ইউনিফর্ম পরে রাজনীতির মাঠে, চাকরি হারালেন অতিরিক্ত ডিআইজি
নিজস্ব প্রতিবেদক: পুলিশের পোশাক পরে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমাদানের অনুষ্ঠানে অংশগ্রহণের অভিযোগে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরে জারি করা এক প্রজ্ঞাপনে সোমবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৯ এপ্রিল ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন মনিরুজ্জামানের ছোট ভাই মো. ওয়াহিদুজ্জামান। তিনি ঢাকার ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় সেখানে উপস্থিত থেকে সক্রিয়ভাবে অংশ নেন মনিরুজ্জামান। পরদিন ৩০ এপ্রিল জাতীয় দৈনিক ও অনলাইন গণমাধ্যমে তার ইউনিফর্মসহ ওই উপস্থিতির ছবি ও প্রতিবেদন প্রকাশিত হয়। এ ঘটনায় একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে শিষ্টাচারবহির্ভূত আচরণ, উপনির্বাচনে বেআইনি প্রভাব বিস্তারের চেষ্টা এবং পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
লিখিত জবাব দিলেও ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে রাজি হননি তিনি। বিষয়টির গুরুত্ব বিবেচনায় পরবর্তীতে তিন সদস্যের একটি তদন্ত বোর্ড গঠন করা হয়, যারা তদন্ত শেষে অভিযোগগুলো প্রমাণিত বলে মতামত দেয়। এরপর দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ জারি হলেও তিনি কোনো জবাব দেননি। সবশেষে অভিযোগ, লিখিত জবাব, তদন্ত প্রতিবেদনসহ সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয় এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত চাওয়া হয়।
পিএসসি এই প্রাথমিক সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করার পর নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতির অনুমোদন নেওয়া হয়। এরপর সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণ’ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসরের গুরুদণ্ড দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ আগস্ট স্বেচ্ছায় অবসরের আবেদন করেছিলেন তিনি, যা জমা দিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে। সেই আবেদনে তিনি লিখেছিলেন, আল্লাহর কিতাব আল-কোরআনের জ্ঞান ও ন্যায়-অন্যায়ের প্রজ্ঞা থেকে তিনি উপলব্ধি করেছেন যে বাংলাদেশ পুলিশ বাহিনীতে আর চাকরি করা তার জন্য যুক্তিসঙ্গত নয়, তাই তিনি স্বেচ্ছায় নিজের পদ থেকে অবসর নিলেন।
এদিকে একই দিনে আরেকটি প্রজ্ঞাপনে জানা যায়, দীর্ঘ সময় অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা, সরকারি আদেশ অমান্য করা এবং বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার রিফাত রহমান শামীমকে চাকরিচ্যুত করা হয়েছে। এই প্রজ্ঞাপনেও স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৪ সালের ১৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে রিফাত রহমান শামীমকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। ১৮ আগস্ট তিনি ডিএমপির দায়িত্ব হস্তান্তর করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নতুন কর্মস্থলে যোগদান করেননি, এবং তখন থেকেই তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার এই আচরণকে সরকারি দায়িত্ব পালনে চরম অবহেলা, বৈধ সরকারি আদেশ অমান্য এবং বিভাগীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করা হয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী এসব কর্মকাণ্ড ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ হিসেবে শাস্তিযোগ্য বলে বিবেচিত হয়েছে।
এ অভিযোগে তার বিরুদ্ধেও বিভাগীয় মামলা রুজু করে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব দেননি তিনি। এরপর একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়, যিনি তদন্ত শেষে অভিযোগগুলো প্রমাণিত বলে মত দেন। তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর কেন তাকে বরখাস্ত বা অন্য কোনো গুরুদণ্ড দেওয়া হবে না—এই মর্মে দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও এবারও তিনি নীরব থাকেন।
সবশেষে সব অভিযোগ, তদন্ত প্রতিবেদন ও নথিপত্র পর্যালোচনা করে তাকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয় এবং বিধি অনুযায়ী পিএসসির মতামত নেওয়া হয়। পিএসসি এই সিদ্ধান্তের সঙ্গে সহমত জানানোর পর রাষ্ট্রপতির অনুমোদনক্রমে সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে আনীত ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রিফাত রহমান শামীমকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়া হয়েছে।
সিরাজ/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ













