‘অর্থপাচারে জড়িত ৭ ব্যাংক ও দুই মানি এক্সচেঞ্জার’
নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশন (দুদক) সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন, অর্থপাচারের সঙ্গে ৭ ব্যাংক ও দুটি মানি এক্সচেঞ্জার জড়িত। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মো. মাহবুব হোসেন বলেন, সংশ্লিষ্ট ব্যাংক এবং মানি এক্সচেঞ্জার প্রতিষ্ঠানের কর্মকর্তারা দুদকের নজরদারিতে রয়েছে। সোমবার (০৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী অভিযান পরিচালনার সময় বিদেশি মুদ্রার কালোবাজারির সাথে জড়িত ব্যাংক ও মানি এক্সচেঞ্জারদের একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পায় দুদক।
দুদক সচিব জানান, অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যাংকগুলো হলো- জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, মিচুয়াল ট্রাস্ট ব্যাংক, পূবালী ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, যমুনা ব্যাংক এবং এভিয়া মানি এক্সচেঞ্জার ও ইমপেরিয়াল মানি এক্সচেঞ্জার। এ ছাড়াও আরও কয়েকটি প্রতিষ্ঠানকে নজরদারিতে রাখা হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, প্রবাসী ওয়েজ আর্নার্স ও বিমানের যাত্রীরা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে রেমিটেন্স নগদ ও বৈদেশিক মুদ্রায় নিয়ে আসেন তা ব্যাংকিং চ্যানেলে রাষ্ট্রীয় রিজার্ভে জমা হওয়ার কথা। কিন্তু অসাধু কর্মকর্তারা ব্যাংকের টাকা ব্যবহার করে তা ব্যাংকিং চ্যানেলে সংগৃহীত না দেখিয়ে নিজেরাই ক্রয় করে মার্কেটে বিক্রি করে দেন। যা পরবর্তীতে মানিলন্ডারিংয়ের মাধ্যমে আবার বিদেশে পাচার হয়ে যায়।
তিনি বলেন, প্রতিদিন হাজার হাজার প্রবাসী কর্মজীবী ও বিদেশ থেকে বাংলাদেশে ভ্রমণকারীরা বিমানবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় তারা তাদের সাথে থাকা বিদেশি মুদ্রা বিমান বন্দরের ব্যাংকের বুথ ও মানি এক্সচেঞ্জারে দেশীয় মুদ্রা বাংলাদেশি টাকায় এনকেশমেন্ট করেন।
নিয়ম অনুযায়ী ফরেন কারেন্সি এনকেশমেন্ট ভাউচার এনকেশমেন্টকারীকে দিতে হয়। কিন্তু ব্যাংক ও মানি এক্সচেঞ্জাররা ভাউচার না দিয়ে বা জাল ভাউচার দিয়ে সরাসরি বৈদেশিক মুদ্রা গ্রহণ করে বিনিময়ে টাকা দিয়ে দেন। এ ছাড়াও তারা স্বাক্ষরবিহীন ভুয়া ভাউচার দেন। এই বিদেশি মুদ্রা ক্রয়কারী ব্যাংক ও মানি এক্সচেঞ্জার প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানের অনুমোদিত একাউন্টে অন্তর্ভুক্ত করেন না।
ফলে বিদেশি মুদ্রার কেন্দ্রীয় রিজার্ভে এ সকল বিদেশি মুদ্রা যুক্ত হয় না। যার কারণে বাংলাদেশ বিদেশি মুদ্রার ঘাটতি বা সংকটের সৃষ্টি হয়। এভাবে দিনে অন্তত শতকোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা থেকে ব্যাংকিং খাত বঞ্চিত হচ্ছে। যা পরে পাচার হয়ে যায়।
দুদক সচিব বলেন, এই চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত সেটি যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেয়ারনিউজ, ০৬ ফেব্রুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- চাকরির প্রতিশ্রুতির অভিযোগ নিয়ে মুখ খুললেন তাসনিম জারা
- নীরবতা ভেঙে প্রশ্নফাঁস নিয়ে যা বললেন মোদি
- দল থেকে বাদ পড়লেও এমপি থাকতে পারবেন নজরুল? যা বলছে আইন
- ইউনিয়ন ক্যাপিটালের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- কৃষকদের বড় স্বস্তি, ৬০৫ কোটি টাকার কৃষিঋণ মওকুফ
- একীভূত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক
- বিকেলে বাবার দাফন, রাতে চাকরি—সকালে এইচএসসি পরীক্ষা
- এসি নয়, এবার মানুষ ঢুকবে ‘ফ্রিজে’— অভিনব উদ্ভাবন
- ফিফা সভাপতিকে নিয়ে ট্রাম্পের নতুন ইচ্ছা, বিশ্বজুড়ে চাঞ্চল্য
- দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
- ফিফার বিশ্বকাপ সেরা একাদশের মনোনয়ন প্রকাশ
- দুটি কারণে ২০৩০ বিশ্বকাপ জেতা স্পেনের জন্য প্রায় অসম্ভব
- নির্বাচনে বড় পরিবর্তনের প্রস্তাব, কিন্তু আওয়ামী লীগ ইস্যুতে ভিন্ন সিদ্ধান্ত
- বন্ধ ২১ গার্মেন্টস কারখানা চালুতে বিজিএমইএর নতুন পরিকল্পনা
- ২২ জুলাই বৃষ্টি-বজ্রপাত নিয়ে নতুন সতর্কবার্তা
- ভাইরাল ভিডিও বিতর্কে নতুন মোড়, ‘নীলার বাড়ি’ নিয়ে যা উঠে এলো
- রাহুল-প্রিয়াঙ্কাকে ঘিরে নাটকীয় কয়েক ঘণ্টা
- 'হত্যাচেষ্টার নির্দেশদাতা এমপি'—সাবেক পিএসের চাঞ্চল্যকর দাবি
- সিএসই-৩০ সূচকে বড় পরিবর্তন
- সাউথইস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- জামায়াত এমপির ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা
- তৌহিদ আফ্রিদির জন্য এলো বড় স্বস্তি, আদালতের নতুন সিদ্ধান্ত
- মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন ডা. জাহেদ
- বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ, আমানত ফেরতে আলটিমেটাম
- আন্দোলনের মুখে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদি
- পকেট কমিটির অভিযোগে কুমিল্লার এনসিপিতে ভাঙন
- ১৮০ দিন পর মন্ত্রিসভায় রদবদল; মিলল গুরুত্বপূর্ণ ইঙ্গিত
- অন্তরঙ্গ ভিডিও ফাঁসের পর নীরব সংসদ সদস্য, মুখ খুলল জেলা জামায়াত
- স্থানীয় নির্বাচনে নতুন সিদ্ধান্তের ইঙ্গিত, যা বললেন মির্জা ফখরুল
- দুই প্যাকেজে ২০২৭ সালের হজ, খরচ জানাল ধর্ম মন্ত্রণালয়
- ২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ
- কানাডাকে নতুন ধাক্কা, ৫০% শুল্ক আরোপ করলেন ট্রাম্প
- ২১ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মার্জিন ঋণ নীতির ইতিবাচক প্রভাবে চাঙা বাজার
- রূপালী লাইফের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের বাজারে ফের উলটপালট
- গোল্ডকাপ ঘিরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নির্দেশ
- দাবি না মানলে রাজপথ ছাড়বে না, দাবিতে উত্তাল রাজধানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: দগদগে ক্ষত, অপেক্ষা শুধু বিচারের
- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে বড় নিয়োগ
- বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা, মার্জিন বিধিমালার খসড়া প্রকাশ
- এই তিন উপাদানেই চুল হবে সিল্কি ও মজবুত
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- আর্জেন্টিনার জার্সিতে ভাইরাল, এবার ডিবির হাতে গ্রেপ্তার রুনা
- ওমরাহ ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১২ কোম্পানি
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- শেয়ারবাজার নিয়ে বড় আশার কথা জানালেন বিএসইসি চেয়ারম্যান
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- ইপিএস প্রকাশ করবে ১১ কোম্পানি
- আগস্টেই মন্ত্রিসভায় বড় রদবদল: দুই মন্ত্রী বাদ
- মার্জিন ঋণ বিধিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
অর্থনীতি এর সর্বশেষ খবর
- কৃষকদের বড় স্বস্তি, ৬০৫ কোটি টাকার কৃষিঋণ মওকুফ
- একীভূত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক
- বন্ধ ২১ গার্মেন্টস কারখানা চালুতে বিজিএমইএর নতুন পরিকল্পনা













