সাড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ সুদ
নিজস্ব প্রতিবেদক : সরকারি ট্রেজারি বিলে সাড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ সুদ উঠেছে। সোমবার (২০ নভেম্বর) ৩৬৪ দিন মেয়াদি ট্রেজারি বিলে সর্বোচ্চ সুদ উঠেছে ১০ দশমিক ৬০ শতাংশ। ১৮২ দিন মেয়াদি বিল লেনদেন হয়েছে ১০ দশমিক ৪০ শতাংশ সুদে। ২০১৩ সালের মার্চের পর যা সর্বোচ্চ।
এর আগে গত বছরের নভেম্বর মাসে ১৮২ দিন মেয়াদি বিলে ৩ দশমিক ৫৬ শতাংশ এবং ৩৬৪ দিন মেয়াদি বিলে ৩ দশমিক ৯৪ শতাংশ ছিল সুদহার। সরকারি বিলের সুদহার এভাবে বাড়তে থাকায় গ্রাহক পর্যায়ে সুদ আরও বাড়বে।
উল্লেখ্য, চলতি বছরের জুলাই থেকে ৯ শতাংশ সুদহারের সীমা তুলে দিয়ে নতুন ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের ৬ মাসের গড় সুদের (স্মার্ট) সঙ্গে সাড়ে ৩ শতাংশ হলো সর্বোচ্চ সুদের সীমা।
গত মাসে স্মার্ট ছিল ৭ দশমিক ৪৩ শতাংশ। আগের মাসে যা ৭ দশমিক ২০ শতাংশ ছিল। গত জুলাই মাসে ছিল ৭ দশমিক ১০ শতাংশ। ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদ বেড়ে যাওয়ায় স্মার্ট বাড়ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের মার্চে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদহার ছিল ১০ দশমিক ৬০ শতাংশ। ৩৬৪ দিন মেয়াদি বিলের সুদহার ছিল ১১ দশমিক শূন্য ৫ শতাংশ। এর পরের মাসে তা কমে ৯ দশমিক ৯৭ শতাংশ এবং ১০ দশমিক ২২ শতাংশে নেমে আসে।
এরপর আবার বাড়া-কমা হলেও কখনও এর ওপরে ওঠেনি। এরপর ২০১৩ সালের অক্টোবরে ১৮২ দিন মেয়াদি বিলের সুদহার ১০ শতাংশের নিচে তথা ৯ দশমিক ৫৩ শতাংশে নেমে আসে। ওই বছরের ডিসেম্বরে ৩৬৪ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদহার কমে দাঁড়ায় ৯ দশমিক ২৫ শতাংশে।
এরপর কোনো মাসে ট্রেজারি বিলের সুদহার দুই অঙ্কের ওপরে ওঠেনি। কিছুদিন আগেও ট্রেজারি বিলে ৩ থেকে ৫ শতাংশ সুদে লেনদেন হতো। সম্প্রতি বাড়তে বাড়তে এ পর্যায়ে এসেছে।
ব্যাংকাররা জানান, উচ্চ মূল্যস্ফীতির কারণে এমনিতেই মানুষের সঞ্চয় ক্ষমতা কমেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য এখন বাংলাদেশ ব্যাংক আর সরাসরি সরকারকে ঋণ দিচ্ছে না। সরকারি ঋণ চাহিদা মেটানো হচ্ছে বাণিজ্যিক ব্যাংক থেকে টাকা নিয়ে।
একই সময়ে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রির কারণে বাজার থেকে টাকা উঠে আসছে। সব মিলিয়ে অনেক ব্যাংক এখন তারল্য সংকটে পড়েছে। সংকট কাটাতে নানা উপায়ে ধার দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আবার আন্তঃব্যাংক কলমানি থেকেও টাকা ধার করছে ব্যাংকগুলো।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গতকাল ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের বিপরীতে ৩০৪ কোটি টাকা নিয়েছে সরকার। ৯ দশমিক ৯৯ থেকে ১০ দশমিক ৪০ শতাংশ সুদে এ তহবিল নেওয়া হয়। একই দিন ৩৬৪ দিন মেয়াদি ট্রেজারি বিলের বিপরীতে ১০ দশমিক ৩০ থেকে ১০ দশমিক ৬০ শতাংশ সুদে নিয়েছে ৫৮২ কোটি টাকা।
চলতি মাসের শুরুতেও ১৮২ দিন ও ৩৬৪ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদহার সিঙ্গেল ডিজিট তথা ১০ শতাংশের নিচে ছিল। চলতি মাসে সরকারি ঋণে সর্বোচ্চ সুদ উঠে গত ১৫ নভেম্বর। ওই দিন পাঁচ বছর মেয়াদি ট্রেজারি বিলের বিপরীতে ১০ দশমিক ৯৯ শতাংশ পর্যন্ত সুদে সরকার ৮১৪ কোটি টাকা ধার করেছে।
বর্তমান পরিস্থিতিতে ব্যাংক খাত যেন বিপদে না পড়ে সে জন্য প্রতিদিনই বাংলাদেশ ব্যাংক বড় অঙ্কের ধার দিচ্ছে। রোববার কয়েকটি ব্যাংকে ধারের পরিমাণ ছিল ১৬ হাজার ৯৪২ কোটি টাকা।
আর গতকাল সোমবার আন্তঃব্যাংক ধারের পরিমাণ ছিল ৫ হাজার ৩২ কোটি টাকা। এর মধ্যে কলমানিতে ৮ দশমিক ১০ শতাংশ সুদে তিন হাজার ৭৭৫ কোটি টাকা ধার করে ব্যাংকগুলো। আন্তঃব্যাংক রেপোসহ বিভিন্ন উপায়ে ধারের সুদ দাঁড়ায় ১০ দশমিক ২৫ শতাংশ।
শেয়ারনিউজ, ২১ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বিমা খাতে ‘অনিয়ন্ত্রণ, বিশৃঙ্খলা ও দুর্নীতি’ বন্ধে কঠিন পদক্ষেপের ঘোষণা
- আমেরিকায় যাওয়ার আগে জেনে নিন নতুন ভিসা নিয়মগুলো
- দাবি নিষ্পত্তিতে সংকট, বিমা খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা
- ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
অর্থনীতি এর সর্বশেষ খবর
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!













