রপ্তানিতে বৈশ্বিক অর্থনীতির প্রভাব জানতে চায় আইএমএফ
নিজস্ব প্রতিবেদক : গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসানের সঙ্গে বাংলাদেশে মিশন প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (১৫ অক্টোবর) রাজধানী ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এ সাক্ষাৎ হয়। আইএমএফ প্রতিনিধিদলে রাহুল আনন্দের সঙ্গে আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
যাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ও ভুটানে আইএমএফ এর আবাসিক প্রতিনিধি জায়েযন্দু দে, ক্রিস পাপাইওরগিও, ডিভিশন চিফ পিয়াপর্ন সোদশ্রিবিবুন, ডেপুটি ডিভিশন চিফ এস্টেল জু লিউ, সিনিয়র ইকোনমিস্ট সিওক হিউন ইউন, সুফাছল সুফাচালশাই ও রিচার্ড ভার্গিস।
সভায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্প সংক্রান্ত বিভিন্ন বিষয়, বিশেষ করে শিল্পের বর্তমান অবস্থা, বিশ্ব বাণিজ্য পরিস্থিতি এবং দেশের রপ্তানি পারফরম্যান্সের ওপর বৈশ্বিক অর্থনীতির প্রভাব প্রভৃতি বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
পোশাক শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলো নিয়েও আলোচনা হয় এ সভায়। বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন এবং দেশের অর্থনীতি ও বাণিজ্যে এ গ্র্যাজুয়েশনের সম্ভাব্য প্রভাব সম্পর্কিত বিষয়গুলো নিয়েও আলোচনা হয়।
এ ছাড়া বৈঠকে এলডিসি-পরবর্তী যুগে উদ্ভূত চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণের প্রয়োজনীয়তা ওপরও জোর দেওয়া হয়।
এ সময় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান আইএমএফ প্রতিনিধিদলকে পোশাক শিল্পের টেকসই কৌশলগত বিষয়ে অবহিত করে বলেন, এ রূপকল্পের লক্ষ্য হলো বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ এবং জনগণের জীবনে ইতিবাচক প্রভাব রেখে আরও টেকসই উপায়ে পোশাক শিল্পের প্রবৃদ্ধি অর্জন করা।
তিনি পরিবেশগত টেকসই উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির কথা উল্লেখ করেন। যার মধ্যে রয়েছে পুনর্ব্যবহারযোগ্য এবং সার্কুলার ইকোনমিসহ আরও উৎকর্ষতা অর্জনের প্রচেষ্টা অব্যাহত রাখা।
তিনি বলেন, বাংলাদেশের পোশাক শিল্প উচ্চতর প্রবৃদ্ধির রূপকল্পের আলোকে মূল্য সংযোজন আইটেম, বিশেষ করে নন-কটন পণ্য অন্তর্ভুক্ত করার মাধ্যমে তার পণ্যের পরিসরে বৈচিত্র্য আনতে সক্রিয়ভাবে মনোযোগ দিচ্ছে।
ফারুক হাসান বলেন, শিল্পটি উৎপাদনশীলতা এবং দক্ষতা বাড়ানোর জন্য ক্রমবর্ধমানভাবে উদ্ভাবন এবং প্রযুক্তি গ্রহণ করছে এবং এভাবে বৈশ্বিক বাণিজ্য প্রবণতার সঙ্গে সংগতি বজায় রেখে নিজেকে প্রতিযোগিতামূলকও রেখেছে।
এ ছাড়াও শিল্প দক্ষ জনশক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দক্ষতার ঘাটতি পূরণ এবং দক্ষতা উন্নয়নের ওপর জোরালোভাবে গুরুত্ব দিচ্ছে। শিল্প উদীয়মান বাজারগুলোতে অনুপ্রবেশ করা এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনের সুযোগগুলোও অন্বেষণ করছে।
বিজিএমইএ সভাপতি দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বৈশ্বিক বাণিজ্যে আইএমএফ এর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে আইএমএফকে বাংলাদেশের পোশাক শিল্পের প্রবৃদ্ধি ও উন্নয়নে সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানান।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর পরিচালক আসিফ আশরাফ, পরিচালক নীলা হোসনে আরা, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন লেবার অ্যান্ড আইএলও অ্যাফেয়ার্সের চেয়ারম্যান আ ন ম সাইফুদ্দিন এবং বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ফরেন মিশন সেলের চেয়ারম্যান শামস মাহমুদ।
শেয়ারনিউজ, ১৬ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- বিমা খাতে ‘অনিয়ন্ত্রণ, বিশৃঙ্খলা ও দুর্নীতি’ বন্ধে কঠিন পদক্ষেপের ঘোষণা
- আমেরিকায় যাওয়ার আগে জেনে নিন নতুন ভিসা নিয়মগুলো
- দাবি নিষ্পত্তিতে সংকট, বিমা খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা
- ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
অর্থনীতি এর সর্বশেষ খবর
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!













