বিশেষজ্ঞদের ভয়াবহ সতর্কবার্তা ইসলামী ব্যাংককে নিয়ে
নিজস্ব প্রতিবেদক: সম্পদ আকারে দেশের সবচেয়ে বড় বেসরকারি ঋণদাতা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) এখন ব্যালান্সশিটে দেশের ব্যাংকিং ইতিহাসের অন্যতম বৃহৎ ঘাটতির মুখোমুখি। ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৮৫,৮৮৮ কোটি টাকা। ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এই ঘাটতি কাটিয়ে উঠতে ২০ বছরের ডেফারাল সুবিধা অনুমোদন করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, মুনাফা দিয়ে এই ঘাটতি পূরণ প্রায় অসম্ভব। ইসলামী ব্যাংক গত কয়েক বছর ধরে গড়ে প্রায় ৬০০ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে। এই লাভের পুরোটা প্রভিশনে ব্যয় করলেও ঘাটতি পূরণে সময় লাগবে ১৪৩ বছর—যা একটি ব্যাংকের স্বাভাবিক ব্যবসায়িক চক্রের সঙ্গে সম্পূর্ণ বেমানান। এ বছরের প্রথম ৯ মাসে ব্যাংকের সমন্বিত নিট মুনাফা ছিল মাত্র ৯৯.৭৭ কোটি টাকা। এই পারফরম্যান্স বজায় থাকলে বছরে সম্ভাব্য লাভ দাঁড়াবে প্রায় ১৩৩ কোটি টাকা। এই গতিতে ঘাটতি পুষিয়ে উঠতে লাগবে ৬৪৫ বছর, যা যেকোনো আর্থিক প্রতিষ্ঠানের জন্য অকল্পনীয়।
অত্যন্ত আশাবাদী হিসাব ধরেও—যেখানে ব্যাংকের মুনাফা প্রতিবছর ১৫ শতাংশ যৌগিক হারে বাড়বে—তবুও প্রভিশন ঘাটতি পুষিয়ে উঠতে সময় লাগবে অন্তত ৩৫ বছর। তবে অর্থনীতিবিদদের মতে, বহু বছর ধরে এমন প্রবৃদ্ধি ধরে রাখা বাস্তবসম্মত নয়, বিশেষ করে যখন ব্যাংকের অর্ধেকের বেশি বিনিয়োগ এখন শ্রেণিকৃত।
ইসলামী ব্যাংকের সবচেয়ে বড় ঋণগ্রহীতা এস আলম গ্রুপ থেকে টাকা উদ্ধার করাই এখন মূল চ্যালেঞ্জ। ব্যাংকটি ইতোমধ্যে গ্রুপের প্রায় ২০ হাজার কোটি টাকা সমমূল্যের সম্পদ জব্দ করেছে, কিন্তু নিলামে ক্রেতা পাওয়া যাচ্ছে না—যা পুনরুদ্ধারের সম্ভাবনাকে আরও দুর্বল করেছে। ব্যাংকের হিসাব অনুযায়ী, এস আলম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়েছে ৭৩ হাজার কোটি টাকার বেশি, যার বিপরীতে জামানত রয়েছে মাত্র ৪,৩৫৯ কোটি টাকা। অর্থাৎ প্রতি ১৭ টাকা ঋণের বিপরীতে জামানত রয়েছে মাত্র ১ টাকা।
এস আলম গ্রুপকে দেওয়া ঋণের প্রক্রিয়ায় ভয়াবহ অনিয়মের তথ্য পাওয়া গেছে। উদাহরণস্বরূপ, সিলভার ফুড ইন্ডাস্ট্রিজ নামের লোকসানী একটি আটা কল মাত্র ১৮ কোটি টাকায় কিনে নেওয়ার পর পরের বছরই ইসলামী ব্যাংক ওই প্রতিষ্ঠানের নামে অনুমোদন দেয় ৮৫০ কোটি টাকা ঋণ—যা পরে বেড়ে দাঁড়ায় ১,০০০ কোটি টাকারও বেশি। ব্যাংকিং নীতিমালার এই ধরনের লঙ্ঘন এখন আইবিবিএল-এর ঘাটতির অন্যতম কারণ। এদিকে দুদক ব্যাংক থেকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যানসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে।
বিআইবিএম-এর সাবেক মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী মনে করেন, বর্তমান পরিস্থিতিতে ব্যাংককে বাঁচানোর দু’টি পথই খোলা—ঋণ পুনরুদ্ধার অথবা নতুন তহবিল সংযোজন। স্পনসরগোষ্ঠীর পক্ষে এত বড় অর্থ জোগান দেওয়া অসম্ভব হওয়ায় তিনি মনে করেন, শেষ পর্যন্ত সরকারের বাজেট থেকে সহায়তা দেওয়াই হবে প্রধান উপায়। অন্যদিকে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এই ঘাটতিকে বহু বছরের অব্যবস্থাপনা, ঝুঁকিপূর্ণ ঋণ বিতরণ এবং দুর্বল তদারকির ফল বলে মন্তব্য করেন। তিনি বলেন, সরকার চাইলে ব্যাংক পুনঃমূলধনীকরণ করতে পারে, তবে অতীত অভিজ্ঞতা তেমন ইতিবাচক নয়।
এদিকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান স্বীকার করেছেন যে শুধুমাত্র মুনাফা দিয়ে এত বড় ঘাটতি পূরণ করা সম্ভব নয়। তিনি জানান, ব্যাংক প্রভিশনের প্রয়োজনীয়তা কমাতে এবং শ্রেণিকৃত ঋণ কমানোর দিকে কাজ করছে। এস আলম গ্রুপের সম্পদ জব্দের পাশাপাশি বিদ্যমান গ্রাহকদের রেটিং করার পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে, যা ভবিষ্যতের প্রভিশন চাহিদায় কিছুটা স্বস্তি দিতে পারে বলে ব্যাংকের আশা।
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৫ সালের জানুয়ারি–সেপ্টেম্বর সময়ে ব্যাংকের পরিচালন আয়ের ৯০.৯ শতাংশ খরচ হয়ে গেছে পরিচালন ব্যয়ে। ফলে প্রভিশন রাখার মতো অর্থ হাতে থাকে মাত্র ৯ শতাংশ, যা দিয়ে বিশাল ঘাটতি পূরণ দূরে থাক, ন্যূনতম দায় মেটানোও কঠিন।
মাত্র ৯ মাসেই ব্যাংকের প্রভিশনের প্রয়োজন বেড়েছে আরও ১৬,১২৫ কোটি টাকা—যা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে। এমন অবস্থায় ব্যাংকটির সামনে সবচেয়ে বড় প্রশ্ন—২০ বছরের ডেফারাল সুবিধা থাকলেও, এস আলম গ্রুপের ঋণ পুনরুদ্ধার ছাড়া ইসলামী ব্যাংকের সামনে ঘুরে দাঁড়ানোর বাস্তব সুযোগ আদৌ আছে কি না।
মুসআব/
পাঠকের মতামত:
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা













