নিউইয়র্কে “ভালোবাসায় বসন্ত উৎসব”
প্রবাস ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে “ভ্যালেন্টাইন্স ডে” কে সামনে রেখে ১০ই ফেব্রুয়ারী শনিবার আর জে প্রোডাকশনের আয়োজনে ১২০ আলেকজান্ডার এভিনিউয়ে অবস্থিত কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ভালোবাসায় বসন্ত উৎসব।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন টেলিভিশন তারকা নাট্যাভিনেতা টনি ডায়েস ও প্রিয়া ডায়েসের মনোমুগদ্ধকর অভিনয় ও জমজমাট নাচ। এছাড়া কবিতা আবৃতি, নাচ ও গানের তালে তালে অনুষ্ঠানটি ছিল অত্যন্ত উপভোগ্য।
নিউইয়র্ক থেকে আগত আলেগ্রা হোমকেয়ার সার্ভিস এবং বাংলা সিডিপ্যাপ সার্ভিসের কর্ণধার ড: আবু জাফর মাহমুদকে অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান অতিথি হিসাবে সম্মান জানানো হয়েছে।
বিকেল থেকে রাত এগারোটা অবদি চলতে থাকা মনোমুগ্ধকর এই অনুষ্ঠানে প্রায় সহস্রাধিক প্রবাসীদের আগমন ঘটে। আগত সকল শিল্পীদের গান, কবিতা আবৃতি, নাচের আসর ছিল ভীষণভাবে উপভোগ্য তবে কয়েকজন শিল্পীর হিন্দি গানের তালে তালে সকলকে আনন্দ দেয়াকে কিছুটা দৃষ্টিকটু মনে হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশী আয়োজকদের অনুষ্ঠানে হিন্দি গান গাওয়াটাকে দর্শকরা সুন্দরভাবে গ্রহণ করেননি। অনেকেই প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে প্রতিবাদ করেছেন।
অনুষ্ঠানের শুরু হয় কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত বাজিয়ে শুরু হয় কবিতা আবৃতি। এরপরে ধাপে ধাপে নাচ ও গানের মাধ্যমে একটি উপভোগ্য অনুষ্ঠান হিসাবে দর্শকের জনপ্রিয়তা অর্জন করেন।
অনেক শিল্পীদের মাঝে উল্লেখযোগ্য শিল্পী হিসাবে গান পরিবেশন করেছেন স্থানীয় শিল্পী হাফিজুর রহমান হাফিজ, বিশ্বজিৎ দত্ত সহ বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নামিদামি শিল্পীবৃন্দরা।
অনুষ্ঠানে বক্তব্যের তেমন কোন বালাই না থাকলেও প্রধান অতিথি ড: আবু জাফর মাহমুদ প্রবাসী সকলকে তাদের নিজস্ব সাহিত্য, কৃষ্টি ও কালচার ধরে রাখার আহবান জানান।
তিনি বলেন জন্মের পরে আমরা মুসলিম হিসাবে শুনেছি আজানের ধ্বনি আর হিন্দুরা শুনেছে উলু ধ্বনি তাই এটাই আমাদের কৃষ্টি ও কালচার। এটাকে ধরে রাখাই আমাদের কালচার, পরিবারকে ভালোবাসায় আগলে রাখা আমাদের অহংকার। দেশে এবং বিদেশের মাটিতে আমাদের নিজস্ব পরিচয় ধরে রাখতে হবে।
প্রায় ডজন খানেক স্টল ছিল আনন্দের আরেকটি স্তর। কেওবা ফুসকা, ঝালমুড়ি, বিরিয়ানি বিক্রি করছিলো কেওবা আবার শাড়ী, লুঙ্গি, গহনা। সব মিলিয়ে বেশ আনন্দের একটি বিকেল পেয়েছিলো বাফেলো বাসিরা।
অনুষ্ঠানের নিরাপত্তা ছিল চোখে পরার মতো, গাড়ী পার্কিং থেকে শুরু করে অনুষ্ঠানস্থল পর্যন্ত সকলেই নিরাপত্তা বেষ্টনীতে নির্দ্বিধায় শিশুদের নিয়ে সময় কাটাতে পেরেছেন।
শেয়ারনিউজ, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি












