লন্ডনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রবাস ডেস্ক : লন্ডন বাংলা স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এই প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) লন্ডন বাংলা স্কুলের চেয়ারম্যান আনোয়ার শাহজাহানের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি তারেক রহমান ছানুর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সোশ্যাল ট্রাস্টের মেম্বারশিপ সেক্রেটারি আমির হোসেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৫ থেকে ১০ বছর পর্যন্ত ‘এ গ্রুপ’ এবং ১১ থেকে ১৫ বছর পর্যন্ত ‘বি গ্রুপে’ মোট ৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে এ গ্রুপে প্রথম তায়িবা চৌধুরী, দ্বিতীয় আনাহিতা রাইদা এবং তৃতীয় স্থান অর্জন করেছে জুবায়েদ জাহির।
বি গ্রুপে প্রথম আজহার হোসেন, দ্বিতীয় আয়মানেত রাহা এবং তৃতীয় হয়েছে তায়্যিবা শাহজাহান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর জাহেদ চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডিপুটি মেয়র ও কেবিনেট মেম্বার ফর এডুকেশন কাউন্সিলর মায়ুম তালুকদার, নিউহ্যাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর রহিমা রহমান, বার্কিং ও ডেগেনহাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর ডোনা লুমসডেন প্রমুখ।
বক্তব্য রাখেন লন্ডন বাংলা স্কুলের প্রধান শিক্ষক তছউর আলী, রেডব্রিজ কাউন্সিলের কাউন্সিলর ফয়জুর রহমান, বাংলা স্কুলের শিক্ষক প্রফেসর মিছবা কামাল, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড মেম্বার রুহুল আমিন রুহেল, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির, চিলড্রেন এডুকেশন সেন্টারের চেয়ারম্যান জামালুর রহমান প্রমুখ।
লন্ডন বাংলা স্কুল ম্যানেজমেন্ট কমিটির পক্ষে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সালেহ আহমদ, সোশ্যাল ট্রাস্টের ট্রেজারার সাইফুল ইসলাম, অর্গানাইজিং সেক্রেটারি হাবিবুর রহমান, এডুকেশন সেক্রেটারি আব্দুল বাছিত, স্পোর্টস সেক্রেটারি কবির আহমদ, বোর্ড মেম্বার মাহমুদুর রহমান শানুর, ইসি মেম্বার নজরুল ইসলাম, ইসি মেম্বার মুহিবুল হক, বোর্ড মেম্বার মোস্তাক আহমদ হেলাল, ইসি মেম্বার মোহাম্মদ শামীম আহমদ, বাংলা স্কুলের শিক্ষক নুসরাত আহমেদ, রুজি বেগম প্রমুখ।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর জাহেদ চৌধুরী বলেন, লন্ডন বাংলা স্কুল আমাদের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য গর্বের একটি প্রতিষ্ঠান। আমি এর প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মায়ুম তালুকদার বলেন, প্রবাসে আমাদের পরবর্তী প্রজন্ম প্রিয় মাতৃভাষা বাংলা যাতে চর্চা করতে পারে, সেজন্য লন্ডন বাংলা স্কুল প্রতিষ্ঠা নিঃসন্দেহে যুগান্তকারী একটি উদ্যোগ। আমি আশা করব, আপনাদের সবার সহযোগিতায় এই প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জনে সফলতার সঙ্গে এগিয়ে যাবে।
নিউহ্যাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর রহিমা রহমান বলেন, মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠা করতে গিয়ে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি আমাদের তরুণেরা জীবন উৎসর্গ করেছিলেন।
এই দিনেই আমাদের একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের ভিত্তি রচিত হয়েছিল। লন্ডন বাংলা স্কুলের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিশু এবং তাদের অভিভাকদের জানাই শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
বার্কিং ও ডেগেনহাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর ডোনা লুমসডেন বলেন, প্রবাসে মাতৃভাষাচর্চাকে আরও সূদৃঢ় করতে এবং মাতৃভূমির সঙ্গে পরবর্তী প্রজন্মের সেতুবন্ধ তৈরি করতে নিজের ভাষাশিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।
লন্ডন বাংলা স্কুলের প্রধান শিক্ষক তছউর আলী শহীদ দিবসের প্রেক্ষাপটে উপস্থিত সবার প্রতি স্বাধীনতার মর্ম উপলব্ধি এবং সমাজের সব ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা মুছে শহীদদের স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ নেওয়ার আহ্বান জানান।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আনোয়ার শাহজাহান বলেন, লন্ডনে বাংলা স্কুল প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীর সংখ্যা ধীরে ধীরে বেড়েই চলেছে। আমরা চেষ্টা করছি বিদেশি ভাষা ও সংস্কৃতিতে বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্মকে বাংলা ভাষাশিক্ষার মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধ, ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টি সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার।
আরও উপস্থিত ছিলেন সাংবাদিক হাসান হাফিজুর রহমান, সাংবাদিক এনাম চৌধুরী, সাংবাদিক নুরুন্নবী আলী, কবি লুৎফুন নাহার, কবি আমির খসরু, কমিউনিটি সংগঠক সুয়েজ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে লন্ডন বাংলা স্কুলের শিক্ষার্থী হৃদ্য রহমান ও হৃষিত রহমান।
অনুষ্ঠান শেষে অতিথিরা শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজিত আবৃত্তি, হাতের সুন্দর লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
শেয়ারনিউজ, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি












