মিরাকল ইন্ডাষ্ট্রিজের প্রতারণা, প্রমাণ পেয়েছে বিএসইসি
নিজস্ব প্রতিবেদক : গত ১৪ অক্টোবর শেয়ারনিউজে ‘উৎপাদনের নামে বিনিয়োগকারীদের সঙ্গে মিরাকল ইন্ডাস্ট্রিজের প্রতারণা!’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটিতে বলা হয়, প্রতিষ্ঠানটি ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ তারিখের মধ্যে উৎপাদনে যাওয়ার ঘোষণা দিয়ে শেয়ারদর বাড়িয়েছে। উৎপাদনের ইতিবাচক খবরে বিনিয়োগকারীরা চড়া দামে কোম্পানিটির শেয়ার কিনেছেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোম্পানিটি উৎপাদন শুরু করেনি। ফলে কোম্পানিটির শেয়ারদর নেমে যায়। এতে বিনিয়োগকারীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়।
শেয়ারনিউজরে ওই সংবাদের পর সংবাদটির সত্যতা খুঁজতে উদ্যোগী ভূমিকায় অবতীর্ণ হয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। প্রতিষ্ঠানটি এই বিষেয় জরুরী ভিত্তিতেএকটি তদন্ত কমিটি গঠন করে।
এরপর তদন্ত কমিটির কর্মকর্তারা মিরাকল ইন্ডাষ্ট্রিজের শ্রীপুর কারখানা পরিদর্শন করেন। তাঁরা দেখতে পান, টেকনো ইকোনমি লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান মিরাকল ইন্ডাষ্ট্রিজের যন্ত্রপাতি এবং কারখানা ব্যবহার করছে এবং টেকনো ইকোনমির কর্মকর্তা-কর্মচারিদের বেতন, ইউটিলিটি বিল এবং প্রশাসনিক খরচও বহন করছে মিরাকল ইন্ডাষ্ট্রিজ।
শেয়ারনিউজের নিউজটি পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন:-
https://www.sharenews24.com/article/73245/index.html
শেয়ারনিউজে প্রকাশিত নিউজের প্রতিবাদ জানায় কোম্পানিটি। প্রতিবাদের লিঙ্ক দেখতে নিচে ক্লিক করুন:-
https://www.sharenews24.com/article/73280/index.html
বিএসইসি নিয়ম অনুযায়ি, যেকোনো তালিকাভুক্ত কোম্পানিকে তার অফিস স্পেস বা ফ্যাক্টরি ব্যবহার করার অনুমতি দেওয়ার আগে এই সংক্রান্ত তথ্য স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের জানাতে হয়। কিন্তু কোম্পানিটি তা করেনি। বরং শেয়ারনিউজে নিউজ প্রকাশের পর তা জোরালোভাবে প্রতিবাদ করে এবং মিথ্যার আশ্রয় নিয়ে জানায়, কোম্পানিটি উৎপাদনে রয়েছে।
যাহোক, বিএসইসি পরিদর্শন দলের তদন্ত দল গত সপ্তাহে তাদের কমিশনে প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘টেকনো ইকোনমি কোম্পানিটি একটি তালিকাভুক্ত কোম্পানির সম্পদ ইচ্ছামতো ব্যবহার করছে তাদের নিজস্ব অপারেশনাল সুবিধার জন্য।
প্রতিবেদনে দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় এবং যাবতীয় অনিয়ম উদঘাটনের জন্য গত ১০ বছরে মিরাকল ইন্ডাস্ট্রিজের ব্যবসায়িক কার্যক্রমের একটি বিশেষ অডিট পরিচালনা করার সুপারিশ করা হয়।
এছাড়া, তদন্ত প্রতিবেদনে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন কার্যক্রমের তদন্তের জন্য একটি পৃথক তদন্ত কমিটি গঠনেরও পরামর্শ দেওয়া হয়। যার কারণে সাম্প্রতিক সময়ে শেয়ারটির দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।
এদিকে, বিএসইসি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর মিরাকল ইন্ডাস্ট্রিজ গত ২৬ অক্টোবর স্টক এক্সচেঞ্জের মাধ্যমে জানায়, কোম্পানির পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে গত ১ অক্টোবর থেকে টেকনো ইকোনমি লিমিটেডকে টেপ এবং কাপড় প্রক্রিয়াকরণ কাজ পরিচালনার জন্য মিরাকলের কারখানা ব্যবহারের সুযোগ দিয়েছে।
এই বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সংবাদ মাধ্যমকে জানান, ‘তদন্ত প্রতিবেদন দাখিলের পর, কোনো আইন ভঙ্গ হয়েছে কিনা তা নির্ধারণের জন্য আমরা শুনানি করি। শুনানির ভিত্তিতে কমিশন ব্যবস্থা গ্রহণ করে।’
বিএসইসির মুখপাত্র আরও বলেন, যদি কেউ আইন ভঙ্গ করেছে বলে প্রমাণিত হয়, তবে কমিশন লঙ্ঘনের তীব্রতা এবং বিনিয়োগকারীদের হারানো অর্থের পরিমাণের উপর নির্ভর করে কমপক্ষে ১ লাখ টাকা থেকে সীমাহীন পরিমাণ জরিমানা ধার্য্য করতে পারে।
১৯৯৫ সালে বিসিআইসি এবং চারজন উদ্যোক্তার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত মিরাকল ইন্ডাস্ট্রিজ সিমেন্ট, সার, লবণ, ফিড, চিনি, খাদ্যশস্য এবং রাসায়নিকের জন্য বিভিন্ন ব্যাগ তৈরি করে। এটি শ্রীপুর এবং গাজীপুরে দুটি উৎপাদন ইউনিট পরিচালনা করে। একটি স্থানীয় বাজারের জন্য এবং একটি রপ্তানির জন্য।
লক্ষণীয়ভাবে, অ-তালিকাভুক্ত টেকনোর ব্যবসায়িক কর্মকান্ড মিরাকলের ব্যবসার সাথে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ। টেকনোর কারখানাটি মিরাকলের সীমানার পাশেই অবস্থিত।
এবছর মিরাকলের মালিকানায় পরিবর্তন এসেছে। মিরাকল ইন্ডাস্ট্রিজের চারটি প্রাইভেট স্টেকহোল্ডার মিরাকলের তাদের সম্পূর্ণ শেয়ার (১০ শতাংশ) মেহমুদ ইক্যুইটিজ নামে একটি কোম্পানির কাছে বিক্রি করেছে।
মজার বিষয় হল, মেহমুদ ইক্যুইটিজ একটি কোম্পানি যা এখন মিরাকল ইন্ডাস্ট্রিজের ১০ শতাংশ শেয়ারের মালিক। এছাড়াও টেকনো ইকোনমির ৫১ শতাংশ শেয়ারের মালিক।
এই বিষয়ে মিরাকল ইন্ডাস্ট্রিজের কোম্পানি সচিব মোঃ ওমর ফারুক সংবাদ মাধ্যমকে বলেন, "মালিকানা পরিবর্তনের পর, মিরাকল কাজ নিশ্চিত করার জন্য বেশ কয়েকটি টেন্ডারে অংশ নিয়েছিল কিন্তু ব্যর্থ হয়েছিল। টেকনো ইকোনমি ফ্যাক্টরিটি মিরাকলের পাশেই রয়েছে। কারখানা এবং টেকনো এখন একটি উপ-কন্ট্রাক্টর চুক্তির মাধ্যমে মিরাকল কারখানায় কাজ করছে।"
তিনি বলেন, মিরাকলের কারখানাটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। কিন্তু এটি এখন টেকনোর পণ্য উৎপাদনের জন্য ছোট পরিসরে কাজ শুরু করেছে। যেহেতু দুটি কোম্পানি একই প্রতিষ্ঠানের মালিকানাধীন, তাই আমরা একসঙ্গে কাজ করছি।
ওমর ফারুক বলেন, ‘টেকনো ইকোনমিকে যন্ত্রপাতি এবং কারখানার প্রাঙ্গণ ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য মিরাকল ইন্ডাষ্ট্রিজ একটি নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ পাবে।’
শেয়ারনিউজ, ২৯ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)




