×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কাতারের উৎসবমূখর ঈদ পুনর্মিলনী

২০২৪ এপ্রিল ২৯ ১২:৫৭:৩১
ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কাতারের উৎসবমূখর ঈদ পুনর্মিলনী

প্রবাস ডেস্ক : কাতারের রাজধানী দোহায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) দোহার স্টার অব ঢাকা রেস্টুরেন্টের হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পারস্পরিক মতবিনিময় করেন উপস্থিত সদস্যরা। ভবিষ্যতে অ্যাসোসিয়েশনের কর্মপ্রবাহ বৃদ্ধি ও নতুন সদস্য সংগ্রহ সহ নানা বিষয়ে আলোচনা হয়।

ঈদ পুনর্মিলনীতে সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী শামীম আহসান, চৌধুরী মোসাদ্দেক হোসেন, এ.কে.এম. আমিনুল হক, মোহাম্মদ সেলিম উদ্দিন, ইফতেখার উদ্দিন আহমেদ, ফখরুল ইসলাম তারেক।

আরও উপস্থিত ছিলেন খাইরুল ওয়ারা মঞ্জুর, সাগর মন্ডল, ওবায়দুল্লাহ আল রাফি, রেজাউর রহমান, জাকারিয়া যোবায়ের সহ আরও অনেকে।

নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

শেয়ারনিউজ, ২৯ এপ্রিল ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর

উ
প
রে