সিঙ্গাপুরের জাতীয় পুরস্কার পেলেন আজিজ খান
নিজস্ব প্রতিবেদক : সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান করোনা মহামারির সময় সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় সিঙ্গাপুরের জাতীয় পুরস্কার পেয়েছেন।
বৃহস্পতিবার সিঙ্গাপুর এক্সপোতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির সম্মানজনক ‘ন্যাশনাল অ্যাওয়ার্ডসে’ পাবলিক সার্ভিস মেডেল (কোভিড-১৯) পদক তাঁকে দেওয়া হয়।
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী অং ইয়ে কং মুহাম্মদ আজিজ খানের হাতে মেডেলটি তুলে দেন। ঢাকায় সামিট গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
এতে বলা হয়, ২০২০ সালে করোনার প্রথম তরঙ্গের সময় সিঙ্গাপুরে ডরমিটরিতে আইসোলেশনে অবস্থানরত তরুণ প্রবাসীরা, বিশেষ করে বাংলাদেশি শ্রমিকেরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন। সেই সময় সিঙ্গাপুরের আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানে আজিজ খান প্রায় ছয় হাজার বাংলাভাষী শ্রমিকের চিকিৎসার যাবতীয় খরচ বহনের জন্য সিঙ্গাপুরের সিং-হেলথকে অর্থ সহায়তা দেন।
পাশাপাশি তিনি এসব ডরমিটরিতে সশরীরে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথাও বলেন। সিঙ্গাপুরের জাতীয় পুরস্কার পাওয়ার পর দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মুহাম্মদ আজিজ খান।
তিনি বলেন, ‘সিঙ্গাপুর সরকার এ ধরনের পুরস্কারের মাধ্যমে সমাজে দায়িত্বশীলদের উৎসাহ দিচ্ছে। এই পুরস্কার আমাকে একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে সামনে এগিয়ে যাওয়ার জন্য সর্বাত্মকভাবে অনুপ্রেরণা জোগাবে।’
আজিজ খান বলেন, ‘করোনায় অনেক ত্যাগ ও প্রাণহানির ঘটনা ঘটলেও এই মহামারি আমাদের মানবিক হওয়ার পাশাপাশি সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করার শিক্ষা দিয়েছে। সিঙ্গাপুরের নাগরিকেরা তখন বিশেষ করে অভিবাসী শ্রমিকদের প্রতি অসাধারণভাবে সহায়তার হাত বাড়িয়েছেন। তা না হলে অভিবাসী শ্রমিকেরা অবহেলিত হতে পারতেন।’
করোনার সময় ব্যক্তিগতভাবে দায়বদ্ধতা অনুভব করে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিলেন বলে জানান আজিজ খান। তিনি বলেন, ‘আমার জন্মভূমি ও শিকড়ের টানে আমি সিং-হেলথের মাধ্যমে অভিবাসী শ্রমিকদের সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করেছি। সেই সময় আমি বাংলাভাষী শ্রমিকদের সঙ্গে কথা বলি।’ আর এই কাজে সহযোগিতা করার জন্য তিনি সিঙ্গাপুরের আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী কাশীবিশ্বনাথন শানমুগামের প্রতি কৃতজ্ঞতা জানান।
এদিকে করোনা মহামারির শুরুতেই মুহাম্মদ আজিজ খান প্রতিশ্রুতি দিয়েছিলেন, মহামারি পরিস্থিতি যত দিনই চলুক না কেন, সামিট তার কর্মীদের বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধাদি দিয়ে যাবে।
মহামারির সময় সামিট গ্রুপ এবং আঞ্জুমান অ্যান্ড আজিজ চ্যারিটেবল ট্রাস্ট বাংলাদেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ১০ লাখ ডলারের বেশি অর্থ দান করেছে।
সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় আছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। গত সেপ্টেম্বরে মার্কিন সাময়িকী ‘ফোর্বস’ সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা প্রকাশ করে। তাতে আজিজ খান রয়েছেন ৪২ নম্বরে। তাঁর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১০০ কোটি মার্কিন ডলার।
ফোর্বসের হিসাবে এবারই প্রথম আজিজ খান সিঙ্গাপুরের বিলিয়ন ডলার (১ বিলিয়নে ১০০ কোটি) তথা শতকোটিপতি ক্লাবে ঢুকলেন। গত ২০২১ সালে তাঁর সম্পদের পরিমাণ ছিল ৯৯ কোটি মার্কিন ডলার।
২০১৯ সালের পর তাঁর সম্পদের পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে। এর ফলে তিনি ফোর্বসের তালিকায় স্থান পান।
শেয়ারনিউজ, ২৬ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!
- কারসাজির বিরুদ্ধে আরও কঠোর হবে বিএসইসি, হুঁশিয়ারি মাসুদ খানের
- ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তি
- দারুণ খবর: ৭% সুদে ঋণ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
- বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জন নিহত
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে শীর্ষ পদে উন্নীত পাঁচ কর্মকর্তা
- বিএসইসিতে নতুন তিন কমিশনার নিয়োগ
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও সমন্বয়ের ওপর জোর নতুন চেয়ারম্যানের
- প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি! অবশেষে ধরা
- সন্তানদের অবহেলায় মৃত্যু? অনুসন্ধানে বেরিয়ে এলো ভিন্ন চিত্র
- জল্পনা-কল্পনা ছড়িয়ে কন্যার মা হলেন বুবলী!
- ডিএসইর ট্রেকধারী দুই প্রতিষ্ঠানের অথরাইজড রিপ্রেজেন্টেটিভ পরিবর্তন
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার হস্তান্তর
- বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি পূরণ, আসছে সুদিন
- ০৪ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- বিএসইসির নতুন কমিশনার হচ্ছেন যারা
- ০৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৪ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৪ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাজারে শৃঙ্খলা ফেরাতে নেওয়া পদক্ষেপের বিবরণ দিয়ে বিদায় নিলেন বিএসইসি চেয়ারম্যান
- জুন মাসে তাপমাত্রা-বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- জীবন বাঁচাতে জেনে রাখুন হিট স্ট্রোক ও হার্ট অ্যাটাকের পার্থক্য
- বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ
- এবি ব্যাংক পারপেচুয়াল বন্ডে আগামী ছয় মাসের কুপন রেট ঘোষণা
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নির্বাচিত হলো নতুন ৫ দেশ
- প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিক কুপন ঘোষণা
- জেমস বন্ড সাজে চমক দিলেন ট্রাম্প
- ঢাকা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্বামী ও দুই সন্তান কানাডা প্রবাসী, পল্লবীর বাসায় মিলল নারীর মরদেহ
- ইসলামী ব্যাংক ইস্যুতে সরব জামায়াত আমির
- হাদি হত্যার ঘটনায় তদন্তের দাবি, ভাইকে ঘিরে নতুন বিতর্ক
- আজ দেশের বাজারে স্বর্ণ ও রুপার নতুন দাম
- পদত্যাগের পর প্রথমবার মুখ খুললেন দীপেন দেওয়ান
- শেখ হাসিনার আপত্তির পর যা বলল জাতিসংঘ
- কারামুক্তির পর বাসায় ফিরেই যা বললেন সেলিনা হায়াৎ আইভী
- নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অ্যাসোসিয়েটেড অক্সিজেনের আইপিওর অর্থে নতুন অবকাঠামো ও যন্ত্রপাতি
- মিউচুয়াল ফান্ড খাতে নতুন যুগ, ক্লোজড-এন্ড ফান্ডে বড় পরিবর্তন
- মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ ট্রাম্পের
- মিরপুরের বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্ম সচিবকে প্রত্যাহার
- আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার
- বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ১২০০ নেতাকর্মী
- মমতার দলে সংকট ঘনীভূত, সামনে বড় বিভাজন
- বড় ধাক্কা গ্রাহকদের! আবারও বাড়ল বিদ্যুতের দাম
- শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায় তেলাপোকা পার্টি
- ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় প্রকাশ
- যে শহরে প্রায় প্রতি বাড়িতেই থাকে উড়োজাহাজ
- সিম নিয়ে বড় সিদ্ধান্ত বিটিআরসির, বদলে যাচ্ছে নিয়ম
- যে কারণে প্রতিদিন ২ কোয়া কাঁচা রসুন খাবেন
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ৩ কোম্পানির শেয়ার লেনদেন
- মিউচুয়াল ফান্ড খাতে নতুন যুগ, ক্লোজড-এন্ড ফান্ডে বড় পরিবর্তন
- স্থগিত হচ্ছে ৩ বীমা কোম্পানির শেয়ার লেনদেন
- মূলধন সংকট ও প্রভিশন ঘাটতিতে নাজুক অবস্থায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুই সপ্তাহের মধ্যেই নতুন নেতৃত্ব পাবে বিএসইসি: অর্থমন্ত্রী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- গ্রাহকের টাকা আত্মসাতে শাস্তির মুখে আইল্যান্ড সিকিউরিটিজ
- পর্তুগালে মসজিদ ছাড়ার নির্দেশ, বিপাকে বাংলাদেশিরা
- প্রকল্প বাস্তবায়নে এগোচ্ছে গোল্ডেন হারভেস্ট, ব্যয় ৭০ কোটি টাকার বেশি
- নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি













