সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইসির কাছে যা জানতে চাইল মার্কিন পর্যবেক্ষক দল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের প্রস্তুতি জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনি পর্যবেক্ষক দল।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনে যুক্তরাষ্ট্রের আইআরআই ও এনডিআইয়ের পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
কাজী হাবিবুল আউয়াল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি প্রি-ইলেকশন এসেসমেন্ট মিশন (মার্কিন সরকারের প্রতিনিধি নয়) এসেছে। এরইমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারের দপ্তরের সঙ্গে তারা বৈঠক করেছেন।
সিইসি বলেন, দলটি এসেছে মূলত প্রি-এসেমেন্টের জন্য। তারা কী ভূমিকা রাখবে আমরা জানি না। আমাদেরকে যে প্রশ্নগুলো করা হয়েছে- আমাদের ইলেকশন কমিশনের রোল, কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছেন। আমরা সবকিছুর জবাব দিয়েছি। কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনে ইসি কী রোল প্লে করে, সরকারের ভূমিকা কতটুকু, কীভাবে রোল প্লে করে; সরকারের সঙ্গে ইলেকশন কমিশনের সমন্বয় কীভাবে হয়, যার মাধ্যমে পুরো ইলেকশন প্রসেসটা তুলে নিয়ে আসি- তাদেরকে জানিয়েছি। তারা যা যা জানতে চেয়েছেন, জেনেছেন। জেনে এখন তারা কী করবেন, আমরা জানি না।
তিনি বলেন, ‘পরে হয়ত দেশে ফিরে গিয়ে এটা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন, তারা কোনো পর্যবেক্ষক টিম পাঠাবেন কি পাঠাবেন না, পাঠালে কীভাবে পাঠাবেন।
মার্কিন প্রতিনিধি দলের ফোকাস ছিল অংশগ্রহণমূলক নির্বাচন-এমনটি জানিয়ে সিইসি বলেন, তাদের মূল ফোকাসটা কী ছিল তারা এসেসমেন্ট করতে এসেছেন। মূল ফোকাসটা হচ্ছে ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি, পিসফুল ইলেকশন।
এর আগে, সোমবার যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
৮ থেকে ১২ অক্টোবর ছয় সদস্যের প্রতিনিধি দলটি বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, সুশীল সমাজ, বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা, বিদেশি কূটনৈতিক মিশনগুলোর সঙ্গে বৈঠক করবে।
বৈঠকে সিইসি ছাড়াও চার কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।
অন্যদিকে মার্কিন পর্যবেক্ষক দলে রয়েছেন রিক ইনডারফার্ত, মারিয়া চিন আব্দুল্লা, মারিও মাইত্রি, জেমি ক্যানডেস সাক্স স্পাইকারম্যান, আকাশ কুল্লুরি, বোনি গ্লিক, জামিল জাফের, জো কাও প্রমুখ।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাই করতে ঢাকায় পৌঁছেন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দলের সাত সদস্য। শনিবার সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবে তারা। সাত সদস্যের প্রতিনিধিদল এবং তাদের সহায়তাকারীরা ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।
প্রতিনিধিদলের কার্যক্রম সম্পর্কে মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার জানান, দলটি বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, নারী সমাজ, সুশীল সমাজ, বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যম এবং ঢাকার বিদেশি মিশনের কূটনীতিকদের সঙ্গে কথা বলবে।
ব্রায়ান শিলার জানান, সফর শেষে প্রতিনিধিদলটি একটি বিবৃতি দেবে। তিনি বলেন, বিবৃতিতে ইতিবাচক প্রবণতা এবং উদ্বেগের বিষয়গুলো তুলে ধরা হবে।
তিনি বলেন, পাশাপাশি তারা কিছু সুপারিশ তুলে ধরবেন। সর্বোপরি বাংলাদেশের জাতীয় নির্বাচনের দিন সীমিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠাবে কিনা, তা নির্ধারণ করা হবে এ প্রতিনিধিদলের সুপারিশের মাধ্যমে।
এর আগে ২১ সেপ্টেম্বর মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার জানিয়েছিলেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৭ থেকে ১৩ অক্টোবর বাংলাদেশ সফর করবে যুক্তরাষ্ট্রের ৬ সদস্যের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল। তবে আরও একজন বাড়িয়ে ৭ সদস্যের প্রতিনিধিদল ঢাকায় আসে।
শেয়ারনিউজ, ১০ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- ইউনিফর্ম পরে রাজনীতির মাঠে, চাকরি হারালেন অতিরিক্ত ডিআইজি
- সরকারি হাসপাতালই হবে ভরসার একমাত্র জায়গা: প্রধানমন্ত্রী
- ল্যাব পরীক্ষায় ধরা পড়ল ত্রুটি, নিষিদ্ধ ৮ ধরণের পণ্য
- প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিচ্ছে না যে ইসলামী দল
- মার্জিন ঋণ বিধিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব
- ইপিএস প্রকাশ করবে ১১ কোম্পানি
- ওমরাহ ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব
- মেসিকে থামানোর গোপন কৌশল ফাঁস করলেন স্পেনের কোচ
- শুধু গালি দিলেই অশ্লীলতা নয়, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের
- খেলা দেখা নিয়ে মনোমালিন্য, আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা
- বিএসইসির ব্যাপক আর্থিক সাক্ষরতা উদ্যোগ: এক বছরে প্রশিক্ষণ পেলেন ২১ হাজারের বেশি বিনিয়োগকারী ও শেয়ারবাজারকর্মী
- ইতালি-ব্রাজিলের পাশে উঠতে পারল না আর্জেন্টিনা
- সরকারি ভাষায় বড় পরিবর্তন, পশ্চিমবঙ্গে চালু হচ্ছে নতুন নিয়ম
- খসড়া বিধিমালা নিয়ে বিভ্রান্তি নয়, স্বচ্ছ প্রক্রিয়ায় চূড়ান্ত হবে নতুন মার্জিন বিধিমালা
- জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
- ২০ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাজারে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা, সূচক বাড়লেও কমেছে লেনদেন
- ডেটলাইন ২৩ জুলাই : ১০ থেকে ১৫ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- খেলাপি ঋণ নিয়ন্ত্রণে নতুন রোডম্যাপ, বিশেষ নজরদারিতে শেয়ারবাজারের ৮ ব্যাংক
- কামালকে দেশে ফেরানো নিয়ে সরকারের নতুন উদ্যোগ
- শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদের আহ্বান প্রাইম ইসলামী লাইফের
- প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন, যা জানা গেল
- সন্তানকে বা দত্তক সন্তানকে জাকাত দেওয়া নিয়ে ইসলামের বিধান
- ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ালো সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স
- শুধু ট্রফি নয়, টাকার বন্যাও—বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনার প্রাপ্তি যত
- যে কারণে ট্রাম্পের সঙ্গে করমর্দন না করেই চলে গেলেন ইয়ামাল
- প্রগতী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- আর্জেন্টিনার হারের শোক সইতে না পেরে দুজনের মৃত্যু
- স্বর্ণের দামে বড় পরিবর্তন, বিনিয়োগকারীদের জন্য বার্তা
- আগে দেখে নিন আবহাওয়া অফিসের সর্বশেষ সতর্কতা
- বিশ্বকাপ ফাইনালে অবিশ্বাস্য লজ্জার রেকর্ড আর্জেন্টিনার
- ফাইনালের পর মেসির কথায় আবেগে ভাসছে ফুটবল বিশ্ব
- টানা দুই জয়ে সফর রাঙিয়ে দেশে ফিরছে বাংলাদেশ
- জাবেদের ফ্ল্যাটে শতাধিক পোশাক, রোলেক্সের বক্সসহ নানা সামগ্রী
- উৎপাদনে ফিরেছে তমিজউদ্দিন টেক্সটাইল
- মেয়ে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবা, ১০ বছর পর গ্রেপ্তার
- ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি
- আর্জেন্টিনার পক্ষেই নেতানিয়াহু, ফাইনালের আগে প্রকাশ্যে ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১২ কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- চার অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ করলো ডিএসই
- ডিএসইর ব্যাখ্যা চাওয়ার পর কারখানা বন্ধের বিষয়ে জানালো তমিজ টেক্সটাইল
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বিক্রির চাপ বাড়লেও স্থিতিশীল বাজার
- ১৯ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১২ কোম্পানি
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- শেয়ারবাজার নিয়ে বড় আশার কথা জানালেন বিএসইসি চেয়ারম্যান
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- আগস্টেই মন্ত্রিসভায় বড় রদবদল: দুই মন্ত্রী বাদ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা













