নয় হাজার গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ
নিজস্ব প্রতিবেদক : আমানতের ওপর ভালো প্রফিট দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজশাহীর একটি সমবায় সমিতি সাধারণ মানুষের কাছ থেকে আমানত গ্রহণ করেছিল শতকোটি টাকা।
সেই টাকা আবার বিনিয়োগ করা হয়েছিল বহুস্তর বিপণন বা মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপে (এমটিএফই)।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক অ্যাপটি বন্ধ হওয়ার পর রাজশাহীর ‘ভাই ভাই সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির’ শতকোটি টাকা গচ্চা গেছে।
এই ঘটনার পর প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শামীম আহমেদ উধাও হয়েছেন। এখন প্রফিট তো দূরের কথা, আসল টাকাই ফেরত পাবেন কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন গ্রাহকেরা।
সমবায় সমিতির গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শামীম আহমেদ (সুজন) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক কর্মকর্তা। শামীমের সঙ্গে ছিলেন তাঁর বড় ভাই সুমন এবং তাঁদের বাবা সাদিকুল ইসলাম। নগরীর মহিষবাথান এলাকায় নিজেদের বাড়িতে এর কার্যালয় ছিল।
গত এক যুগ ধরেই ঋণ কার্যক্রম চালাচ্ছেন তাঁরা। প্রায় সাড়ে ৯ হাজার সদস্য রয়েছেন এই সমিতির। তাঁদের মধ্যে অধিকাংশই টাকা বিনিয়োগ করেছিলেন। বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, সব মিলিয়ে অন্তত ১০০ কোটি টাকা বিনিয়োগ রয়েছে সমিতির সদস্যদের।
সমিতির সদস্যরা বলছেন, সম্প্রতি এমটিএফই অ্যাপের কথা বলে ১৪ শতাংশ মুনাফা দেওয়ার নাম করে আমানত সংগ্রহ শুরু করেন শামীম আহমেদ। এ ছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকে ঋণ নেন। সব অর্থই এমটিএফইতে বিনিয়োগ করেন তিনি।
তারা বলছেন, এমটিএফই অ্যাপ বন্ধ হয়ে যাওয়ায় অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও নেই। কারণ, এই অর্থ ফেরত আনার ব্যাপারে সরকারের পক্ষ থেকেই কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি সরকারের কোনো প্রতিষ্ঠান এর দায়ও নিচ্ছে না।
এই পরিস্থিতিতে গত শুক্রবার বিকেলে শামীম আহমেদের বাড়ি ঘেরাও করেন গ্রাহকেরা। সমিতির সদস্য আকলিমা বেগম জানান, তিনি নিজে, তাঁর শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা মিলে প্রায় ৬৫ লাখ টাকা সমিতিতে বিনিয়োগ করেছিলেন। ওই সময় শামীম বলেছিলেন, ব্যাংকে রাখলে ১ লাখ টাকায় যে অর্থ পাওয়া যাবে, তার চেয়ে দ্বিগুণ অর্থ মিলবে সমবায় সমিতিতে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার জামিরুল ইসলাম এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, ‘টাকা নিয়ে সমবায় সমিতি পালিয়ে যাওয়ার কারণে বাড়ি ঘেরাও করে একটা বিক্ষোভ হয়েছে, এ রকম শুনেছি। ভুক্তভোগীরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
শেয়ারনিউজ, ০৭ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বিমা খাতে ‘অনিয়ন্ত্রণ, বিশৃঙ্খলা ও দুর্নীতি’ বন্ধে কঠিন পদক্ষেপের ঘোষণা
- আমেরিকায় যাওয়ার আগে জেনে নিন নতুন ভিসা নিয়মগুলো
- দাবি নিষ্পত্তিতে সংকট, বিমা খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা
- ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
অর্থনীতি এর সর্বশেষ খবর
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!













