ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
Sharenews24

ফিনল্যান্ডে আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী

২০২৪ এপ্রিল ২৯ ১২:০৭:৫৬
ফিনল্যান্ডে আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী

প্রবাস ডেস্ক : ফিনল্যান্ডে আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ এপ্রিল) রাজধানী হেলসিঙ্কির একটি রেস্তোরাঁয় উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন।

সভাপতি হুমায়ুন কবির বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন।

তিনি বলেন, গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নসহ দেশের সর্বোপরী উন্নয়নে প্রধানমন্ত্রী এরই মধ্যে বিশ্বে প্রশংসিত হয়েছেন।

সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন বলেন, ঈদ পুনর্মিলনী যেন আমাদের প্রবাসীদের ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে। আমরা যেন প্রবাসে থেকেও দেশের জন্য ভালো কিছু করতে পারি, দেশকে আরও ভালোবাসতে পারি।

তিনি দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহ-সভাপতি মোস্তফা আজাদ বাপ্পী, ড. জহরিুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, দপ্তর সম্পাদক সোহেল রানা। মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা জেসমিন আরা বিথী ও সাধারণ সম্পাদক পারভীন ইসলাম।

শেয়ারনিউজ, ২৯ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে