শেয়ার-সঞ্চয়পত্র-এফডিআর থেকে মমতাজের বছরে আয় ৩০ লাখ
নিজস্ব প্রতিবেদক : গত পাঁচ বছরে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের সম্পদ ও আয় দুটোই বেড়েছে। এই সময়ে বাড়েনি নগদ টাকার পরিমাণ। তবে কমেছে ঋণ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করা হলফনামায় তার আয়-ব্যয় সংক্রন্ত তথ্য বিরবণী থেকে এই তথ্য পাওয়া গেছে।
মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর উপজেলা এবং সদর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত মানিকগঞ্জ-২ আসন। এই আসনে থেকে মমতাজ বেগম টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।
কিন্তু এবারের নির্বাচনে তিনি ছাড়াও এই আসনে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন আটজন। দলের অভ্যন্তরীণ কোন্দল আর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী থাকায় এবার কঠিন পরীক্ষায় মুখে পড়েছেন তিনি।
মমতাজের হলফনামার তথ্য বিবরণী বিশ্লেষণ করে দেখা গেছে, তাঁর নগদ অর্থের পরিমাণ না বাড়লেও বেড়েছে আয় ও সম্পদের পরিমাণ। ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনের হলফনামার তথ্য অনুযায়ী- তাঁর বাৎসরিক আয় ছিল ৩৮ লাখ ৮৪ হাজার ২৭৬ টাকা। বর্তমানে তার আয় দেখানো হয়েছে ৪৯ লাখ ৫৭ হাজার ৮৮৮ টাকা।
অন্যদিকে দশম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামার তথ্য অনুযায়ী- মমতাজের আয় ছিল ৭৯ লাখ ২৬ হাজার ৮৩৪ টাকা। এর মধ্যে কৃষি খাতে ৭০ হাজার, ব্যবসা থেকে ১০ লাখ ৮৪ হাজার ৯৫৩ টাকা, শেয়ার, সঞ্চয়পত্র/ব্যাংক আমানত থেকে ৩০ লাখ, তার পেশা থেকে ৩ লাখ ৩০ হাজার আর অন্যান্য থেকে ৩৪ লাখ ৪১ হাজার ৮৮১ টাকা আয় দেখিয়ে ছিলেন মমতাজ। তবে সে সময় বাড়ি/অ্যাপার্টমেন্ট অথবা দোকান বা অন্যান্য খাতে কোনো আয়ই ছিল না।
বর্তমানে বিভিন্ন খাত থেকে মমতাজের বার্ষিক আয় ৪৯ লাখ ৫৭ হাজার ৮৮৮ টাকা। এর মধ্যে কৃষি খাত থেকে ৩ লাখ টাকা, বাড়ি/অ্যাপার্টমেন্ট অথবা দোকান ভাড়া থেকে ১০ লাখ ৮২ হাজার ৯৯৭ টাকা, শেয়ার, সঞ্চয়পত্র/ব্যাংক আমানত থেকে ৫ লাখ ৫৬ হাজার ৮৫১ টাকা, পেশা থেকে ৭ লাখ টাকা, সংসদ সদস্য ভাতা ৬ লাখ ৬০ হাজার টাকা ও আনুষঙ্গিক পারিতোষিক বাবদ ১৬ লাখ ৫৮ হাজার টাকা আয় করেন তিনি।
অস্থাবর সম্পত্তি হিসেবে মমতাজের হাতে আছে নগদ ৫ লাখ টাকা, তার স্বামীর নামেও নগদ অর্থ আছে ৫ লাখ টাকা। আর একাদশ জাতীয় নির্বাচনের হলফনামাও তার নগদ টাকা ছিল ৫ লাখ আর তার স্বামী ডা. মঈন হাসানের নামে ছিল ২ লাখ টাকা। কিন্তু ২০১৪ সালের দশম জাতীয় নির্বাচনে নিজের নগদ অর্থ ছিল ২ লাখ ২০ হাজার টাকা। আর স্বামীর নামে কোনো টাকাই ছিল না।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমা অর্থের পরিমাণ ১৮ লাখ ৮৫ হাজার ২১৮ টাকা। স্বামীর নামে ১৮ লাখ। যা ২০১৮ সালের নির্বাচনের হলফনামায় ছিল ৮৬ লাখ ৯৯ হাজার ১৯৭ টাকা এবং ২০১৪ সালের হলফনামায় ছিল ৩০ লাখ টাকা এবং স্বামীর নামে ছিল ২০ লাখ টাকা। মধু উজালা কোল্ড স্টোরেজ লিমিটেডের ৩ কোটি ৫০ লাখ ৭০ হাজার টাকা মূল্যের শেয়ার আছে তার। সঞ্চয়পত্র আছে ৪৫ লাখ টাকার।
মমতাজের নামে গাড়ি আছে তিনটি। ল্যান্ডক্রুজার নামে একটি গাড়ির দাম ১ কোটি ৩ লাখ ১২ হাজর ৫০০ টাকা। এছাড়া ল্যান্ডক্রুজার ভি-৮ মডেলের গাড়ির দাম ৪৬ লাখ ২০ হাজার টাকা এবং ২৮ লাখ টাকা মূল্যের টয়োটা হাইয়েস আছে। আর স্বামীর ৮ লাখ টাকা মূল্যের একটি ১৩০০ সিসি ফান কার্গো গাড়ি রয়েছে। আর ২০১৪ সালের হলফনামায় তার স্বামীর নামে কোনো গাড়ি দেখাননি তিনি। নির্ভরশীলদের নামে মধু উজালা কোল্ড স্টোরেজের শেয়ার আছে ৬৫ লাখ ৭৬ হাজার টাকার।
কৃষি জমি না বাড়লেও ৫ বছরে মমতাজের ৭০০ শতাংশ অকৃষি জমি কমেছে। ২০১৮ সালের নির্বাচনে হলফনামা অনুযায়ী তার অকৃষি জমি ছিল ১২০০ শতাংশ। ২০২৩ সালে তা কমে দাঁড়িয়েছে ৫০০ শতাংশে। আর ২০১৪ সালের হলফনামা অনুযায়ী অকৃষি জামির পরিমাণ ছিল ৫ কাটা, যার মূল্য ছিল ৫ কোটি টাকা।
মহাখালীতে ৫ তলা বিশিষ্টি একটি বাড়ি রয়েছে তার যার মূল্য দেখানো হয়েছে ৬ কোটি ৯৯ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা আর সিংগাইরের জয়মন্টপ এলাকায় ২ তলা বিশিষ্ট একটি বাড়ি আছে মমতাজের। যার মূল্য দেখানো হয়েছে ৫৭ লাখ ৫ হাজার ৪৪০ টাকা। অন্যদিকে ২০১৪ সালের হলফনামা অনুযায়ী তার নিজ নামে কোনো বাড়ির তথ্য ছিল না। তবে নিজ নামে একটি কোল্ড স্টোরেজ ছিল, যার মূল্য ছিল ৯০ লাখ টাকা।
২০১৮ সালে মমতাজের ব্যাংক ঋণ ছিল ৩ কোটি ৩৪ লাখ ১১ হাজার ৪৬৪ টাকা। ২০২৩ সালের হলফনামায় ব্যাংক ঋণ দেখানো হয়েছে ২ কোটি ৮১ লাখ ৫৮ হাজার টাকা। আর ২০১৪ সালের হলফনামায় ব্যক্তিগত ঋণ দেখিয়ে ছিলেন ৪০ লাখ টাকা। ভারতের বহরমপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে এবং কলকাতার হাইকোর্টে মমতাজের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা চলমান আছে।
এবারের হলফনামায় মমতাজ স্বর্ণের পরিমাণ দেখিয়েছেন ৫০ তোলা, যার মূল্য ৪ লাখ ৩৫ হাজার টাকা। ২০১৮ ও ২০১৪ সালের হলফনামায় স্বার্ণের পরিমাণ দেখানো হয়েছিল ৩৫ ভরি, যার মূল্য দেখানো হয়েছিল ৪ লাখ ৩৫ হাজার টাকা।
শেয়ারনিউজ, ০৬ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- কেউ থাকতে চায় না, সেখানে এক রাতের পারিশ্রমিক ৬৭ হাজার!
- মার্জিন বিধিমালা সংশোধনে বিএসইসির উদ্যোগকে ডিবিএর সমর্থন
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- চেয়ার নিয়ে সমালোচনার জবাব দিলেন ডা. শাহাদাত হোসেন
- বিছানায় বিষধর সাপ, ঘুমের ওষুধ আর ২০ লাখ রুপি—যে রহস্য খুলল তদন্তে
- চলতি সপ্তাহে ৯ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- ১১ বছরেও ভাঙল না রপ্তানির 'দেড় বিলিয়ন ডলারের দেয়াল'
- শেয়ারবাজার নিয়ে বড় আশার কথা জানালেন বিএসইসি চেয়ারম্যান
- চলতি সপ্তাহে ৪ কোম্পানির এজিএম
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ইপিএস প্রকাশ
- এমপি বাচ্চুর বিরুদ্ধে অভিযোগের পর নড়েচড়ে বসল বিএনপি
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ২০ জুলাই নয়! এসএসসি ফল নিয়ে নতুন তথ্য
- ফুটবল বাজির পর দুই সন্তানের মাকে নিয়ে উধাও যুবক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- অতিরিক্ত ক্ষুধার পেছনে যে ভিটামিনের ঘাটতি দায়ী হতে পারে
- এনসিপি নেতার বক্তব্যে ‘জয় বাংলা’, পরে বললেন, ‘সরি, সরি’
- যমুনায় ঝাঁপ দিলেন তরুণ, রহস্যজনকভাবে ঘটনাস্থল ছাড়লেন সঙ্গী তরুণী
- বাংলাদেশের পোশাক খাতে নতুন সংকট
- অভিবাসীদের জন্য বড় সুখবর, গুরুত্বপূর্ণ রায় আদালতের
- বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম
- রিজার্ভ নিয়ে বড় আপডেট, বাংলাদেশ ব্যাংকের নতুন তথ্য প্রকাশ
- সরকারি চাকরিজীবীদের গেজেট নিয়ে বড় সিদ্ধান্ত
- স্বর্ণ ও রুপার দামে বড় ধস, কারণ জানলে অবাক হবেন
- আর্জেন্টিনা-স্পেন ম্যাচ ঘিরে বড় শঙ্কা
- বেক্সিমকো ঋণ কেলেঙ্কারি, দুদকের জিজ্ঞাসাবাদে ১০ ব্যাংকার
- ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাতের দাবি তেহরানের
- রাজধানীর দিকে ধেয়ে আসছে বড় ভূমিকম্পের শঙ্কা
- বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষায় নতুন সিদ্ধান্ত
- মার্জিন বিধিমালা নিয়ে বিভ্রান্তিকর সংবাদে বিএসইসির স্পষ্টীকরণ
- মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য
- গণঅভ্যুত্থান, ভারত ও নির্বাচন নিয়ে একসঙ্গে যা বললেন জামায়াত আমির
- ডিএসইতে অনিয়মের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্ত চেয়ে দুদকে আবেদন
- প্রয়াত রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী
- আমদানি বাণিজ্যে নতুন নিয়ম জারি বাংলাদেশ ব্যাংকের
- হাদী হত্যা মামলায় আসামিদের ফেরাতে তিন দিনের মধ্যে যা করেছে সরকার
- ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন ‘এক্সিট প্ল্যান’
- চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা, নতুন তথ্য দিল সরকার
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক
- মক্কা-মদিনায় জমির দাম; বিশ্বের সবচেয়ে দামী ভূমির নতুন হিসাব
- উদ্যোক্তাদের ইওআই হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত পিপলস লিজিংয়ের
- ছয় শিক্ষার্থীর মধ্যে একসঙ্গে ৪ মাদ্রাসা ছাত্রীর মৃ'ত্যু
- সালমান এফ রহমানের জামিন মঞ্জুর
- ইতিবাচক সপ্তাহের শেষে কিছুটা স্বস্তির সংশোধন
- ১৬ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৬ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত













