লন্ডনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বিপুল বিনিয়োগ প্রস্তাব
প্রবাস ডেস্ক : ইংল্যান্ডের লন্ডনস্থ বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন বাজেট পাস হয়েছে। বাজেটে রয়েছে হাউজিং, শিক্ষা, অপরাধ দমন, তরুণ, বয়স্ক ও মহিলাদের জন্য বিশেষ কর্মসূচিতে বিপুল বিনিয়োগ প্রস্তাব।
লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন খাতে বিপুল বিনিয়োগের প্রস্তাব সম্বলিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস হয়েছে।
বাজেটে ১৫ হাজার পরিবারের গ্যাস-বিদ্যুৎ বিল পরিশোধে সহায়তা দিতে মেয়রস এনার্জি ফান্ডে ১.৫ মিলিয়ন পাউন্ড বরাদ্দের কথা বলা হয়েছে।
বাজেটে এসেছে মাদকবিরোধী লড়াই জোরদার করতে ড্রাগ স্কোয়াড গঠনের ঘোষণা। এ ছাড়া মহিলা ও পঞ্চাশোর্ধ পুরুষদের জন্য ফ্রি সুইমিং (সাঁতার), ব্রিটিশ-বাঙালি মহিলাদের জন্য উইমেন্স সেন্টার ও সোমালিদের জন্য বিশেষায়িত ‘সোমালি রিসোর্স সেন্টার, কাউন্সিল ট্যাক্স কস্ট-অব-লিভিং রিলিফ ফান্ড গঠন, ৫০ - ৬০ শয্যার একটি স্বতন্ত্র অ্যাডাল্ট কেয়ার হোম এর জন্য ২০ মিলিয়ন পাউন্ড বরাদ্দ রাখা হয়েছে।
মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্রের জন্য ১.৫ মিলিয়ন পাউন্ড বরাদ্দ রাখা হয়েছে বাজেটে। এতে বর্জ্য পরিষেবা আধুনিকায়নে ৫ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ, তরুণদের জন্য অনুদান প্রদান অব্যাহত রাখা এবং ইয়ুথ সার্ভিসেসে আরও ১৭ মিলিয়ন পাউন্ড বরাদ্দ রাখা হয়েছে।
বাজেটে এ-লেভেলে ইএমএ ভাতা জনপ্রতি ৪০০ থেকে ৬০০ পাউন্ডে উন্নীত এবং জনপ্রতি ১৫শ পাউন্ড করে ইউনিভার্সিটি বার্সারি লাভকারীর সংখ্যা ৪০০ জন থেকে ৮০০ জনে উন্নীত বিশ্বমানের এ-লেভেল শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য মূলধন বিনিয়োগ হিসেবে ১৫ মিলিয়ন পাউন্ড বরাদ্দ রাখা হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে টাউন হলে অনুষ্ঠিত পূর্ণাঙ্গ কাউন্সিল মিটিংয়ে প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্কের পর বাজেট অনুমোদন লাভ করে। নতুন বাজেটে হাউজিং ছাড়াও শিক্ষা, অপরাধ দমন, বয়স্ক ও মহিলাদের জন্য বিশেষায়িত কর্মসূচি অগ্রাধিকার পেয়েছে। এ বাজেটে রয়েছে অসংখ্য নতুন উদ্যোগ ও কর্মসূচি, যা বারার বাসিন্দাদের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। উদ্ভাবনী উদ্যোগগুলোর অন্যতম একটি হচ্ছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সংকটে থাকা লোকজনকে অতিরিক্ত কস্ট-অব-লিভিং ক্রাইসিস সাপোর্ট (জীবনযাত্রার ব্যয় সংকটকালীন সহায়তা) প্রদান।
এছাড়া বাজেট বক্তৃতায় নির্বাহী মেয়র লুৎফুর রহমান বারার ১৫০০০ পরিবারকে তাদের গ্যাস এবং বিদ্যুৎ বিল পরিশোধে সহায়তার জন্য ১০০ পাউন্ড করে অনুদান প্রদানের জন্য মেয়রস এনার্জি ফান্ডে অতিরিক্ত ১.৫ মিলিয়ন পাউন্ড বরাদ্দ এবং মাদকবিরোধী লড়াই জোরদার করতে ড্রাগ স্কোয়াড গঠন করে এ খাতে ৪ লাখ ৩৩ হাজার পাউন্ড বরাদ্দের ঘোষণা দেন।
গত মাসেই কাউন্সিল তার প্রস্তাবিত বাজেটে বর্জ্য ও ফ্লাইটিপিং (যত্রতত্র ময়লা আবর্জনা ছুঁড়ে ফেলা) সমস্যা মোকাবিলা করে একটি পরিচ্ছন্ন বারা গড়ে তুলতে ৫ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করার পরিকল্পনা ঘোষণা করেছিল।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) টাউন হলে আয়োজিত বাজেট-উত্তর সংবাদ সম্মেলনে নির্বাহী মেয়র লুৎফুর রহমান তার প্রশাসনের উদ্ভাবনী ও জনকল্যাণমুখী বহু কর্মসূচিসহ নতুন অর্থবছরের বাজেট অনুমোদন লাভ করায় সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি তার গণমুখী বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় ডিপুটি মেয়র কাউন্সিলর মাইযুম মিয়া, লিড মেম্বার ফর রিসোর্সেস কাউন্সিলর সাঈদ আহমদ এবং হেড অব মেয়র অফিস এ্যামি জ্যাকসনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নতুন অর্থবছরের বাজেটকে ‘জনকল্যাণমুখী সুষম বাজেট’ আখ্যায়িত করে মেয়র লুৎফুর রহমান বলেন, ভারসাম্যপূর্ণ এই বাজেটের কেন্দ্রে রয়েছে স্থানীয় বাসিন্দারা। তাদের জন্য কাউন্সিল হিসেবে যা যা করা দরকার, তা করতে আমরা বদ্ধপরিকর। সেজন্যই বাজেটে যেমন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চলমান সংকট মোকাবেলায় মানুষকে যেভাবে যতটুকু পারা যায়, ততটুকু সহায়তার নানা উদ্ভাবনী কর্মসূচি রয়েছে, তেমনি রয়েছে স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে সুইমিং সহ নানা খাতে বিপুল বরাদ্দ। তরুণদের জন্য যেমন সেরা মানের ইয়ুথ সার্ভিস আমরা দিচ্ছি, তেমনি তাদেরকে উচ্চ শিক্ষায় উৎসাহিত করতে প্রণোদনার পরিমাণ ও সংখ্যাও নতুন বাজেটে বাড়িয়েছি। তিনি বলেন, আমি হচ্ছি জনগণের সার্ভেন্ট, তাদেরকে সার্ভ করতেই তারা আমাকে নির্বাচিত করেছেন।
বাজেট মিটিংয়ে ঘোষণা দেওয়া মেয়রের এনার্জি ফান্ড সম্পর্কে সংবাদ সম্মেলনে মেয়র লুৎফুর রহমান বলেন, ২০২২ সালের আগস্ট মাসে আমি মেয়রের এনার্জি ফান্ড (জ্বালানি তহবিল) চালু করেছিলাম, যা জ্বালানির দাম অর্থাৎ গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার খরচের সর্বোচ্চ সংকটের সময় হাজার হাজার পরিবারকে সাহায্য করেছিল।
এই তহবিলের জন্য আরও ১ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। এর ফলে বারার ১৫০০০ পরিবার তাদের গ্যাস এবং বিদ্যুৎ বিলের পরিশোধের ক্ষেত্রে ১০০ পাউন্ড পেমেন্ট পাবে, যা কিছুটা হলেও তাদের সাহায্য করবে।
তিনি বলেন, টাওয়ার হ্যামলেটসে মাদকের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার জন্য আমাদের প্রতিশ্রুতিকে শক্তিশালী করতে মেয়রের ড্রাগ স্কোয়াডে ৪,৩৩,০০০ পাউন্ড বিনিয়োগের বিধান বাজেট মিটিংয়ে ঘোষণা করতে পেরেও আমি আনন্দিত।
এই বিনিয়োগের ফলে মাদক অপরাধ মোকাবিলায় সহযোগিতা ও আইনের প্রয়োগ করার জন্য সাতজন স্পেশাল থিওসের (টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসার) একটি দল পুলিশ, ভিসিএস এবং এনএইচএসের সঙ্গে পুরো বারাজুড়ে কাজ করবে। আমরা কীভাবে বাসিন্দাদের জন্য আমাদের রাস্তাগুলোকে নিরাপদ করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব, এটি হচ্ছে তারই আরেকটি উদাহরণ।
শেয়ারনিউজ, ০১ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি












