাতিন ও এর আশেপাশের এলাকায় ভয়াবহ আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে।

সৌদি ইলেকট্রিক কোম্পানিটি আরও জানিয়েছে, খবর পাওয়ার পরপরই তারা ক্ষতিগ্রস্ত এলাকায় অবিলম্বে বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করতে একটি রক্ষণাবেক্ষণ দল পাঠিয়েছে।

সৌদি আরবের আবহাওয়ার প্রতিবেদনে বলা হয়েছে যে হাফর আল-বাতিন অস্থিতিশীল আবহাওয়া আগামী কয়েক ঘন্টার মধ্যে অব্যাহত থাকতে পারে এবং এই অঞ্চলে ঘন ঘন বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

শেয়ারবাজার, ৩০ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে