ওয়ার্ক পারমিটে বড় পরিবর্তন আনছে সুইডেন
প্রবাস ডেস্ক : ওয়ার্কার ভিসায় পরিবর্তন আনছে ইউরোপের দেশ সুইডেন। ওয়ার্ক ভিসা, অর্থাৎ কাজ করার ভিসার জন্য আয়ের শর্ত বাড়াতে চাইছে সুইডেন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সুইডেন সরকার এ তথ্য জানিয়েছে। ২০২৩ সালের নভেম্বরে আয়ের শর্ত দ্বিগুণ করা হয়েছিল।
দেশটিতে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে বেতনসীমা দ্বিগুণ হয়েছে। এ বিষয়ে অভিবাসন মন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড বলেছেন, নর্ডিক দেশে প্রাথমিকভাবে, যোগ্য এবং উচ্চমাত্রার যোগ্য শ্রম অভিবাসনের প্রয়োজন। এখানে এখনো পেশার কারণে ব্যাপক অভিবাসন হয়ে চলেছে, যেখানে দক্ষতার চাহিদা কম, আবার মজুরিও কম।
বিদেশি কর্মীদের জন্য ন্যূনতম বেতনের শর্ত বাড়ানো নিয়ে সরকারি অনুসন্ধান শেষ হওয়ার পর এক সংবাদ সম্মেলনে স্টেনারগার্ড এসব কথা বলেন।
সুইডেনে এতদিন উত্তর ইউরোপের দেশগুলোর তুলনায় সহজেই ওয়ার্ক পারমিট এবং স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ ছিল।
তবে ২০২৩ সালের ১ নভেম্বর থেকে, শেনজেন এলাকা বা ইউরোপীয় ইউনিয়নের বাইরের বিদেশিদের সুইডেনে কাজের ভিসা পেতে ২৭ হাজার ৩৬০ ক্রোনার (দুই লাখ ৮৬ হাজার টাকা) মাসিক বেতন থাকতে হবে।
আগে এটা ছিল ১৩ হাজার ক্রোনার। যদিও মৌসুমি কৃষি ভিসায় সুইডেনে এলে, তাদের ক্ষেত্রে নতুন এ নিয়ম কার্যকর হবে না।
এরই মধ্যে যারা ওয়ার্ক পারমিট নিয়ে দীর্ঘ সময় ধরে দেশটিতে বসবাস করছেন তাদের ভিসা নবায়নের ক্ষেত্রেও কার্যকর হবে নতুন এ নিয়ম।
এছাড়া যারা আগের বেতনে ওয়ার্ক পারমিট বা স্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করেছেন তাদেরও নতুন শর্ত পূরণ করতে হতে পারে।
দেশটিতে মধ্যবিত্তদের মজুরির সঙ্গে মিল রেখে যা কর্ম ভিসার ক্ষেত্রে বেতনের মাপকাঠি ৩৪ হাজার ২০০ ক্রোনারে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছে সরকারি তদন্ত কমিটি।
অভিবাসনবিরোধী সুইডেনে ডেমোক্র্যাটদের জোট সরকার বর্তমানে ক্ষমতায় রয়েছে। রক্ষণশীল মডারেট পার্টির উলফ ক্রিস্টারসন ২০২২ সালে ক্ষমতায় আসার পর থেকে অভিবাসন সীমিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
ন্যূনতম আয়ের শর্ত বেড়ে যাওয়ায় যে দুটি খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তা হলো রেস্তোরাঁ এবং পরিচ্ছন্নতা বিভাগ।
সংবাদ সম্মেলনে স্টেনেরগার্ড বলেন, অনেক ক্ষেত্রে এমন চাকরি সুইডেনে বসবাসকারী ব্যক্তিরাই করতে পারেন। সুইডিশ মাইগ্রেশন এজেন্সির তালিকার ভিত্তিতে দক্ষতার ঘাটতি রয়েছে এমন ক্ষেত্রে নিয়মে ব্যতিক্রমে অনুমতি দিতে চায় সরকার।
তিনি বলেন, দক্ষ শ্রমিকদের আগমন প্রসারিত করার পাশাপাশি এই তদন্তে প্রস্তাব দেয়া হয়েছে, গবেষকদের এই ক্ষেত্রে নতুন বেতনের স্তর পূরণের দরকার নেই। বিদেশি ডাক্তার, নার্স এবং ডেন্টিস্ট, যারা নিজেদের যোগ্যতার স্বীকৃতি পেতে অপেক্ষা করছেন এবং স্বল্প বেতনের চাকরিতে কাজ করেন, তাদেরও এ ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
জানা গেছে, ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত, মোট ৬৩ হাজার ৪৭৭ জন ব্যক্তির কর্মভিসা রয়েছে। তবে তাদের মধ্যে ১৪ হাজার ৯৯১ জন কিন্তু ২৭ হাজার ৩৬০ ক্রোনারের বর্তমান বেতন ধাপ অতিক্রম করেননি। ২০২৫ সালের ১জুন নতুন শর্ত কার্যকরে বিল পাস করতে পারবে বলে আশা করছে সুইডিশ সরকার।
শেয়ারনিউজ, ২০ ফেব্রুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি












