অভিবাসীদের জন্য দুঃসংবাদ দিল ফিনল্যান্ড
প্রবাস ডেস্ক : অভিবাসীদের স্থায়ী বসবাসের সুযোগ পাওয়ার ক্ষেত্রে দুঃসংবাদ দিল ফিনল্যান্ডে। দেশটি অভিবাসীদের শর্তগুলো আগের চেয়ে কঠিন করতে যাচ্ছে৷
ফিনল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এজন্য বেশ কিছু উদ্যোগ নেয়া হচ্ছে৷
সরকারের কর্মপরিকল্পনা অনুযায়ী বিদেশিদের স্থায়ীভাবে বসবাসের শর্তগুলো কঠোর করার একটি প্রকল্প তৈরি করেছে ফিনল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷
আগামী বছরের প্রথমার্ধে প্রস্তাবটি পার্লামেন্টে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে স্বরাস্ট্র মন্ত্রণালয়।
অভিবাসীদের ফিনিশ সমাজের নিয়ম কানুন অনুসরণে উদ্বুদ্ধ করা, কাজে সম্পৃক্ত করা এবং ভাষা শেখানো এই কর্মপরিকল্পনার লক্ষ্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়৷
এটি চূড়ান্ত হলে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে সফল ইন্টেগ্রেশনের (বিদেশিদেরকে স্থানীয় সমাজে একিভূতকরণের কর্মসূচি) প্রয়োজন হবে৷
ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের জন্য যেসব শর্ত থাকবে
বর্তমানে দেশটিতে চার বছর বসবাসের পর অভিবাসীরা স্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারেন৷ নতুন পরিকল্পনায় তা ছয় বছর করার কথা বলা হয়েছে৷
ভবিষ্যতে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীকে পরীক্ষার মাধ্যমে ফিনিশ অথবা সুইডিশ ভাষায় প্রয়োজনীয় দক্ষতা অর্জনের প্রমাণ দিতে হবে৷ সেই সঙ্গে ন্যূনতম দুই বছর ফিনল্যান্ডে কাজ করতে হবে৷
যারা দীর্ঘ সময় ধরে বেকারত্ব বা সামাজিক সহায়তা ভাতা নিয়েছেন তারা স্থায়ী বসবাসের অনুমতির জন্য বিবেচিত হবেন না৷ সেই সঙ্গে ইন্টেগ্রিটির অন্য শর্তগুলোও কঠোর করা হবে৷
পাশাপাশি আবেদনকারীর পরিচয় শনাক্ত হতে হবে এবং এইজন্য কর্তপক্ষকে প্রয়োজনীয় সহায়তা দেয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে আইনে৷
তবে কিছু ক্ষেত্রে ছয় বছরের বসবাসের সময়সীমার শর্তটি শিথিল করার কথা বলা হয়েছে৷ কারো মাসিক আয় ৪০ হাজার ইউরো হলে, মাস্টার্স ডিগ্রি শেষ করলে বা ফিনল্যান্ডে তা স্বীকৃত হলে, বেকার বা সামাজিক ভাতার সুবিধা না নিয়ে দুই বছর নিরবচ্ছিন্নভাবে চাকরি করলে চার বছর থাকার পরই স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করা যাবে৷
ফিনিশ বা সুইডিশ ভাষায় ভালো দক্ষতা এবং তিন বছর টানা কাজের প্রমাণ থাকলেও ছয় বছর বসবাসের বাধ্যবাধকতা থাকবে না৷
তবে এক্ষেত্রেও আবেদনকারী স্বল্প সময় ব্যতিত বেকারত্ব বা সামাজিক ভাতার সুবিধপ্রাপ্ত হলে আবেদনের যোগ্য হবেন না৷
ফিনল্যান্ডে কঠোর হচ্ছে বসবাসের নিয়মওবসবাসের অনুমতি সংক্রান্ত আইন সংস্কারেরও উদ্যোগ নিয়েছে ফিনিশ সরকার৷ সম্প্রতি এর খসড়া প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ প্রস্তাবিত আইন অনুযায়ী, আশ্রয় আবেদনকারীরা তাদের আবেদনের প্রক্রিয়া চলাকালে কাজের অনুমতি পাবেন না৷ এ সময় তারা পড়াশোনাভিত্তিক বসবাসের অনুমতির জন্যও বিবেচিত হবেন না৷
বাতিল হওয়া আশ্রয় আবেদনকারীদের দ্রুত প্রত্যাবাসন করাও এই আইন সংস্কারের অন্যতম লক্ষ বলে বিবৃতিতে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ আইনে বসবাসের অনুমতির জন্য আবেদনকারীর পরিচয় শনাক্তের উপর জোর দেয়া হয়েছে৷
বর্তমান আইন অনুযায়ী, কিছু ক্ষেত্রে পাসপোর্ট না থাকলেও তাকে বসবাসের অনুমতি দেয়া হয়৷ খসড়া আইনে এক্ষেত্রে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার আগে পাসপোর্ট সংগ্রহ বা তার জন্য প্রচেষ্টার প্রমাণ দিতে হবে৷ সেই সঙ্গে বিকল্প পরিচয়পত্রও জমা দিতে হবে৷
শেঙেনভুক্ত কোনো দেশ থেকে আশ্রয় আবেদন বাতিল হওয়া কেউ ফিনল্যান্ডে প্রবেশ করলে বায়োমেট্রিক ডেটার ভিত্তিতে তা শনাক্ত করার ব্যবস্থাও রাখা হয়েছে খসড়া আইনে৷
শেয়ারনিউজ, ০৮ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ
- বারিধারায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী, ডিবিতে হস্তান্তর
- জাতীয় ঐক্য নিয়ে সরকারের প্রতি কড়া বার্তা নাহিদ ইসলামের
- কলকাতায় বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ, নেপথ্যে কারণ
- বিতর্কের মধ্যেই শফিকুর রহমানকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ
- সিটি ব্যাংকের সম্পত্তি নিলাম নিয়ে বিতর্ক, প্রতিবাদে ব্যাংক কর্তৃপক্ষ
- শ্রমিক আন্দোলনের উত্তাপ, বন্ধ ১৩ পোশাক কারখানা
- শিশু ফোন ছাড়তে চায় না? সমাধান লুকিয়ে আছে আপনার ফোনেই
- ফ্যামিলি কার্ডের তথ্য দিতে বাড়িতে রাখবেন যেসব কাগজপত্র
- হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করায় আমাকে অপহরণ করা হয়েছিল!
- প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- একসঙ্গে বিএনপি, এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ
- ব্যাংক দখল ও পারিবারিক নিয়ন্ত্রণ ঠেকাতে নতুন আইন
- যে কারণে এসবিএসি ব্যাংকের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- পদত্যাগের খবর নিয়ে মুখ খুললেন সংসদ সদস্য ফজলুর রহমান
- খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ
- সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, তিনজনের নাম প্রকাশ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- আয় বাড়লেও নগদ অর্থ প্রবাহে পিছিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ারবাজারে
- ২২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংক খাতের সংকট কাটাতে নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব সাবেক গভর্নরের
- গোপালগঞ্জে আ.লীগের ফাঁদ, পা দেয়নি সরকার
- ১ ডিসেম্বর থেকে সব যানবাহনের জন্য জরুরি নির্দেশনা
- ফিনিক্স ফাইন্যান্স ফান্ডের ইউনিট বিক্রি নিয়ে নতুন ঘোষণা
- টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, পুলিশ পৌঁছানোর আগেই উধাও ঝর্ণা
- ট্রাভেল পাস সংগ্রহ, কলকাতায় আওয়ামী নেতাদের ভিড়!
- মাত্র ৩–৪ দিনে অনুমোদন, বিদেশগামীদের জন্য ৩ লাখ টাকার ঋণসেবা
- অনলাইনে জমির মিউটেশন করার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে
- যে কারণে মেডিকেল পেশা হিসেবে নেওয়া উচিৎ নয়!
- ‘আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমেছে’
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- স্ত্রীকে সারপ্রাইজ দিতে এসে নিজেই চমকে গেলেন স্বামী, অতঃপর..
- সম্পর্কিত পক্ষ থেকে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস
- ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: আবেদন, ফি, লটারি ও পরীক্ষার বিস্তারিত
- বাংলাদেশে ব্যবসার ৫ সংকটঃ আগামী ২০ বছরের আসল চিত্র
- পলাতক নেতাদের নিয়ে মাশরাফিকে ঘিরে নতুন অভিযোগ
- সোনার দামে রেকর্ড পতন , ক্রেতাদের জন্য বড় সুখবর
- চীনের নতুন করিডোর বাংলাদেশের জন্য সুযোগ নাকি ফাঁদ!
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- কনের সরকারি চাকরি অস্থায়ী জানতেই বিয়ে বাতিল, ভাইরাল পাত্রের ঘটনা
- ছাত্রদলের ১৩ নেতার পদ গেল, সামনে এলো বহিষ্কারের কারণ
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুর্দান্ত সেঞ্চুরির পর হৃদয়ের জন্য দুঃসংবাদ
- বাংলাদেশের ভিসা আবেদনকারীদের জন্য দুঃসংবাদ
- জ্যোতিকা জ্যোতির মোবাইল থেকে উদ্ধার হলো যেসব তথ্য
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ













