উৎপাদনের নামে বিনিয়োগকারীদের সঙ্গে মিরাকল ইন্ডাস্ট্রিজের প্রতারণা!
শাহ মো. সাইফুল ইসলাম : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড উৎপাদনের নামে বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করেছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২১ আগস্ট কোম্পানিটি মালিকানা পরিবর্তন এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে উৎপাদনে ফেরার ঘোষণা দেয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোম্পানিটির এখনো উৎপাদনে ফেরার কোনো খবর নেই।
বিনিয়োগকারীরা অভিযোগ করছেন, গত ১৬ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ২৮ টাকা ৮০ পয়সা। এরপর কোম্পানিটির মালিকানা ও উৎপাদনের খবর ছড়িয়ে শেয়ারটির দাম ৪০ টাকায় তোলা হয়। তখন কোম্পানিটির মালিকানা পরিবর্তন এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে উৎপাদন শুরু করার খবর ঘোষণা দেওয়া হয়। এই খবরে কোম্পানিটির শেয়ারদর আরও বাড়তে থাকে। সর্বশেষ ১২ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার ৬১ টাকা ২০ পয়সায় লেনদেন হয়। তখন বাজারে গুজব ছড়ানো হয়, উৎপাদন শুরু হলে কোম্পানিটির শেয়ারদর ১০০ টাকা পেরিয়ে যাবে। যার ফলে বিনিয়োগকারীরা লাভের আশায় কোম্পানিটির শেয়ার কিনেন। কিন্তু এরপর উৎপাদনের কোনো খবর না আসায় কোম্পানিটির শেয়ারদর টানা নিচে নামতে থাকে। সর্বশেষ বৃহস্পতিবার ৪০ টাকা ২০ পয়সায় কোম্পানিটির শেয়ারদর ক্লোজিং হয়।
গত ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে শেয়ারনিউজের প্রতিনিধি গাজীপুরে কোম্পানিটির কারখানা পরিদর্শন করেন। সেখানে গিয়ে দেখা যায়, কোম্পানিটির কারখানা আগের মতোই তালাবদ্ধ রয়েছে। উৎপাদন শুরু করার কোনো আলামত দেখা যায়নি।
কোম্পানিটির উৎপাদন শুরুর বিষয়ে সর্বশেষ গত ০৬ অক্টোবর কোম্পানির সচিব ওমর ফারুকের সাথে শেয়ারনিউজ প্রতিবেদকের কথা হয়। তিনি জানান, কোম্পানিটি এখনও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) থেকে কোন অর্ডার পায়নি। যার কারণে উৎপাদন শুরু করা যাচ্ছে না। তবে উৎপাদন শুরু করার সকল প্রকার প্রস্তুতি রয়েছে বলে তিনি জানান। অর্ডার পেলেই উৎপাদন শুরু করা হবে।
এদিকে বিসিআইসি সূত্রে জানা গেছে, মিরাকল ইন্ডাস্ট্রিজকে ব্যাগ সরবরাহ করার জন্য দরপত্রে অংশগ্রহণ করতে হয়। সর্বশেষ গত ১২ সেপ্টেম্বর বিসিআইসির ব্যাগ সরবরাহের দরপত্র অনুষ্ঠিত হয়। ওই দরপত্রে কোম্পানিটি তৃতীয় সর্বনিম্ন দরদাতা হয়। বিসিআইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে মিরাকল ইন্ডাস্ট্রিজকে অর্ডার দেওয়া সম্ভব হবে না। কিন্তু তারপরও কোম্পানিটি বিসিআইসির ব্যাগের অর্ডার পেয়ে যাচ্ছে--এমন খবর ছড়িয়ে একটি স্বার্থান্বেষী মহল লাগামহীনভাবে বাড়ায় কোম্পানিটির শেয়ারদর। তারপর চড়া দামে সেসব শেয়ার বিনিয়োগকারীদের কাছে গছিয়ে নিরাপদে তারা সটকে পড়ে।
এরপর যখন অর্ডারটি না পাওয়ার খবর প্রকাশ হতে থাকে, তখন কোম্পানিটির শেয়ারদর টানা কমতে থাকে। সাথে কোম্পানিটির তিন বছরের ‘নো ডিভেন্ডে’ ঘোষণার খবরও যুক্ত হয়। সব মিলিয়ে কোম্পানিটির শেয়ারদর এখন নিচের দিকে রয়েছে। অন্যদিকে স্বার্থান্বেষী মহল তাদের ফায়দা লুটে বিনিয়োগকারীদের বেকায়দায় ফেলে দিয়েছে।
বিনিয়োগকারীরা বলছেন, কোম্পানিটির কর্তৃপক্ষ কারসাজিকারীদের শেয়ারটির দাম আকাশে তুলে অর্থ লুটপাট করার সুযোগ তৈরী করে দিয়েছে। কারণ তারা অর্ডার পাওয়ার আগেই উৎপাদনে ফেরার খবর বাজারে ছড়িয়েছে। কবে থেকে উৎপাদন শুরু করবে তাও নির্দিষ্ট করে বলে দিয়েছে। যার কারণে কোম্পানিটির শেয়ার নিয়ে অনেক স্বপ্ন দেখেছে বিনিয়োগকারীরা। কিন্তু বিনিয়োগকারীদের ঘুমে রেখে নিজেদের ফায়দা লুটে নিয়েছে কারসাজি চক্র ও কোম্পানিটির কর্তৃপক্ষ।
এছাড়া অর্ডার না পাওয়াতে ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির উৎপাদনে যেতে পারেনি, এই বিষয়েও কোন প্রকার তথ্য জানায়নি বিনিয়োগকারীদের। তাহলে বিসিআইসির অর্ডার না পেলে কোম্পানিটির উৎপাদন শুরু হবে না? যদি তাই হয়, তাহলে বিসিআইসির অর্ডার না পেয়ে উৎপাদনের ঘোষণা দিলো কেন?
শেয়য়ারবাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারে সুসাশন থাকলে কোম্পানিটি বিনিয়োগকারীদের সাথে এমন আচরণ করার সাহস পেতো না। শেয়ারবাজারে মূলত সুসাশনের অভাব রয়েছে। যার কারণে বিনিয়োগকারীদের স্বপ্ন দেখিয়ে কারসাজি চক্রের সহায়ক হিসেবে কাজ করছে তালিকাভুক্ত কোম্পানিগুলো। কোম্পানিগুলোর এমন আচরণের বিষয়ে বিএসইসির আরও বেশি নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তাঁরা।
এ বিষেয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম শেয়ারনিউজ-কে বলেন, কোম্পানিটির উৎপাদনে ফেরার খবর একটি সংবেধনশীল তথ্য ছিলো। এমন তথ্য দিয়ে উৎপাদনে না ফেরার বিষয়টি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তদন্ত করা হবে- কেন উৎপাদনে ফিরতে পারেনি। এরপর পরবর্তীতে কমিশন এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি আরও বলেন, যেহেতু উৎপাদনের খবর দেওয়ার পর কোম্পানিটির শেয়ারদর বেড়েছে, তা বিএসইসি ক্ষতিয়ে দেখবে। উৎপাদনের খবর দিয়ে কোম্পানিটির শেয়ার নিয়ে কোন প্রকার ইনসাইডার ট্রেডিং হয়েছে কি না, তাও ক্ষতিয়ে দেখা হবে। যদি শেয়ারদর বৃদ্ধির ক্ষেত্রে কোন প্রকার কারসাজির তথ্য পাওয়া যায়, তাহলে কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
শেয়ারনিউজ, ১৪ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- কনের সরকারি চাকরি অস্থায়ী জানতেই বিয়ে বাতিল, ভাইরাল পাত্রের ঘটনা
- ছাত্রদলের ১৩ নেতার পদ গেল, সামনে এলো বহিষ্কারের কারণ
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুর্দান্ত সেঞ্চুরির পর হৃদয়ের জন্য দুঃসংবাদ
- বাংলাদেশের ভিসা আবেদনকারীদের জন্য দুঃসংবাদ
- জ্যোতিকা জ্যোতির মোবাইল থেকে উদ্ধার হলো যেসব তথ্য
- স্থায়ী জনবল বসিয়ে রেখে যমুনা অয়েলে অস্থায়ী নিয়োগ বাণিজ্য
- দেশীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় বার্তা দিলেন রাষ্ট্রপতি
- অভাবের মধ্যেও কোটি কোটি টাকা দান, পাগলা মসজিদের রহস্য
- প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর, জানা যাবে দুই উপায়ে
- খেলাপি ঋণে মূলধন নিঃশেষ, ধুঁকছে দেশের ২২ বাণিজ্যিক ব্যাংক
- শামীম ওসমানের বক্তব্য ঘিরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বিতর্ক
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- জমির মালিকদের জন্য জরুরি তথ্য, দিন-রাত চালু ভূমি সেবা
- ভুল আর্থিক প্রতিবেদন প্রকাশ: ডিএসইর দায়িত্বহীন ভূমিকা নিয়ে প্রশ্ন
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির এজিএম
- চলতি সপ্তাহে আসছে ৬ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সৌদি আরবে বাংলাদেশিদের জন্য নতুন চাকরির বিজ্ঞাপন
- ভারতকে সরাসরি যা দেখিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
- স্কুল-কলেজ-মাদরাসার ছাত্রীদের জন্য সুখবর
- শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন শামীম ওসমান
- এক মাসের মধ্যে বদলে যাচ্ছে ডলারের দাম নির্ধারণের নিয়ম
- বড় বিপদে পড়লেন মেয়র মামদানি
- বিনিয়োগনির্ভর মুনাফা এমটিবির, চাপ বাড়ছে মূল ব্যবসায়
- বহুজাতিক কোম্পানির কর ফাঁকি ঠেকাতে এনবিআরের নতুন উদ্যোগ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলল ভারত
- ‘তখন ভাই, এখন স্যার’—তারেক রহমানকে নিয়ে শাহেদ আলমের স্মৃতিচারণ
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড পরিশোধে বড় ছাড় বিএসইসির
- তারেক রহমানকে জন্মদিনে পিনাকীর আবেগঘন বার্তা
- ২২ প্রতিষ্ঠানের ২৮শ কোটি টাকা বাঁচাতে বাড়ছে বেক্সিমকো সুকুকের মেয়াদ
- ব্যাংকিং খাতে ভয়াবহ সংকট, ২২ ব্যাংকের ঘাটতি ৩ লাখ ৮ হাজার কোটি টাকা
- সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ, জানালেন কারণ
- ভারতীয় গণমাধ্যমে খবর, যোগব্যায়াম করে ‘চাঙ্গা’ হাসিনা
- স্বাক্ষর জাল করে আবেদন শেখ হাসিনার, যেভাবে ধরা পড়ল হাতেনাতে
- '৩ ঘণ্টায় বদলে গেল জীবন', ৭ বছরের পর্নজীবন ছেড়ে ইসলাম গ্রহণ
- হাসিনা ইস্যুতে আটকে ঢাকা-দিল্লি, সামনে গঙ্গার পানি সংকট
- পবিত্র মক্কার সামনে স্ত্রীর চুল কাটার ভাইরাল ভিডিওর আসল রহস্য
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- টাকার প্রবাহে চাঙা শেয়ারবাজার, লেনদেন ছাড়িয়েছে ৪ হাজার কোটি
- সশস্ত্র বাহিনীতে নতুন পে-স্কেল, যুক্ত হলো ৪ নতুন ভাতা
- রাত সাড়ে ৩টার দিকে আগুন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসাকে ঘিরে চাঞ্চল্য
- মৃত্যুদণ্ড কার্যকরে বিশ্বে শীর্ষে কারা, জানলে চমকে উঠবেন
- শেয়ারবাজারের তিন খাতে দাপট, সাপ্তাহিক রিটার্নে যারা এগিয়ে
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড ঘোষণা
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- ইন্দোবাংলা ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক







.jpg&w=50&h=35)

