লক্ষ্যমাত্রা থেকে ১৭ হাজার ২১৯ কোটি টাকা রাজস্ব ঘাটতি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বরাবরের মতোই চলতি অর্থবছর ২০২৫-২৬ এর প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রাজস্ব আদায়ে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। এই সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৬ হাজার ৬৯৭ কোটি টাকা, যার বিপরীতে আদায় হয়েছে মাত্র ১ লাখ ১৯ হাজার ৪৭৮ কোটি টাকা। এর ফলে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৭ হাজার ২১৯ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ১২.৬০ শতাংশ। তবে, এই ঘাটতি সত্ত্বেও আগের অর্থবছর এর একই সময়ের তুলনায় রাজস্ব আদায়ে ১৫.৫৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ২০২৪-২৫ অর্থবছর এর প্রথম চার মাসে রাজস্ব আদায় হয়েছিল ১ লাখ ৩ হাজার ৪০৯ কোটি টাকা।
বিশ্লেষকদের মতে, দেশের অর্থনৈতিক অস্থিতিশীল পরিবেশ এবং ব্যবসা-বাণিজ্যে শ্লথগতি থাকায় রাজস্ব আদায় তুলনামূলকভাবে কম হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা ফেলো ও অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি বলেন, সামষ্টিক অর্থনীতির গতি কমে এসেছে এবং আমদানি-রপ্তানির গতি না বাড়ায় কাস্টমস থেকে প্রত্যাশিত শুল্ক আদায় হয়নি।
তিনি আরও জানান, ব্যবসায়ীদের প্রকৃত বিক্রি গোপন করার ফলে উল্লেখযোগ্য ভ্যাট লিকেজ তৈরি হচ্ছে এবং কর ব্যবস্থার কাঠামোগত সমস্যা, বিশেষ করে করের আওতা সংকীর্ণ থাকা ও কর প্রশাসনের দক্ষতার ঘাটতিও এর জন্য দায়ী।
একই সাথে, সাবেক আমলা ও জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া মনে করেন, এনবিআরের কর্মকর্তাদের আন্দোলনের পর বিভিন্ন রকম সাজামূলক ব্যবস্থা গ্রহণ এবং ব্যাপক হারে বদলির কারণে রাজস্ব আদায়ে একটি নেতিবাচক প্রভাব পড়া অস্বাভাবিক নয়।
তথ্য অনুযায়ী, আয়কর, শুল্ক (কাস্টমস) এবং মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট—এই তিন খাতেই লক্ষ্যমাত্রা অর্জনে ঘাটতি দেখা দিয়েছে। এর মধ্যে ভ্যাট থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে ৪৬ হাজার ৮৭৮ কোটি টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৪৮ হাজার ১৪৬ কোটি টাকা। এই খাতে ঘাটতি ১ হাজার ২৬৮ কোটি টাকা বা ২.৬৩ শতাংশ। তবে, আগের বছরের তুলনায় ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি সর্বোচ্চ ২৪.৭৮ শতাংশ হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব আদায় হয়েছে আয়কর খাতে। এ খাতে ৪৭ হাজার ৪৩ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩৭ হাজার ৮৪৯ কোটি টাকা, ঘাটতি দাঁড়িয়েছে ৯ হাজার ১৯৪ কোটি টাকা বা ১৯.৫৪ শতাংশ। অন্যদিকে, কাস্টমস বা শুল্ক খাতে ৪১ হাজার ৫০৭ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩৪ হাজার ৭৫১ কোটি টাকা, যেখানে ঘাটতি ৬ হাজার ৭৫৬ কোটি টাকা বা ১৬.২৭ শতাংশ।
রাজস্ব আদায় বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করে এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, "ব্যবসা-বাণিজ্যে শ্লথগতি থাকায় রাজস্ব আদায় তুলনামূলক কম হয়েছে। তবে বছরের শেষ দিকে রাজস্ব আদায়ে গতি বাড়বে বলে আশা করি, যেমনটা হয়েও থাকে।" তিনি আরও জানান, করের আওতা বৃদ্ধি, কর পরিপালন নিশ্চিতকরণ এবং কর ফাঁকি প্রতিরোধে তারা কাজ করে যাচ্ছেন।
এদিকে, চলতি অর্থবছর এ এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা ৪ হাজার কোটি টাকা বাড়িয়ে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি। এই লক্ষ্যপূরণে অর্থবছরের বাকি আট মাসে এনবিআরকে এখন ৩ লাখ ৮৩ হাজার ৫২২ কোটি টাকা রাজস্ব আদায় করতে হবে।
মামুন/
পাঠকের মতামত:
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি











