×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শেনজেনভুক্ত ২৯ দেশে নতুন ভিসানীতি ঘোষণা

২০২৪ এপ্রিল ২৩ ২১:১৩:১৫
শেনজেনভুক্ত ২৯ দেশে নতুন ভিসানীতি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেনজেনভুক্ত দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত ১৮ এপ্রিল থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে।

নতুন ভিসা নীতিতে বলা হয়, এখন ভারত থেকে শেনজেনভুক্ত সব দেশের জন্য ভিসার আবেদন করা যাবে। এই ভিসার মেয়াদও থাকবে অনেকদিন। এতে করে ইউরোপের ২৯টি দেশে এই ভিসা দিয়ে যাওয়া যাবে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিযেছে, সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নতুন এই ভিসা নীতির ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, এখন থেকে ভারতীয়রা শেনজেন ভিসায় নতুন সুবিধা পাচ্ছেন।

শেনজেন ভিসার আওতায় রয়েছে ইউরোপীয় ইউনিয়নের ২৫টি সদস্য দেশ। এছাড়া, এই জোটের বাইরে রয়েছে দেশ আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও লিচেনস্টাইন।

এই নীতি ভারতীয়দের সেনজেন দেশগুলিতে আরও বেশি দিন থাকার অনুমতি দেয়। যারা আগে ব্যাপকভাবে ভ্রমণ করেছেন তারা কয়েক বছর ধরে শেনজেন দেশে থাকতে পারেন।

নতুন নীতি অনুযায়ী, ভারতীয়রা দুই বছরের জন্য আবেদন করতে পারবেন। পরে তারা পাঁচ বছরের ভিসা পাবেন। এই পদক্ষেপ ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ক জোরদার করতে এবং অভিবাসনকে সহজ করতে বলেছে।

শেয়ারনিউজ, ২৩ এপ্রিল ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর

উ
প
রে