ইউরোপে মানবপাচারের নতুন রুট নেপাল
নিজস্ব প্রতিবেদক : নেপালে ভ্রমণ করার জন্য আগে থেকে ভিসা নিতে হয় না। অন অ্যারাইভাল ভিসা নিয়ে দেশটিতে ভ্রমণ করা যায়। এই সুযোগ কাজে লাগিয়ে ইউরোপে মানবাপাচারের নতুন রুট হিসেবে নেপালকে ব্যবহার করছে পাচারকারী একাধিক চক্র।
সম্প্রতি এই প্রবণতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে কাঠমুন্ডুর বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই সংক্রান্ত একটি চিঠির প্রেক্ষিতে নড়েচড়ে বসেছে প্রশাসন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রণালয় থেকে মানবপাচারের এই রুট বন্ধ ও মানবপাচারকারীদের ধরতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ দালালচক্রের কাছে বাংলাদেশি নাগরিকরা প্রতারণার শিকার হয়ে সর্বস্বান্ত হবার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে।
সূত্র বলছে, বাংলাদেশের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে সক্রিয় এই সংঘবদ্ধ চক্রটি ইউরোপের বিভিন্ন দেশে চাকরির প্রলোভন দেখিয়ে ভিসা দেওয়ার নাম করে টুরিস্ট হিসেবে নেপালে নিয়ে যায়। সেখানে তাদের আটকে রেখে পাসপোর্ট ছিনিয়ে নিয়ে বন্দি করে রাখার ঘটনাও ঘটছে। বন্দি অবস্থায় ভিকটিমদের নির্যাতন করে পরিবারের কাছ থেকে অর্থ আদায়ও করে তারা।
এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ইতোমধ্যে বৈঠকও করেছে। ওই বৈঠকে সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব (বহিরাগমন-১) জানান, গত বছরের ১৪ ও ২৮ নভেম্বর দুই দফায় ১১ জন বাংলাদেশিকে রোমানিয়া নিয়ে যাওয়ার কথা বলে কাঠমুন্ডুতে নেওয়া হয়। তাদের প্রত্যেকের কাছ থেকে দালালচক্রের সদস্যরা অগ্রীম ৫ লাখ টাকা করে নেয়।
পরে তাদেরকে একটি হোটেলে আটকে রেখে অস্ত্রের মুখে ভয়ভীতি ও নির্যাতন করে আরও ৩ লাখ টাকা করে হাতিয়ে নেয় পাচারকারীরা। জোবায়ের নামে এক ব্যক্তি এই চক্রের মূল হোতা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী বলেন, ‘এই প্রক্রিয়ায় ভিসা সংগ্রহ করে ইউরোপে যাওয়া সম্ভব হলেও পরিণামে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাছাড়া এটা দেশের ভাবমূর্তির জন্যও অবমাননাকর। নেপালে আফ্রিকার বিভিন্ন দেশের ভিসার জন্য একধরনের লোক আসে, যারা পরবর্তীকালে আফ্রিকা হয়ে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশের চেষ্টা করে।’
তিনি বলেন, ‘দালালচক্রের সদস্যরা ভিসা প্রত্যাশীদের ট্যুরিস্ট ভিসায় নেপালে আনার পর ৩-৪ মাস আটকে রাখে। পরবর্তী সময়ে ৫-৭ লাখ টাকা খরচ করে কিছু কিছু ক্ষেত্রে কিছু এজেন্সির যোগসাজশে তাদের ক্রোয়েশিয়ায় পাঠায়। সেখানে কাজ করার সুযোগ সীমিত হওয়ায় ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশের চেষ্টা করে চাকরি প্রত্যাশীরা। এতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশি নাগরিকদের প্রবেশাধিকার খর্ব হচ্ছে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহানারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় দালালচক্রের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে নিরীহ নাগরিকদের পাচারের অপচেষ্টা ও ঝুঁকির বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশ ও নেপালসহ অন্যান্য দেশে অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িত দালালচক্রকে দ্রুত গ্রেফতার এবং তাদের অপতৎপরতার বিরুদ্ধে জরুরি আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সভায় একইসঙ্গে নেপালে ভ্রমণকারী সংশ্লিষ্ট সবার উদ্দেশ্য ও ডকুমেন্টস সতর্কতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ইমিগ্রেশন বিভাগকে নির্দেশনা দেওয়া হয়। তবে এজন্য সাধারণ যাত্রীরা যাতে হয়রানির শিকার না হন, সেজন্যও সতর্ক থাকতে বলা হয়েছে।
আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা জানান, এদিকে নেপালকে রুট হিসেবে ব্যবহার করে মানব পাচারকারী চক্রের মূল হোতাদের শনাক্ত করতে নজরদারি চালানো হচ্ছে। একই সঙ্গে যারা ট্রাভেল ভিসায় নেপাল যাচ্ছেন তাদের ভ্রমণ সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করছে ইমিগ্রেশন পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানান, ইউরোপে মানব পাচার চক্রের সদস্যরা বিভিন্ন সময় বিভিন্ন রুট ব্যবহার করে মানুষ পাচার করে আসছে। নেপাল ছাড়াও দুবাই ভ্রমণ ভিসায় লিবিয়া হয়ে সমুদ্রপথে নিয়মিত পাচার হয়। এসব চক্রের সদস্যরা বিভিন্ন সময় গ্রেফতারও হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ সচেতন না হলে মানব পাচার পুরোপুরি বন্ধ করা যাবে না।
শেয়ারনিউজ, ২৩ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি












