সরকারি হাসপাতালই হবে ভরসার একমাত্র জায়গা: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা যেন আরও সহজলভ্য ও মানসম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি রোগীদের প্রতি আরও যত্নশীল ও আন্তরিক আচরণ করার আহ্বানও জানিয়েছেন চিকিৎসকদের প্রতি।
তিনি বলেন, যেকোনো উপায়েই গ্রামাঞ্চলের মানুষের চিকিৎসাপ্রাপ্তি সহজ করতে হবে এবং তাদের জন্য সন্তোষজনক সেবা ও পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা রাখতে হবে। সরকারি হাসপাতালে এসে কেউ যেন হয়রানির শিকার না হন এবং চিকিৎসার জন্য অন্যত্র ছুটতে না হয়—সরকারি হাসপাতালই যেন মানুষের ভরসার একমাত্র জায়গায় পরিণত হয়, এমন প্রত্যাশার কথা জানান তিনি।
সোমবার (২০ জুলাই) বিকেলে সচিবালয়ে অবস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। উল্লেখযোগ্য বিষয় হলো, দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে স্বয়ং উপস্থিত হয়ে বৈঠক করলেন।
বৈঠকে স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট আরও বেশ কিছু বিষয়ে নির্দেশনা দেন তিনি। আলোচনার শুরুতে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত পাঁচ মাসে স্বাস্থ্য খাতে কী অর্জিত হয়েছে, তা জানতে চান প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে।
জবাবে জানানো হয়, পূর্ববর্তী সরকারগুলোর আমলে স্বাস্থ্যখাত প্রায় বিপর্যয়ের মুখে পতিত হয়েছিল, যার ফলে প্রান্তিক মানুষের জন্য উপযুক্ত চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার লক্ষ্যে নিরলস কাজ চলছে বলেও বৈঠকে জানানো হয়।
আলোচনায় স্থান পায় সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে আসা বিভিন্ন অভিযোগের প্রসঙ্গও। এতে উঠে আসে, উপজেলা পর্যায়ে চিকিৎসক থাকা সত্ত্বেও রোগীরা প্রত্যাশিত মানের সেবা পাচ্ছেন না, এমনকি দায়িত্ব পালনে অবহেলার অভিযোগও রয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি অবহেলাজনিত ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন।
কিডনি রোগীদের চিকিৎসাসেবার বিষয়টিও গুরুত্ব সহকারে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, জেলা পর্যায়ে বর্তমানে থাকা ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টারগুলোকে সম্প্রসারিত করে ৫০ শয্যায় উন্নীত করা হবে। এর পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে ধাপে ধাপে দেশের প্রতিটি উপজেলায় ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি। এ লক্ষ্যে দক্ষ জনবল তৈরি ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা নিশ্চিতের নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে বিদ্যমান ৫১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি পরিকল্পনা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এ প্রসঙ্গে প্রয়োজনীয় জনবল ও অবকাঠামো নির্মাণসংক্রান্ত পরিকল্পনা তুলে ধরেন গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা, যেখানে অবকাঠামোর নকশাসহ নানা খুঁটিনাটি বিষয় উপস্থাপন করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালের পরিচালক ও শীর্ষস্থানীয় কর্মকর্তারাও।
সিরাজ/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ













