ইতালি-ব্রাজিলের পাশে উঠতে পারল না আর্জেন্টিনা
নিজস্ব প্রতিবেদক: লুসাইল স্টেডিয়ামে ২০২২ সালের সেই ঐতিহাসিক রাতের পর থেকেই শুরু হয়েছিল নতুন স্বপ্নের অপেক্ষা। সেদিন লিওনেল মেসি বিশ্বকাপ ট্রফিতে চুমু এঁকে আর্জেন্টিনাকে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছিলেন। এরপর লক্ষ্য ছিল আরও বড়—টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের বিরল কীর্তি গড়া।
কিন্তু ২০২৬ বিশ্বকাপে সেই স্বপ্ন পূরণ হলো না আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের কাছে হারায় টানা দুই আসরে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
৪৮ দলের অংশগ্রহণ, তিন দেশের যৌথ আয়োজন, ১৬টি ভেন্যু এবং ৩৯ দিনের দীর্ঘ ফুটবল উৎসব শেষে ১৯ জুলাই পর্দা নামে ২০২৬ বিশ্বকাপের। ইতিহাসের সবচেয়ে বড় এই আসরে শেষ পর্যন্ত শিরোপার খুব কাছে গিয়েও থেমে যেতে হয় মেসিদের।
আর্জেন্টিনার সামনে ছিল বিশ্বকাপ ইতিহাসে বিরল এক রেকর্ড গড়ার সুযোগ। ৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাসে টানা দুইবার শিরোপা জয়ের কীর্তি রয়েছে মাত্র দুটি দলের—ইতালি ও ব্রাজিলের। সেই তালিকায় নাম লেখানোর সুযোগ ছিল আর্জেন্টিনারও। তবে স্পেনের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে সেই স্বপ্ন অধরাই থেকে গেল।
১৯৩৪ সালে নিজেদের মাটিতে বিশ্বকাপ জয়ের পর ১৯৩৮ সালে ফ্রান্সেও শিরোপা ধরে রেখেছিল ইতালি। এরপর ১৯৫৮ সালে সুইডেন এবং ১৯৬২ সালে চিলিতে টানা দুই বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ে ব্রাজিল। সেই দলের অন্যতম নায়ক ছিলেন কিংবদন্তি পেলে।
এরপর কেটে গেছে ৬৪ বছর। ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স ২০০২ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০০৬ সালের চ্যাম্পিয়ন ইতালি ২০১০ সালে ব্যর্থ হয়। ২০১০ সালের স্পেন ২০১৪ সালে শিরোপা ধরে রাখতে পারেনি। ২০১৪ সালের জার্মানি ২০১৮ সালে গ্রুপ পর্বে বিদায় নেয়। আর ২০১৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স ২০২২ সালের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যায়।
২০২২ কাতার বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতে। চার বছর পর আবারও ফাইনালে উঠে ইতিহাসের নতুন অধ্যায় লেখার সুযোগ পেয়েছিল তারা।
কিন্তু নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের কাছে হার সেই স্বপ্ন ভেঙে দেয়। ইতালি ও ব্রাজিলের পাশে নাম লেখানোর সুযোগ হাতছাড়া করে আর্জেন্টিনা, আর মেসির দ্বিতীয় বিশ্বকাপ জয়ের অপেক্ষাও রয়ে গেল অপূর্ণ।
মুসআব/
পাঠকের মতামত:
- সরকারের ব্যর্থতা, দুই মন্ত্রীর পদত্যাগ চান নাহিদ
- ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা, আওয়ামী লীগের নামে মাইকিং
- ব্রোকারেজ হাউসে আর লুটপাট নয়: বিএসইসির নতুন ‘মাস্টারপ্ল্যান’
- সপ্তাহজুড়ে শেয়ারবাজারে টানাপোড়েন, সূচক ও লেনদেনে কী বার্তা
- বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও, ‘পাতানো মামা’ গ্রেপ্তার
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ, লেনদেনে কতটা প্রভাব পড়বে?
- ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছে নতুন ট্রেন, থামবে যে ১০ স্টেশনে
- রিসোর্টের পর এবার কক্সবাজার হোটেলে আগুন
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- কোরআনের আয়াত উদ্ধৃত করে বিল ক্লিনটনের বার্তা
- অনিদ্রা দূর করতে ঘুমানোর আগে করুন পাঁচটি কাজ
- বিয়ের পর নারীরা গুগলে যে ছয়টি প্রশ্ন বেশি খোঁজে
- বিনিয়োগকারীদের মোহভঙ্গ, চীনের শেয়ারবাজারে বড় পতন
- জাপানি বিনিয়োগে নতুন দিগন্ত, গাড়ি উৎপাদনের পথে বাংলাদেশ
- পর পর ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
- মহানবী (সা.) এর সতর্কবার্তা সৌদি রাজধানী নিয়েই!
- ঐতিহাসিক ঘোষণা, অবশেষে অপেক্ষার অবসান!
- খতিয়ান নম্বর দিয়েই যাচাই করুন জমির খাজনা, জেনে নিন নিয়ম
- রেকর্ড গড়ার পরেই ভারত শিবিরে বড় দুঃসংবাদ
- বিদায়ী সপ্তাহে দরপতনের শীর্ষে নেমেছে যেসব শেয়ার
- বিদায়ী সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষে উঠেছে যেসব শেয়ার
- শেয়ারবাজারে লেনদেনের গতি কমা নিয়ে প্রতিবেদন
- শেখ হাসিনা কেন মুখ দেখান না? মিলল ব্যাখ্যা
- চিরতরে বদলে যাবে বাংলাদেশের ভাগ্য
- সৌদি-আমিরাত-নেতানিয়াহুর বিশাল গোপন অর্থ লেনদেন নিয়ে বিতর্ক
- এনসিপির পুনর্গঠিত কমিটিতে নারী নেতৃত্বের ছয় নতুন মুখ
- মাইকিং করে ঘোষণা, ডিসেম্বরে দেশে ফিরছেন হাসিনা!
- শিশুকে নিয়ে অভিযোগের পর মুখোমুখি দুই পক্ষ
- বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় উল্লম্ফন
- উত্তরাধিকারী জমির নামজারিতে নতুন নিয়ম, জানুন বিস্তারিত
- লুকানো ঋণ খেলাপি হয়ে বেরিয়ে আসছে, গভীর সংকটে ব্যাংক খাত
- ব্যাংক, সঞ্চয়পত্র নাকি শেয়ারবাজার—সঞ্চয়ের টাকা কোথায় রাখবেন?
- ফারুকী-তিশার সংসারে ভা'ঙনের সুর
- এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন যাঁরা
- এশিয়ার পাঁচ দেশের শেয়ারবাজারে লোকসান, ব্যতিক্রম বাংলাদেশ
- ফল প্রকাশের তারিখ নিয়ে পরীক্ষার্থী-অভিভাবকদের সতর্ক করল বোর্ড
- ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে বড় ধাক্কা
- আসিফ মাহমুদকে বিয়ের দাবিতে তরুণীর অবস্থান
- ঢাকা উত্তর সিটি নির্বাচন: জামায়াতের ডাবল লাভ
- বিএনপির তিন শীর্ষ নেতা অসুস্থ, চিকিৎসা নিয়ে জানা গেল নতুন তথ্য
- রিসোর্টে আগুনের সাত দিন পর সামনে আসছে যেসব তথ্য
- সকাল থেকেই সোনার নতুন দাম, দেখে নিন মূল্যতালিকা
- ‘ব্যর্থ পণ্য’ বললেন মোদি, দিলেন ‘পরজীবী’ তকমা
- শমরিতা হাসপাতালের ডিভিডেন্ড ঘোষণা
- প্রবাসী আয়ের নতুন পথ খুঁজছে বাংলাদেশ ব্যাংক, মালদ্বীপকে তিন প্রস্তাব
- ওয়াশিংটনের ‘ব্ল্যাকমেইল’ চালে কোণঠাসা মোদি সরকার
- ‘সমাজের নিকৃষ্ট লোকটাই এমপি-মন্ত্রী হয়’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার
- দক্ষিণ কোরিয়াকে বিব্রত করতে নতুন কৌশল উত্তর কোরিয়ার
- দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, জেদ্দা কনস্যুলেটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
- বাংলাদেশ নিয়ে সাংবাদিক ময়ূখের ১৮০ ডিগ্রি ভোল্টবদল
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সোনার দামে স্বস্তি, ২২ ক্যারেটের নতুন দর প্রকাশ
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা











.jpg&w=50&h=35)

