কর্মীসংকট মোকাবেলায় প্রবাসী শিক্ষার্থীদের দিকে তাকিয়ে জার্মানি
প্রবাস ডেস্ক : জার্মানিতে দক্ষ শ্রমিকের ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পর্যাপ্ত কর্মীর অভাব এবং বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির কারণেই এই আশঙ্কা করা হচ্ছে।
জার্মানির পরিসংখ্যান অফিসের তথ্য অনুসারে, পর্যাপ্ত শ্রমিকের অভাব এবং বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির কারণে ২০৩৫ সালের মধ্যে জার্মানিতে ৭০ লাখ দক্ষ কর্মী ও শ্রমিকের ঘাটতি দেখা দিতে পারে।
এই সমস্যা সমাধানে দেশটির শ্রমবাজারে প্রবাসী শিক্ষার্থীদের প্রবেশের বা অন্তর্ভুক্তির বিষয় বিবেচনা করা হচ্ছে। এক্ষেত্রে ভারতীয় শিক্ষার্থীদের প্রবেশের বা অন্তর্ভুক্তির বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।
জার্মানিতে এই মুহূর্তে প্রায় ৭ লাখ চাকরির সুযোগ থাকলেও তা পূরণ হচ্ছে না। দেশটিতে বর্তমানে অর্থনৈতিক প্রবৃদ্ধির মাত্রা শূন্য দশমিক ৭ শতাংশে নেমে এসেছে।
১৯৮০-এর দশকে এটা ছিল ২ শতাংশ। এ সমস্যার সমাধান না হলে জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধি শূন্য দশমিক ৫ শতাংশে নেমে যেতে পারে।
জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক জানিয়েছেন, এই সমস্যা সমাধানে অভিবাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ সমস্যা সমাধানে দেশের শ্রমবাজারে ভারতীয় শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির কথা ভাবা হচ্ছে।
প্রবাসী শিক্ষার্থীদের সুযোগ প্রদান
জার্মানির পরিসংখ্যান অফিসের তথ্য বলছে, জার্মান বিশ্ববিদ্যালয়গুলোতে এই মুহূর্তে প্রায় ৪৩ হাজার ভারতীয় শিক্ষার্থী পড়াশোনা করছে।
জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসের মুখপাত্র মাইকেল ফ্ল্যাকের মতে, দেশটির মোট শিক্ষার্থীর মধ্যে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ শতাংশ।
তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক ছাত্ররা প্রায়ই ‘তথাকথিত যোগ্য অভিবাসী’ হয়। কারণ, তাঁরা ইতিমধ্যেই জার্মানিতে বাস করার পাশাপাশি জার্মান ভাষা শিখে ফেলেছেন।
তিনি বলেছেন, ‘একই সময়ে আমরা জানি যে জার্মান ভাষা শেখা, জার্মান বিশ্ববিদ্যালয়ে নিজের পথ খুঁজে বের করা এবং শ্রমবাজারে আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রবেশ বিশেষ চ্যালেঞ্জের সৃষ্টি করবে।’
রেজেনসবার্গ বিশ্ববিদ্যালয়ের কর্মসংস্থান গবেষণা বিশেষজ্ঞ এনজো ওয়েবার বলেন, জার্মানির উচিত দক্ষ শ্রমিকের জন্য বিদেশের দিকে নজর দেওয়া। কারণ, ক্রমবর্ধমান প্রবীণদের সংখ্যা এবং দক্ষ কর্মীর অভাবের কারণে দেশটিতে কাজ করার মতো পর্যাপ্ত কর্মী নেই।
তিনি বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের সুযোগ প্রদানের মাধ্যমে, রাষ্ট্র শুধুমাত্র দক্ষ লোকদের আকৃষ্ট করছে না বরং ভবিষ্যতের চাকরির জন্য আরও বেশি লোককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রাখে।
জার্মানির সাম্প্রতিক ‘স্কিলড ইমিগ্রেশন অ্যাক্ট’ বা দক্ষ অভিবাসন আইনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করার অনুমতি দেবে। এ সময় আগের সময়সীমার দ্বিগুণ।
জার্মানির ড্রেসডেন ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে পিএইচডি করছেন ভারতীয় শিক্ষার্থী সুরিয়ানশ। ৩৫ বছর বয়সী এই শিক্ষার্থী বলেন, নতুন আইনে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কাজ করা সহজ হয়েছে।
তিনি বলেন, ‘আপনার যদি সঠিক দক্ষতা থাকে এবং ভালো বেতন পান তবে এ দেশে ভালো জীবন কাটাবেন। এমনকি স্থায়ীভাবে বসবাসের সুযোগও পেতে পারেন।’
সুরিয়ানশ বলেন সেমিকন্ডাক্টর এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ আছে। তিনি ও তাঁর বন্ধুরা তাঁদের পড়াশোনা শেষ করার পর দ্রুত চাকরির সুযোগ পেয়েছিলেন। তাঁর ল্যাবে অনেকে দুই থেকে তিন মাসের মধ্যে চাকরির প্রস্তাব পেয়েছেন বলেও জানান তিনি।
এদিকে, এনজো ওয়েবারের মতে, নতুন অভিবাসন আইন যোগ্যতাকে অগ্রাধিকার দিলেও, জার্মান শিক্ষা ব্যবস্থার জটিলতার কারণে এখনও অনেক সমস্যা রয়ে গেছে।
তিনি মনে করেন, ডিজিটালাইজেশন এবং শিক্ষাব্যবস্থার সাথে ব্যবহারিক জিনিসগুলোর সমন্বয়ের ওপরই এই আইনের সার্থকতা নির্ভর করে।
শেয়ারনিউজ, ২৯ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- প্রবাসীদের জন্য সুখবর, সৌদির নতুন সুবিধায় যা জানা গেল
- ‘ফাটাকেষ্ট’ নওশাদ খান কোথায়? নিজেই দিলেন আসল তথ্য
- আপসনামা দাখিলের পর আদালতের বড় সিদ্ধান্ত গাজী নজরুলের বিষয়ে
- বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের মধ্যে কী ঘটেছিল?
- টানা ৫ দিনের ছুটি পাবেন না যারা, জানাল সরকার
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- বাজারে একই প্রবণতার পুনরাবৃত্তি, নিয়ন্ত্রকের নজরদারি নিয়ে প্রশ্ন
- বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলে বড় পরিবর্তন চায় ডিবিএ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ৭ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৭ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পেটে টিউমারের সন্দেহে পরীক্ষা, কিশোরীকে নিয়ে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- কোল্ড ড্রিংকের ভেতরের অন্ধকার সত্যটা
- ড. ইউনুসের সরকারে যে কারণে যোগ দেননি শায়খ আহমাদুল্লাহ
- অপরিচিত আইডি থেকে এমন ছবি এলে ভুলেও যে কাজ করবেন না
- সরকারি টাকায় এক বাড়ির সামনে সেতু, ৪১ লাখ ব্যয় ঘিরে নতুন বিতর্ক
- গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা
- ভারতের রাজনীতি নিয়ে বেনজির ভুট্টোর ভবিষ্যদ্বানী ফলে যাচ্ছে
- ইতালিতে কর্মী নেওয়ার ঘোষণা, বাংলাদেশিরা যেভাবে আবেদন করবেন
- ‘আই হ্যাভ আ প্ল্যান’ গান নিয়ে তাসরিফের বিস্ফোরক দাবি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- ৩০ ব্যাংকের সেবা বন্ধ, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ












